Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে ধুয়ে দিলেন গাভাস্কার

খেলা

টিবিএস ডেস্ক
11 December, 2023, 04:55 pm
Last modified: 11 December, 2023, 05:08 pm

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে ধুয়ে দিলেন গাভাস্কার

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন সুনীল গাভাস্কার। এই ঘটনায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে খোঁচাও দিয়েছেন ভারতের কিংবদন্তি এই ব্যাটসম্যান।
টিবিএস ডেস্ক
11 December, 2023, 04:55 pm
Last modified: 11 December, 2023, 05:08 pm

কিছুদিন আগেই ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। দারুণ ছন্দে থাকা দলটি গেছে দক্ষিণ আফ্রিকা সফরে। প্রোটিয়াদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং তিনটি টেস্ট খেলবে ভারত। তবে একটি ম্যাচ ইতোমধ্যে ভেস্তে গেছে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে প্রথম টি-টোয়েন্টি। টানা বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি, হয়নি টসও।

ম্যাচ না হওয়ায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। বৃষ্টির পর যথাযথ ব্যবস্থা নিলে ম্যাচ চালানো সম্ভব ছিল বলে মনে করেন তিনি। এই ঘটনায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে খোঁচাও দিয়েছেন গাভাস্কার। বলেছেন, তাদের হয়তো বিসিসিআইয়ের মতো টাকা নেই। তাদের মাঠ ঢেকে রাখার মতোও টাকা নেই, এটা বিশ্বাস করেন না সাবেক এই ক্রিকেটার। 

গাভাস্কার জানান, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আর্থিক অবস্থা হয়তো বিসিসিআই-এর চেয়ে ভালো নয়। কিন্তু তাদের এতোটাও টাকার অভাব নেই যে পিচ ঢেকে রাখতে পারবে না। এই ঘটনায় অন্যান্য ক্রিকেট বোর্ডেরও সমালোচনা করেন তিনি।

গাভাস্কার বলেন, 'প্রতিটা দলের ক্রিকেট বোর্ডের কাছেই টাকা আছে। ওরা যদি বলে ওদের আর্থিক অবস্থা ভালো নয়, তাহলে ওরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। মানছি যে ওদের কাছে বিসিসিআইর মতো টাকা নেই। কিন্তু তাই বলে ওদের আর্থিক অবস্থা এতোটাও খারাপ নয় যে, ওরা একটা পিচ ঢেকে রাখতে পারবে না। আপনারা তো দেখেছেন ২০১৯ বিশ্বকাপে কী হয়েছিল। কতগুলো ম্যাচ বৃষ্টির জন্য পণ্ডু হয়ে যায়।'

সংশ্লিষ্ট বিষয় বলে সৌরভ গাঙ্গুলীর উদাহরণ টেনে গাভাস্কার বলেন, 'অজুহাত দিয়ে কোনও লাভ নেই, তবে এই মুহূর্তে বোর্ডের যেটা প্রয়োজন, সেটা হলো পিচ ঢাকা। আমার এখনও মনে আছে ইডেন গার্ডেন্সের একটি টেস্ট ম্যাচের কথা। কিছু কারণে ম্যাচ শুরু হতে পারেনি। কিন্তু পরেরবার তেমন কিছু হয়নি। গোটা মাঠ ঢেকে রাখা হয়। সেই সময় দায়িত্বে ছিলেন সৌরভ। এতোটাই নিখুঁতভাবে নিজের দায়িত্ব পালন করেছে যে, কেউ ওর দিকে একটা আঙুল পর্যন্তও তুলতে পারেনি। ঠিক এ রকমই দ্রুত পদক্ষেপ নিতে হবে সব ক্রিকেট বোর্ডকে।'
 
Related Topics

টপ নিউজ

সুনীল গাভাস্কার / ভারত ক্রিকেট দল / ভারতের দক্ষিণ আফ্রিকা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net