Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
ভারতে ২৪ ঘণ্টায় ২ হাজার মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক

17 June, 2020, 01:30 pm
Last modified: 17 June, 2020, 09:27 pm

Related News

  • অক্সিজেন! চাই অক্সিজেন!
  • প্রথমবারের মতো ভারতে দৈনিক সংক্রমণ ছাড়াল ৪ লাখ
  • করোনা মহামারি প্রসূতি নারীর মৃত্যু ঝুঁকি বাড়িয়েছে
  • স্পেনে করোনায় ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি
  • বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়ালেও সংক্রমণের হার কমেছে

ভারতে ২৪ ঘণ্টায় ২ হাজার মৃত্যুর রেকর্ড

বুধবার দেশটির রাজ্যগুলো তাদের করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান আপডেট করার পরই এ তথ্য সামনে এসেছে। 
17 June, 2020, 01:30 pm
Last modified: 17 June, 2020, 09:27 pm
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিগত ২৪ ঘণ্টায় ভারতে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এই প্রথম দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটিতে একসঙ্গে এতজনের প্রাণ কাড়ল কোভিড- ১৯।

বুধবার দেশটির রাজ্যগুলো তাদের করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান আপডেট করার পরই এ তথ্য সামনে এসেছে। 

সারা ভারতে এখনও পর্যন্ত মোট ৩ লাখ ৫৪ হাজার ৬৫ জন আক্রান্ত হয়েছেন এই প্রাণসংহারক ভাইরাসে। তবে তার মধ্যে চিকিৎসা সহায়তায় সুস্থ হয়েছেন এক লাখ ৮৬ হাজার ৯৩৫ জন। আর মৃত্যু হয়েছে ১১ হাজার ৯০৩ জনের। খবর এনডিটিভির। 

ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হল মহারাষ্ট্র। গত মঙ্গলবার ওই রাজ্য এবং তার রাজধানী মুম্বাইয়ে যেন আরও দ্রুতগতিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। একদিনের মধ্যে সেখানে আরও এক হাজার ৩২৮ জনের শরীরে বাসা বেঁধেছে ওই সংক্রামক রোগ। শুধু মুম্বাইয়ে মোট মৃতের সংখ্যা তিন হাজার ১৬৭ জন। যা ভারতের সব রাজ্যের হিসাবে এখন পর্যন্ত একটি রেকর্ড। গোটা মহারাষ্ট্রে করোনার কবলে পড়ে মারা গেছে মোট পাঁচ হাজার ৫৩৭ জন, শুধু মঙ্গলবারই মৃত্যু হয়েছে আরও ৮১ জনের।

এই অবস্থায় বুধবার ৬ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩০ জুনের পরেও সারা ভারতে জারি লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা- তা নিয়েই মুখ্য়মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন তিনি। ভার্চুয়াল ওই বৈঠকে যোগ দিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

এদিকে, দেশটির রাজধানী দিল্লিতেও ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এবার আম আদমি পার্টির রাজ্য সরকার দক্ষিণ দিল্লির রাধা সোমী আধ্যাত্মিক কেন্দ্রটিকে বিশ্বের বৃহত্তম অস্থায়ী কোভিড- ১৯ কেয়ার সেন্টারে রূপান্তরিত করেছে, সেখানে মোট ১০ হাজার বেডের ব্যবস্থা করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

ভারতে করোনায় রেকর্ড মৃত্যু / বৈশ্বিক মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • অক্সিজেন! চাই অক্সিজেন!
  • প্রথমবারের মতো ভারতে দৈনিক সংক্রমণ ছাড়াল ৪ লাখ
  • করোনা মহামারি প্রসূতি নারীর মৃত্যু ঝুঁকি বাড়িয়েছে
  • স্পেনে করোনায় ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি
  • বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়ালেও সংক্রমণের হার কমেছে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net