Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
জানুয়ারি-অক্টোবরে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি কমেছে ২৪.৭৫ শতাংশ 

অর্থনীতি

জসীম উদ্দীন
08 December, 2023, 01:50 pm
Last modified: 08 December, 2023, 01:54 pm

Related News

  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • শুল্ক পরিবর্তনের সুবিধা নিতে পারেনি বাংলাদেশ: যুক্তরাষ্ট্রে চীনের হারানো পোশাক বাজার দখল করছে ভিয়েতনাম-কম্বোডিয়া
  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন
  • জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা

জানুয়ারি-অক্টোবরে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি কমেছে ২৪.৭৫ শতাংশ 

তবে রপ্তানির পরিমাণ কমলেও যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিতই আছে। মার্কিন বাজারের ৯.৫৪ শতাংশ রয়েছে বাংলাদেশের দখলে।
জসীম উদ্দীন
08 December, 2023, 01:50 pm
Last modified: 08 December, 2023, 01:54 pm

বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম দশ মাসে ২৪.৭৫ শতাংশ কমে ৬.৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

উচ্চ মূল্যস্ফীতির কারণে গত এক বছরে মার্কিন বাজারগুলোতে পোশাকের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ভাটা পড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিতে।

গত বছর একই সময়ে এ রপ্তানির পরিমাণ ছিল ৮.৪৫ বিলিয়ন ডলার।

বুধবার যুক্তরাষ্ট্রের কমার্স অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল প্রকাশিত তথ্যমতে, পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ২৯.৫১ শতাংশ কমে ১.৯৫ বিলিয়ন বর্গমিটারে দাঁড়িয়েছে। গত বছর একই সময়ে এটি ছিল ২.৪১ বিলিয়ন বর্গমিটার।

তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের তুলনায় এ বছরের অক্টোবরে পোশাকের চালান ৩৬.৫০ শতাংশ কমে ৫৭৮.৩৫ মিলিয়নে দাঁড়িয়েছে।

এ বছরের প্রথম ১০ মাসে বিশ্বের অন্যান্য দেশের বাজারগুলো থেকেও যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ২২.৭১ শতাংশ পর্যন্ত কমে ৬৭.২৬ বিলিয়ন ডলারে ঠেকেছে। গত বছর একই সময়ে যা ছিল ৮৭.০৩ বিলিয়ন ডলার।

এদিকে রপ্তানির পরিমাণ কমলেও যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিতই আছে। যুক্তরাষ্ট্রের হিসাব বলছে, মার্কিন বাজারের ৯.৫৪ শতাংশ রয়েছে বাংলাদেশের দখলে। অন্যদিকে ২০.৭১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে রয়েছে চীন। ১৮.০১ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছিলেন, গত বছরের একই সময়ের তুলনায় আয় কম হওয়ার তিনটি কারণ রয়েছে: বৈশ্বিক পোশাকের চাহিদা কমে যাওয়া, ইউনিটের দাম কমে যাওয়া এবং নভেম্বরে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া।

তিনি যোগ করেন, সামনের মাসগুলোতে পোশাক খাতে আবারও সম্ভাবনার কিছু ইঙ্গিত দেখা যাচ্ছে। সামনে বড়দিন ও বক্সিং ডে উপলক্ষে কিছু ব্র্যান্ড ইতিমধ্যেই বিনিয়োগের কথা পাকা করেছে।

পোশাক খাতের এই নেতা বলেন, মূল্যস্ফীতি কমতে থাকায় বেশিরভাগ দেশ প্রায় ১৮ মাস পরে সুদের হার বাড়ানো বন্ধ করে দিয়েছে, যা প্রবৃদ্ধির ইতিবাচক ধারার ভিত্তি তৈরি করে।

বিশ্বব্যাপী জ্বালানির দাম ও পরিবহন খরচও কমছে। এটি ব্যবসায়িক মন্দা কাটার আরেকটি ইঙ্গিত।

বিজিএমইএ সভাপতি এর আগে বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাকের বাজারের আকার সংকুচিত হচ্ছে এবং বাংলাদেশ তার প্রতিযোগীদের চেয়ে ভাল করছে।

এ বছর বৈশ্বিক পোশাক বাণিজ্যের উল্লেখযোগ্য হ্রাসের বিষয়টি উল্লেখ করে ফারুক হাসান বলেন, '২০২৩ সাল পোশাক বাণিজ্যের জন্য অনুকূল বছর হবে না।'

Related Topics

টপ নিউজ

তৈরি পোশাক / যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি / পোশাক রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • শুল্ক পরিবর্তনের সুবিধা নিতে পারেনি বাংলাদেশ: যুক্তরাষ্ট্রে চীনের হারানো পোশাক বাজার দখল করছে ভিয়েতনাম-কম্বোডিয়া
  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন
  • জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net