Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল স্বাভাবিক, ফিরেছেন পর্যটকরা

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
07 December, 2023, 07:35 pm
Last modified: 07 December, 2023, 07:41 pm

Related News

  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • ২৪ ঘণ্টায় আইআরজিসির ‘অনুমতি ও তদারকিতে’ ২৬ জাহাজ হরমুজ পার হয়েছে: ইরান
  • ট্রাম্পের জাহাজ উদ্ধারের ঘোষণার পরই হরমুজের কাছে এলেই হামলার হুঁশিয়ারি ইরানের
  • হরমুজ পার হতে জাহাজগুলোকে তথ্য দেবে যুক্তরাষ্ট্র, পাহারা নয়: অ্যাক্সিওস প্রতিবেদক

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল স্বাভাবিক, ফিরেছেন পর্যটকরা

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বেড়াতে এসে দ্বীপের বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজে আটকে পড়েছিলেন সাড়ে চার শতাধিক পর্যটক। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ তাঁরা টেকনাফে ফিরে গেছেন।
কক্সবাজার প্রতিনিধি
07 December, 2023, 07:35 pm
Last modified: 07 December, 2023, 07:41 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় 'মিগজাউম'–এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বুধবার বন্ধ ছিল জাহাজ চলাচল। ফলে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছিলেন সাড়ে চার শতাধিক পর্যটক। আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর সতর্কসংকেত প্রত্যাহার করার পরে এসব পর্যটককে নিয়ে টেকনাফে ফিরেছে তিনটি জাহাজ।

এরপরে আজ সন্ধ্যায় টেকনাফে পৌঁছান পর্যটকরা।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। তিনি বলেন, বেলা ১১টার পর থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচলে কোনো বাধা ছিল না। প্রতিদিন সাড়ে নয়টায় ঘাট থেকে জাহাজ ছাড়ার কথা থাকলেও বৃহস্পতিবার দেরি করে ছেড়েছে। টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে এমভি বারো আউলিয়া ৭০০ জন, আটলান্টিক ক্রুজ ৩৪০ জন ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ২৬৩ জন পর্যটক নিয়ে ছেড়ে গেছে। জাহাজ তিনটি দুপুরে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছে। বেলা সাড়ে তিনটার দিকে এসব জাহাজে করে আটকাপড়া পর্যটকদের নিয়ে টেকনাফের দিকে ফিরতি যাত্রা করে। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জাহাজগুলো টেকনাফে ফিরেছে। এরপর পর্যটকরা স্ব-স্ব গন্তব্যে রওয়ানা হয়েছেন। এখন থেকে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করবে।

বিআইডব্লিউটিএ টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, বর্তমানে এ নৌপথে তিনটি জাহাজ চলাচল করছে। পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় গ্রিন লাইন-১, ভাষা শহীদ সালাম, এস টি সুকান্ত বাবু ও কেয়ারি সিন্দাবাদ নামের আরও চারটি পর্যটকবাহী জাহাজের চলাচল বন্ধ রয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বেড়াতে এসে দ্বীপের বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজে আটকে পড়েছিলেন সাড়ে চার শতাধিক পর্যটক। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ তাঁরা টেকনাফে ফিরে গেছেন।

Related Topics

টপ নিউজ

সেন্টমার্টিন দ্বীপ / জাহাজ চলাচল / পর্যটক / ঘূর্ণিঝড় মিগজাউম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • ২৪ ঘণ্টায় আইআরজিসির ‘অনুমতি ও তদারকিতে’ ২৬ জাহাজ হরমুজ পার হয়েছে: ইরান
  • ট্রাম্পের জাহাজ উদ্ধারের ঘোষণার পরই হরমুজের কাছে এলেই হামলার হুঁশিয়ারি ইরানের
  • হরমুজ পার হতে জাহাজগুলোকে তথ্য দেবে যুক্তরাষ্ট্র, পাহারা নয়: অ্যাক্সিওস প্রতিবেদক

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net