Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
কোহলি-শ্রেয়াসের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে বিশাল লক্ষ্য দিল ভারত

খেলা

টিবিএস রিপোর্ট
15 November, 2023, 06:55 pm
Last modified: 15 November, 2023, 10:46 pm

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

কোহলি-শ্রেয়াসের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে বিশাল লক্ষ্য দিল ভারত

এই রান পাড়ি দিয়ে জিততে রেকর্ড গড়তে হবে নিউজিল্যান্ডকে। বিশ্বকাপে ৩০০’র বেশি রান তাড়া করে কখনই জেতেনি কিউইরা। 
টিবিএস রিপোর্ট
15 November, 2023, 06:55 pm
Last modified: 15 November, 2023, 10:46 pm

ভারতের যে ব্যাটসম্যান উইকেটে গেলেন, তিনিই রানের ফোয়ারা বইয়ে দিলেন। এর মাঝে বিশেষ হয়ে উঠলেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার।  ৫০তম সেঞ্চুরি করে শচিন টেল্ডুলকারকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন কোহলি, শ্রেয়াস তুলে নিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। রোহিত শর্মা, শুভমান গিল, লোকেশ রাহুলরাও করলেন দাপুটে ব্যাটিং। সব ব্যাটসম্যানের শাসন করার দিনে বিশাল সংগ্রহ গড়লো ভারত। 

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে আগে ব্যাটিং করা ভারত ৪ উইকেটে ৩৯৭ রান তুলেছে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এটা ভারতের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ, এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৪১৩, ২০০৭ বিশ্বকাপে বারমুডার বিপক্ষে। 

ভারতের ইনিংসে দুটি সেঞ্চুরি, যদিও সংখ্যাটা তিন হতে পারতো। কিন্তু চোট পেয়ে মাঠ ছাড়ায় সেঞ্চুরি ছোঁয়া হয়নি শুভমানের। পরে ব্যাটিংয়ে নামলেও বল না থাকায় সেঞ্চুরির পূর্ণ করার সুযোগ পাননি ডানহাতি এই ওপেনার। এই রান পাড়ি দিয়ে জিততে রেকর্ড গড়তে হবে নিউজিল্যান্ডকে। বিশ্বকাপে ৩০০'র বেশি রান তাড়া করে কখনই জেতেনি কিউইরা। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামা ভারত উড়ন্ত সূচনা পায়। শুভমানকে এক পাশে রেখে খুনে ব্যাটিং করতে থাকেন অধিনায়ক রোহিত। ৮.২ ওভারে ৭১ রানের উদ্বোধনী জুটি পায় বিশ্বকাপের আয়োজকরা। এর মধ্যে ৪৭ রান করেন রোহিত। ডানহাতি এই ওপেনার ২৯ বলে ৪টি করে চার ও ছক্কায় ৪৭ রান করে আউট হন। টিম সাউদির বলে ছক্কা মারতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন তিনি।

শুভমানের সঙ্গে যোগ দিয়ে জুটি গড়ে তোলেন কোহলি। দ্বিতীয় উইকেটে ৯৩ রান যোগ করার পর চোট পেয়ে মাঠ ছাড়েন শুভমান। এরপর চলতে থাকে কোহলি ও শ্রেয়াসের ব্যাটিং শো। তৃতীয় উইকেটে ১৬৩ রানের জুটি গড়ার পথে ওয়ানডেতে ৫০তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। শচিনের ৪৯ সেঞ্চুরির ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিলেন তিনি। 

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৮০টি সেঞ্চুরির মালিক হলেন কোহলি, যা ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। ওয়ানডে ক্রিকেটের ইতিহাস নতুন করে লেখার দিন আরও একটি রেকর্ডে শচিনকে ছাড়িয়ে গেছেন তিনি। বিশ্বকাপের নির্দিষ্ট কোনো আসরে এতোদিন সর্বোচ্চ রানের মালিক ছিলেন শচিন। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করেন তিনি। আজকের সেঞ্চুরিতে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে ৭০০ ছাড়িয়ে গেছেন কোহলি।

৮০ পেরিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিং করা কোহলি সেঞ্চুরির পর মারকুটে মেজাজে খেলতে থাকেন। যদিও আর বেশি পথ এগোতে পারেননি। ১১৩ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ১১৭ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে আউট হন তিনি। বিশ্বকাপে এটা তার পঞ্চম সেঞ্চুরি, নাম লিখিয়েছেন রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারার পাশে। এবারের আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিতে ৭১১ রান করেছেন কোহলি। বিশ্বকাপে ৩৬ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ১১ হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৭৪১ রানের মালিক তিনি, যা তৃতীয় সর্বোচ্চ। 

কোহলির বিদায়ের পর আরও কিছুটা সময় ঝড়ো ব্যাটিং চালিয়ে যান শ্রেয়াস। ৬৭ বলে সেঞ্চুরি পূর্ণ করা ডানহাতি এই ব্যাটসম্যান ৪৯তম ওভারে থামেন, খেলেন ৭০ বলে ৪টি চার ও ৮টি ছক্কায় ১০৫ রানের দাপুটে ইনিংস। ওয়ানডেতে এটা তার পঞ্চম সেঞ্চুরি, বিশ্বকাপের দ্বিতীয়। এবারই দুটি সেঞ্চুরি করলেন তিনি। শেষ দিকে নেমে ২০ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৯ রানের ক্যামিও ইনিংস খেলেন রাহুল। নিউজিল্যান্ডের টিম সাউদি ৩টি ও ট্রেন্ট বোল্ট একটি উইকেট পান।  

Related Topics

টপ নিউজ

ভারত-নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ / বিরাট কোহলি / শ্রেয়াস আইয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net