Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৪০ সিনিয়র সহকারী সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 November, 2023, 11:15 pm
Last modified: 11 November, 2023, 11:52 pm

Related News

  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • ফাইল অনুমোদনে সচিবের স্বাক্ষর না থাকার অভিযোগ, প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৪০ সিনিয়র সহকারী সচিব

পদোন্নতির তালিকায় রয়েছেন সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একান্ত সচিবেরা (পিএস)। প্রশাসনে উপসচিব পদে এমনিতেই নিয়মিত পদের চেয়ে বেশিসংখ্যক কর্মকর্তা রয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের অনেককেই আগের পদে (ইনসিটু) কাজ করতে হবে। পদোন্নতির পর উপসচিব পদে মোট কর্মকর্তার সংখ্যা হলো এক হাজার ৭১৮ জন।
টিবিএস রিপোর্ট
11 November, 2023, 11:15 pm
Last modified: 11 November, 2023, 11:52 pm

নির্বাচনের আগে জনপ্রশাসনে আবারও বড় ধরনের পদোন্নতি দিলো সরকার। এবার সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে ২৪০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) এ পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা নয়জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর ২২১ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

শীঘ্রই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আনিছুর রহমান ১০ নভেম্বর বলেছিলেন, এ সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে।

সে হিসেবে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। তফসিল ঘোষণার পরেই শুরু হবে নির্বাচনকালীন সরকার। এর মধ্যে প্রশাসনে এ পদোন্নতি দেওয়া হলো।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। উপসচিব পদে যারা পদোন্নতি পেয়েছেন, তাদেরকে ইমেইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১৭৮ জন কর্মকর্তা প্রশাসন ক্যাডারের বাকি ৬২ জন অন্যান্য ক্যাডার থেকে। তবে নতুন উপসচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।

পদোন্নতির তালিকায় রয়েছেন সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একান্ত সচিবেরা (পিএস)। সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদের পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য ছিল বিবিএস ২৯তম ব্যাচ। এছাড়া এর আগের পদোন্নতিবঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও উপসচিব পদে পদোন্নতির তালিকায় এসেছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

প্রশাসনে উপসচিব পদে এমনিতেই নিয়মিত পদের চেয়ে বেশিসংখ্যক কর্মকর্তা রয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের অনেককেই আগের পদে (ইনসিটু) কাজ করতে হবে। পদোন্নতির পর উপসচিব পদে মোট কর্মকর্তার সংখ্যা হলো এক হাজার ৭১৮ জন।

এর আগে গত বছরের ১ নভেম্বর ২৫৯ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।

সরকারের 'উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২' অনুযায়ী উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭৫ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ২৫ শতাংশ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের বিবেচনায় নিতে হবে। বিধি অনুযায়ী, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে সিনিয়র সহকারী সচিব পদে পাঁচবছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মূল্যায়ন নম্বরের (বেঞ্চমার্ক) অন্তত ৮৩ পেতে হবে।

Related Topics

টপ নিউজ

পদোন্নতি / উপসচিব / সচিব / জনপ্রশাসন / পদ / সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • ফাইল অনুমোদনে সচিবের স্বাক্ষর না থাকার অভিযোগ, প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net