Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
জুলাই মাসে ৪৫০ জন নারী নির্যাতিত

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
06 August, 2019, 03:25 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • দুই মাসে মব সহিংসতায় নিহত ৪০, নারী নির্যাতনের ঘটনা ৬০১টি: মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন
  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • ধর্মের নামে রাজনীতি করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন: সালাহউদ্দিন
  • দেশে প্রতি ৪ জন নারীর ৩ জনই সহিংসতার শিকার: বিবিএস
  • মুরাদনগরে দুই ভাইয়ের বিরোধের জেরে মব সৃষ্টি ও নারীকে নির্যাতনের ভিডিও ছড়ানো হয়: র‍্যাব

জুলাই মাসে ৪৫০ জন নারী নির্যাতিত

ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ১৭০টি। এরমধ্যে ধর্ষণের শিকার হয় ১৩৭ জন, গণধর্ষণের শিকার হয় ২৩ জন, ধর্ষণের পর হত্যা করা হয় ১০ জনকে এবং ধর্ষণের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয় একজন। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করতে বাধ্য হয়েছে ৩০ জন।
টিবিএস রিপোর্ট
06 August, 2019, 03:25 pm
Last modified: 25 August, 2019, 04:23 am
টিবিএস গ্রাফিক্স

২০১৯ সালের জুলাই মাসে মোট ৪৫০ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে।  ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ১৭০টি। এরমধ্যে ধর্ষণের শিকার হয় ১৩৭ জন, গণধর্ষণের শিকার হয় ২৩ জন, ধর্ষণের পর হত্যা করা হয় ১০ জনকে এবং ধর্ষণের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয় একজন। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করতে বাধ্য হয়েছে ৩০ জন।

মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদের পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত রিপোর্টে বলা হয়, পরিষদ পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে গত জুলাইয়ে নারী ও কন্যাশিশু নির্যাতনের এ সংখ্যা তুলে ধরেছে।

বাংলাদেশের ১৪ টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের আধেয় বিশ্লেষনের জরিপ পরিচালনা করে এই রিপোর্ট প্রকাশ করা হয়।  

এতে আরো বলা হয়, এ সময়ে শ্লীলতাহানির শিকার হয় ১০ জন। যৌন নির্যাতনের শিকার হয় ২২ জন। এসিড দগ্ধের শিকার দুইজন। অগ্নিদগ্ধের শিকার চারজন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ১৬টি এবং অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে একটি।

পতিতালয়ে বিক্রি করা হয়েছে একজনকে। বিভিন্ন কারণে ৫৯ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে এবং তিনজনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১০ জন, এরমধ্যে হত্যা করা হয়েছে তিনজনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২৬ জন। গৃহপরিচারিকা নির্যাতনের ঘটনা ঘটেছে দুইটি। উত্ত্যক্তের শিকার হয়েছে ৯ জন, এরমধ্যে উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছে একজন।

বিভিন্ন নির্যাতনের কারণে ১৬ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এরমধ্যে আত্মহত্যায় প্ররোচনার শিকার আটজন এবং ২১ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বাল্যবিয়ের ঘটনা ঘটেছে ২৫টি। এরমধ্যে বাল্যবিয়ে প্রতিরোধের চেষ্টা করা হয়েছে ১১টি।

এ ছাড়া ফতোয়ার শিকার হয়েছে তিনজন এবং নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে ১৮ জন।

Related Topics

বাংলাদেশ

ধর্ষন / নারী নির্যাতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • দুই মাসে মব সহিংসতায় নিহত ৪০, নারী নির্যাতনের ঘটনা ৬০১টি: মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন
  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • ধর্মের নামে রাজনীতি করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন: সালাহউদ্দিন
  • দেশে প্রতি ৪ জন নারীর ৩ জনই সহিংসতার শিকার: বিবিএস
  • মুরাদনগরে দুই ভাইয়ের বিরোধের জেরে মব সৃষ্টি ও নারীকে নির্যাতনের ভিডিও ছড়ানো হয়: র‍্যাব

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net