Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
দক্ষিণ সিটিতে এডিস মশা বেশি; ঝুঁকিতে উত্তরের গুলশান-বনানী

টপ নিউজ

তাওছিয়া তাজমীম
04 August, 2019, 07:05 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • স্বাস্থ্য বাজেট জনআকাঙ্ক্ষার প্রতিফলন, ৪ প্রধান সমস্যা সমাধানই লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা
  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

দক্ষিণ সিটিতে এডিস মশা বেশি; ঝুঁকিতে উত্তরের গুলশান-বনানী

স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ বলছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৯ শতাংশ এলাকায় এবং উত্তর সিটি করপোরেশনের ৫৮ শতাংশ এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
তাওছিয়া তাজমীম
04 August, 2019, 07:05 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

১৫ হাজার মানুষের অংশগ্রহণে প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে ‘পরিচ্ছন্ন’ এ সিটি করপোরেশনেই এডিস মশার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি বলে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ জরিপে উঠে এসেছে। এর আগে মার্চে পরিচালিত স্বাস্থ্য অধিদপ্তরের ‘প্রি-মুনসুন’ জরিপেও দক্ষিণে এডিস মশার উপস্থিতি বেশি ছিল।

মশার ঘনত্বের মাত্রা পরিমাপের জন্য ১৮ থেকে ২৭ জুলাই ঢাকার দুই সিটি কর্পোরেশনের ৯৮টি ওয়ার্ডের ১০০টি এলাকায় জরিপ চালায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ বলছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৯ শতাংশ এলাকায় এবং উত্তর সিটি করপোরেশনের ৫৮ শতাংশ এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান ও বনানী এলাকায় এডিস মশার লার্ভার ঘনত্ব ২৫০ এর মতো পাওয়া গেছে। উত্তর সিটির মধ্যে এটিই সর্বোচ্চ মাত্রার ঝুঁকিপূর্ণ এলাকা।

দক্ষিণ সিটির স্বামীবাগ এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই এলাকায় এডিস মশার লার্ভার উপস্থিতি ৯০ মাত্রায় পাওয়া গেছে। সবুজবাগ এলাকায় ৮০ মাত্রায় লার্ভার উপস্থিতি পাওয়া গেছে।

জরিপের সঙ্গে জড়িত জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আক্তারুজ্জামান বলেন, লার্ভার মাত্রা ২০-এর বেশি হলে সেটিই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। ঢাকার বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভার ঘনত্বের মাত্রা ২০ এর উপরে আছে। যা ডেঙ্গুর বিস্তারে সহায়ক।  ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে সিটি করপোরেশনগুলোকে এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে হবে।

জরিপে দেখা যায়, সবেচেয়ে বেশি লার্ভার উপস্থিতি পাওয়া গেছে পরিত্যক্ত টায়ারে। পরিত্যাক্ত টায়ারে ২২ দশমিক ৯ শতাংশ, নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে ১১ দশমিক ৩ শতাংশ, ড্রামের পানিতে ৭ দশমিক ৭ শতাংশ, পানির ট্যাংক ও প্লাস্টিক বাকেটে ৪.৮৪ শতাংশ, পেইন্ট পটে (টিন/প্লাস্টিক) ৩.৫৫%, ফুলের টব ও মাটির পাত্রে ৩.৮৭%, প্লাস্টিকের বদনা/মগে ২.৯০% মশার উপিস্থিতি পাওয়া গেছে।

এর আগে মার্চে পরিচালিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রি-মুনসুন জরিপে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ শতাংশ এবং উত্তর দক্ষিণ সিটি করপোরেশনে ২১ শতাংশ এলাকায় এডিস মশার লার্ভা ছিলো।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. সানিয়া তাহমিনা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “বয়স্ক মশা ও এডিস মশার লার্ভার সংখ্যা অনেক বেড়েছে। তাই ডেঙ্গু রোগীর সংখ্যাও বেড়েছে। এছাড়া কোন এলাকায় মশার লার্ভা কম বা না থাকলেও ডেঙ্গু রোগী থাকবেনা তা নয়। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে, সেহেতু যে এলাকাগুলোতে মশার ঘণত্ব কম, সে এলাকাতেও মানুষ আক্রান্ত হতে পারে। সে কারণে ডেঙ্গুর সোর্স মশা নিধনে জোর দিতে হবে।”

ঢাকা শহরে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও শহরের কোন এলাকায় রোগীর সংখ্যা বেশি সে বিষয়ে সঠিক কোন পরিসংখ্যান নেই। তবে শিশু হাসপাতালের তথ্য বলছে দক্ষিণ সিটিতে ডেঙ্গু রোগী বেশি।

শিশু হাসপাতালের এপিডেমোলজিস্ট কিঙ্কর ঘোষ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ঢাকার সব এলাকা থেকে রোগী পাওয়া যাচ্ছে। তবে রোগীদের তথ্য বিবেচনা করা দেখা গেছে, ফার্মগেট, ওয়ারী, মোহাম্মদপুরসহ দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গু রোগী বেশি।”

ঢাকায় এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ১৯,০৮১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১,০৫৩ জন।

এক দিনে হাসপাতালে ভর্তি ১,৮৭০ জন

প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭,৩৬৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৮৭০ জন। আক্রান্তদের মধ্যে ঢাকায় ১,০৫৩ ও ঢাকার বাইরে ৮১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৪,৮০৪ জন। এখন পর্যন্ত মারা গেছে ১৮ জন। তবে বেসরকারি তথ্য বলছে মৃত্যুর সংখ্যা অন্তত ৬০। 
 

Related Topics

বাংলাদেশ

ডেঙ্গু / ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন / ঢাকা উত্তর সিটি কর্পোরেশন / স্বাস্থ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • স্বাস্থ্য বাজেট জনআকাঙ্ক্ষার প্রতিফলন, ৪ প্রধান সমস্যা সমাধানই লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা
  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net