এডিসি-ম্যাজিস্ট্রেটসহ চট্টগ্রামে নতুন আক্রান্ত ১৩২
চট্টগ্রামে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ও সহকারী কমিশনারসহ (পতেঙ্গা সার্কেল) ১৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এডিসি ও ম্যাজিস্ট্রেট আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (কাট্টলী সার্কেল) তৌহিদুর রহমান।
বৃহস্পতিবার চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ১৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে শনাক্ত হন ৩৩ জন।
অন্যদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ১৩৭টি; তার মধ্যে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৫৩ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বন্দর নগরীতে এ পর্যন্ত ৩ হাজার ৬৬৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৮৮ জন।
