Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বিক্রি হয়ে গেল পিকে হালদারের কুমির ফার্ম

অর্থনীতি

রফিকুল ইসলাম
16 September, 2023, 11:55 am
Last modified: 16 September, 2023, 02:16 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: পিকে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি

বিক্রি হয়ে গেল পিকে হালদারের কুমির ফার্ম

ময়মনসিংহের ভালুকায় প্রায় ১৩.৮ একর জমির উপর প্রতিষ্ঠিত কুমিরের খামারটি সম্প্রতি এক নিলামে প্রায় ৩৮ কোটি টাকায় কিনেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’। ২০০৩ সালে রেপটাইলস ফার্ম লিমিটেড নামে দেশে প্রথমবারের মতো কুমির খামার প্রতিষ্ঠা করেন উদ্যোক্তা মুশতাক আহমেদ। প্রাথমিক উদ্দেশ্য ছিল, কুমিরের চামড়া রপ্তানি করা। ২০১৩ সালে পিকে হালদার ও তার সহযোগীরা মুশতাকের কাছ থেকে খামারটি কিনে নেন।
রফিকুল ইসলাম
16 September, 2023, 11:55 am
Last modified: 16 September, 2023, 02:16 pm
প্রতীকী ছবি- সংগৃহীত

ঋণ পরিশোধ না করায় অর্থ আত্মসাৎ ও কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারের মালিকানাধীন একটি কুমিরের খামার বিক্রি করেছে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

ময়মনসিংহের ভালুকায় প্রায় ১৩.৮ একর জমির উপর প্রতিষ্ঠিত কুমিরের খামারটি সম্প্রতি এক নিলামে প্রায় ৩৮ কোটি টাকায় কিনেছে বেসরকারি উন্নয়ন সংস্থা 'উদ্দীপন'।

কোম্পানির মতে, খামারটিতে বর্তমানে প্রায় ২,৫০০ কুমির রয়েছে।

২০০৩ সালে রেপটাইলস ফার্ম লিমিটেড নামে দেশে প্রথমবারের মতো কুমির খামার প্রতিষ্ঠা করেন উদ্যোক্তা মুশতাক আহমেদ। প্রাথমিক উদ্দেশ্য ছিল, কুমিরের চামড়া রপ্তানি করা।

২০১৩ সালে পিকে হালদার ও তার সহযোগীরা মুশতাকের কাছ থেকে খামারটি কিনে নেন। ২০১৪ সালে খামারটি কুমিরের চামড়া রপ্তানি শুরু করে।

একজন লেখক হিসেবে পরিচিত মুশতাক আহমেদ ফেসবুকে 'সরকার-বিরোধী লেখা পোস্ট করার অভিযোগে' ২০২০ সালের মে মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে গ্রেপ্তার হন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে গাজীপুরের কাশিমপুর কারাগারে হেফাজতে থাকা অবস্থায় তিনি মারা যান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় অভিযুক্তদের একজন পিকে হালদার। জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে, তিনি পলাতক। এ মামলায় আরও ১৪ জনকে আসামি করা হয়েছে।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমাদের ঋণ পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে রেপটাইলস ফার্মের নিলাম করা হয়েছিল। খামারটি অধিগ্রহণের জন্য নিলামের সময় উদ্দীপন সর্বোচ্চ দরের প্রস্তাব দেয়।"

তিনি বলেন, বকেয়া ঋণের পরিমাণ অনেক বেশি হলেও খামারটি প্রায় ৩৮ কোটি টাকায় বিক্রি হয়েছে, যা বেশ আশানুরূপ একটি দাম।

উদ্দীপনের একজন কর্মকর্তা খামারটি অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা বর্তমানে নিলামের অর্থ পরিশোধের প্রক্রিয়ার মধ্যে আছি। নিয়ম অনুযায়ী মালিকানা হস্তান্তর করা হবে।"

ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড অ্যাকশন, উদ্দীপন ১৯৮৪ সালে বিভিন্ন উন্নয়ন উদ্যোগের মাধ্যমে দুর্বল মানুষের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে উদ্দীপন পল্লী অ্যাম্বুলেন্স, কৃষি পাঠশালা, পাখি পল্লী, বীজ বল রোপণ, পারিবারিক চাষ, নারী-বান্ধব মডেল ফার্মেসি ইত্যাদির মতো নানা উদ্যোগ নিয়ে বিভিন্ন সামাজিক প্রকল্পে সক্রিয়ভাবে জড়িত।

৪ কোটি টাকার সম্পদ বন্ধক রেখে ৫৭ কোটি টাকা ঋণ

২০১৩ সালে কুমিরের খামারটি অধিগ্রহণের পর পিকে হালদার ও তার সহযোগীরা কুমির উৎপাদন সম্প্রসারণের জন্য একটি উদ্যোগ শুরু করেন। এই প্রচেষ্টার অংশ হিসেবে তারা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ৫৭.৮৭ কোটি টাকা ঋণ নেয়। এক্ষেত্রে রেপটাইল ফার্মের ১৩.৪০ একর জমি জামানত হিসেবে ব্যবহার করে তারা। ২০১৫ ও ২০১৬ সালে খামারের নামে এই ঋণ বাড়ানো হয়।

ইন্টারন্যাশনাল লিজিং সূত্রে জানা গেছে, ঋণের জামানত হিসেবে ব্যবহৃত বন্ধকী জমির বিক্রয়মূল্য ছিল ৪ কোটি ২৮ লাখ টাকা।

বর্তমানে বকেয়া ঋণ প্রায় ১০৮ কোটি টাকা; এটি এখন খেলাপি অবস্থায় রয়েছে। ২০১৯ সাল থেকে ফার্মের ব্যবস্থাপনায় থাকা ব্যক্তিদের অনুপস্থিতির কারণে বকেয়া ঋণ পুনরুদ্ধার করতে পারছিল না ইন্টারন্যাশনাল লিজিং।

তাছাড়া সময়ের সাথে সাথে খামারে কুমিরের সংখ্যা কমেছে, যা মূলত অব্যবস্থাপনার কারণে কুমিরের খাদ্য ঘাটতি এবং ফার্মের আর্থিক সংকটের সাথে জড়িত।

ইন্টারন্যাশনাল লিজিংয়ের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ পরিস্থিতি মোকাবেলায় ছয় সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করেছে।

বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কুমির বিশেষজ্ঞ এনাম হক ফার্মের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মশিউর রহমান বলেন, নতুন বোর্ড কাজ শুরুর পর থেকে খাদ্য নিরাপত্তা, নিবিড় পরিচর্যা এবং কুমিরের আধুনিক চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে এবং তা সফলভাবে বাস্তবায়নও করেছে। এছাড়া উন্নত প্রযুক্তিগত পদ্ধতি গ্রহণের ফলে কুমিরের প্রজনন ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

"নতুন বোর্ড আসার আগে খামারটিতে ১,৭৩০টি কুমির ছিল; এখন আছে ২,৪৫৮টি," বলেন তিনি।

এক নজরে রেপটাইলস ফার্ম

২০০৪ সালে মালয়েশিয়া থেকে আমদানিকৃত ৭৫টি কুমির নিয়ে প্রতিষ্ঠিত হয় রেপটাইলস ফার্ম লিমিটেড।

ফার্মের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, কুমিরের প্রজনন মৌসুমে প্রতি বছর কৃত্রিম উপায়ে প্রায় ১০০টি কুমিরের বাচ্চা উৎপাদন করে।

বিভিন্ন জিনিস যেমন ব্যাগ, বেল্ট, জুতা তৈরিতে ব্যবহার করা হয় কুমিরের চামড়া।

এছাড়া এর হাড় সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়, দাঁত ব্যবহৃত হয় গয়না এবং অন্যান্য বিলাসবহুল পণ্য তৈরিতে। এ প্রাণীর পেটের দিকের চামড়া প্রতি সেন্টিমিটার বিক্রি হয় ১৫ ডলারে।

এমনকি কুমিরের মাংস প্রতি কেজি ৪০ ডলার থেকে ৫০ ডলার পর্যন্ত দামে বিদেশে রপ্তানি ও বিক্রি করা হয়।

 

Related Topics

টপ নিউজ

পিকে হালদার / প্রশান্ত কুমার হালদার / নিলাম / কুমির খামার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: পিকে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net