Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
নিয়ম মানতে গিয়ে মাকে শেষ বিদায় জানাতে পারেননি ডাচ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 May, 2020, 09:50 pm
Last modified: 26 May, 2020, 10:03 pm

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • ডাচরা যেভাবে পৃথিবীর সবচেয়ে লম্বা জাতি হয়ে উঠেছে

নিয়ম মানতে গিয়ে মাকে শেষ বিদায় জানাতে পারেননি ডাচ প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের বিস্তার রোধে ২০ মার্চ থেকে জনগণের জন্য সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দেয় নেদারল্যান্ডস সরকার। এর প্রায় দুই মাস পর মারা যান দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটের ৯৬ বছর বয়সী মা। জনগণের চলা-ফেরায় কঠোর বিধিনিষেধ জারি থাকার কারণে মাকে শেষবারের মতো দেখতে যেতে পারেননি তিনি।
টিবিএস ডেস্ক
26 May, 2020, 09:50 pm
Last modified: 26 May, 2020, 10:03 pm
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। ছবি: ইপিএ

করোনাভাইরাস পরিস্থিতিতে চলমান বিধি-নিষেধের কারণে মাকে শেষ বিদায় জানাতে পারেননি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। তার কার্যালয় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

খবরটি এমনই এক সময়ে বিশ্ব গণমাধ্যমে প্রকাশ পেল, যখন ভ্রমণের বিধি-নিষেধ তোয়াক্কা না করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে থাকার জন্য নিজের বাবা-মায়ের এস্টেটে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই নিয়ে যুক্তরাজ্যে সমালোচনার ঝড় উঠেছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে ২০ মার্চ থেকে জনগণের জন্য সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দেয় নেদারল্যান্ডস সরকার। এর প্রায় দুই মাস পর, ১৩ মে দ্য হাগ শহরে মারা যান রুটের ৯৬ বছর বয়সী মা- মিক রুট-ডিলিং।

রুটের মুখপাত্র জানিয়েছেন, জনগণের চলা-ফেরায় কঠোর বিধিনিষেধ জারি থাকার কারণে মাকে শেষবারের মতো দেখার জন্য দ্য হাগ শহরে যেতে পারেননি দেশটির প্রধানমন্ত্রী। খবর দ্য গার্ডিয়ানের।

রুটের মায়ের অবশ্য করোনাভাইরাসে মৃত্যু হয়নি।

এর আগে মায়ের মৃত্যু সংবাদ জানিয়ে রুট বলেছিলেন, পরিবারের সবাই মিলে একসঙ্গে তাকে শেষ বিদায় জানাবেন।

এদিকে, ডাচ কর্তৃপক্ষ গত সোমবার থেকে দেশটির জনগণকে সেবাশ্রমগুলোতে গিয়ে নিকটজনের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে। তবে পরিবারের সদস্যরা দলবেঁধে নয়, বরং যেতে হবে একা একা। আগামী ১৫ জুন পর্যন্ত এ সুযোগ বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইউরোপের অন্য অনেক দেশের তুলনায় বরং একটি 'বুদ্ধিদীপ্ত লকডাউন' কার্যকর করেছে নেদারল্যান্ডস। আমস্টারডামের মতো পর্যটকপ্রিয় শহরগুলোর কথা বিবেচনা করে দেশটিতে এ ব্যাপারে তুলনামূলক কম কড়াকড়ি আরোপ করেছে সরকার।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, নেদারল্যান্ডসে এ পর্যন্ত ৫ হাজার ৮৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্তের সংখ্যা সাড়ে ৪৫ হাজারেরও বেশি।

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / নেদারল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • ডাচরা যেভাবে পৃথিবীর সবচেয়ে লম্বা জাতি হয়ে উঠেছে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net