Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
মাস্ক পরে বোলিংয়ের পরামর্শ 

খেলা

টিবিএস ডেস্ক
26 May, 2020, 09:15 pm
Last modified: 26 May, 2020, 09:27 pm

Related News

  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

মাস্ক পরে বোলিংয়ের পরামর্শ 

করোনাভাইরাস পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফিরলে অনেক নতুন নিয়ম দেখা যেতে পারে। এর মধ্যে একটি হতে পারে লালা ব্যবহারে নিষধাজ্ঞা। ইতোমধ্যে বলে লালা ব্যবহার বন্ধের সুপারিশ করেছে আইসিসির ক্রিকেট কমিটি। 
টিবিএস ডেস্ক
26 May, 2020, 09:15 pm
Last modified: 26 May, 2020, 09:27 pm

ক্রিকেট মাঠে মাস্ক পরে বোলিং করছেন কোনো বোলার; কেমন লাগবে সেই দৃশ্য দেখতে? যেমনই লাগুক, সতর্কতা হিসেবে মাস্ক পরে বোলিং করার পরামর্শই দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। বলে লালা ব্যবহার বন্ধে এই উপায়ই মিসবাহর কাছে উপযুক্ত মনে হয়েছে।

করোনাভাইরাস পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফিরলে অনেক নতুন নিয়ম দেখা যেতে পারে। এর মধ্যে একটি হতে পারে লালা ব্যবহারে নিষধাজ্ঞা। ইতোমধ্যে বলে লালা ব্যবহার বন্ধের সুপারিশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটি। 

মাঠে ক্রিকেট ফেরাতে আইসিসি যে গাইডলাইন দিয়েছে, সেখানেও এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বলে লালা ব্যবহার বন্ধের নির্দেশনা দিয়েছে আইসিসি। কিন্তু বলের একপাশ উজ্জ্বল রাখতে বলে লালা ব্যবহারে বোলাররা অভ্যস্ত। 

অনেক দিনের অভ্যাসের কারণে কেউ যদি ভুলে লালা ব্যবহার করে ফেলেন! এ কারণেই মাস্ক পরে বোলিং করার পক্ষে পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা মিসবাহ।

একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মিসবাহ বলেছেন, 'বলে লালা ব্যবহার বন্ধের কাজটি সহজ হবে না। ক্রিকেট জীবনের শুরু থেকেই ক্রিকেটারদের এই অভ্যাস। নতুন এই নির্দেশনার কথা ক্রিকেটাররা মনে রাখলেও মনের অজান্তে কেউ করে ফেলতে পারে এটা।'

এ কারণেই মাস্ক ব্যবহারের কথা বলছেন মিসবাহ, 'এটা বন্ধে কিছু না কিছু করতে হবে। সেটা হতে পারে, বোলাররা মাস্ক পরে বোলিং করল বা এমন কোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা রাখা, যেন হুট করে কেউ লালা ব্যবহার করে ফেলতে না পারে।'

আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা পাকিস্তানের। তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির এই সিরিজে বোলারদের নিয়ে চিন্তা হচ্ছে মিসবাহর। তিনি বলেন, 'ইংলিশ কন্ডিশনে আমাদের বোলারদের কাজটি কঠিন হয়ে উঠতে পারে। কারণ আমাদের বোলাররা নিয়মিত বলে লালা ব্যবহার করে এক পাশ উজ্জ্বল রাখতে।'

Related Topics

আইসিসি / মাস্ক / বোলিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net