Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
রাজনৈতিক অনিশ্চয়তায় একমাসে ব্যাংক বহির্ভূত নগদ টাকা বেড়েছে ৩৬,০০০ কোটি

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
21 August, 2023, 09:45 am
Last modified: 21 August, 2023, 12:17 pm

Related News

  • অনানুষ্ঠানিক অর্থনীতির দাপটে দেশে এখনও ৭২% লেনদেন হয় নগদ টাকায়
  • খরচ বাঁচাতে যুক্তরাজ্যে কেনাকাটায় বাড়ছে নগদ টাকার ব্যবহার, ২০% লেনদেন নোট ও কয়েনে
  • চলতি সপ্তাহে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ল
  • চলতি সপ্তাহে একদিনে ব্যাংক থেকে নগদ তোলা যাবে সর্বোচ্চ ৩ লাখ টাকা 
  • চলতি সপ্তাহে নগদ ২ লাখ টাকার বেশি ব্যাংক থেকে তোলা যাবে না

রাজনৈতিক অনিশ্চয়তায় একমাসে ব্যাংক বহির্ভূত নগদ টাকা বেড়েছে ৩৬,০০০ কোটি

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের জুন শেষে মানুষের হাতে টাকার পরিমাণ ছিল ২.৩৬ লাখ কোটি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে মানুষের হাতে টাকা বেড়েছে প্রায় ৫৫ হাজার কোটি।
শাখাওয়াত প্রিন্স
21 August, 2023, 09:45 am
Last modified: 21 August, 2023, 12:17 pm

বৈশ্বিক অর্থনৈতিক ধীরগতি ও নির্বাচন পূর্ববর্তী অনিশ্চয়তায় এক মাসের ব্যবধানে ব্যাংক বহির্ভূত টাকা বা মানুষের হাতে নগদ টাকার পরিমাণ ৩৬,০০০ কোটি টাকা বেড়ে চলতি বছরের জুন শেষে ২.৯১ লাখ কোটিতে পৌঁছেছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের জুন শেষে মানুষের হাতে টাকার পরিমাণ ছিল ২.৩৬ লাখ কোটি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে মানুষের হাতে টাকা বেড়েছে প্রায় ৫৫ হাজার কোটি।

একটি প্রাইভেট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সুদহার ১০ শতাংশে সীমিত করে দেওয়ায় আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানতের হার বাড়িয়ে আরও বেশি নগদ প্রবাহ নিশ্চিত করতে পারছে না। এ অবস্থায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত আয় থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমানে ব্যাংকগুলো আমানতের ওপর সর্বাধিক ৮ শতাংশ সুদহার দিচ্ছে; তবে চলমান মুদ্রাস্ফীতি পরিস্থিতির সঙ্গে তুলনা করলে এই হার যথেষ্ট নয়। ফলে মানুষ ব্যাংকে টাকা রাখার চেয়ে নগদ টাকা উঠিয়ে হাতে রাখতেই বেশি আগ্রহ দেখাচ্ছে।

ব্যাংকারদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারে ধীর গতির কারণে মানুষের হাতে নগদ টাকা রাখার প্রবণতা বেড়েছে। এছাড়া, চলমান রাজনৈতিক অনিশ্চয়তার কারণে মানুষ ব্যাংকে টাকা রাখার বদলে নিজের কাছে নগদ টাকা রাখকেই বেশি নিরাপদ মনে করছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে টিবিএসকে বলেন, "কয়েকটি কারণে মানুষের হাতে টাকার পরিমাণ বেড়েছে। এরমধ্যে অন্যতম কারণ হলো চাহিদার তুলনায় নতুন টাকা সার্কুলেশন বেড়েছে, যা এখন মানুষের হাতে রয়েছে।"

এছাড়া, গত বছরের মার্চ থেকে মুল্যস্ফীতি ব্যাপক পরিমাণে বাড়ছে, যার তুলনায় আমানতের সুদহার কম হওয়ায় মানুষের হাতে টাকা রাখার প্রবণতা বাড়ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২২ সালের জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯.৬৯ শতাংশ, যা গত বছরের একই সময়ে ছিল ৭.৪৮ শতাংশ। আর মে মাসে, মাসিক মুদ্রাস্ফীতির হার ছিল ৯.৯৪ শতাংশ, যা বিগত ১১ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

দ্রব্যমূল্য ব্যাপক পরিমাণে বেড়ে যাওয়ায় খরচ মেটাতে মানুষ বেশি পরিমাণ হাতে টাকা রাখছে।

ব্যাংকাররা জানান, ডলার সংকট, রেমিট্যান্সের পতন ও ঋণ জালিয়াতির ঘটনায় বিদায়ী অর্থবছরে আমানতের প্রবৃদ্ধি ব্যাপকহারে কমছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০২২-২৩ অর্থবছরে ব্যাংক আমানতে প্রবৃদ্ধি হয়েছে ৮. ৪৪ শতাংশ, যা গত ৬ বছরের মধ্যে সর্বনিম্ন। 

প্রতিবেদনে আরও দেখা যায়, ২০২৩ সালের জুন শেষে কারেন্সি ইন সার্কুলেশনের পরিমাণ রয়েছে ৩.১১ লাখ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ২.৫৬ লাখ কোটি টাকা। এছাড়া ২০২১ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ২.২৬ লাখ কোটি টাকা।
 

Related Topics

টপ নিউজ

ব্যাংক বহির্ভূত টাকা / নগদ টাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • অনানুষ্ঠানিক অর্থনীতির দাপটে দেশে এখনও ৭২% লেনদেন হয় নগদ টাকায়
  • খরচ বাঁচাতে যুক্তরাজ্যে কেনাকাটায় বাড়ছে নগদ টাকার ব্যবহার, ২০% লেনদেন নোট ও কয়েনে
  • চলতি সপ্তাহে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ল
  • চলতি সপ্তাহে একদিনে ব্যাংক থেকে নগদ তোলা যাবে সর্বোচ্চ ৩ লাখ টাকা 
  • চলতি সপ্তাহে নগদ ২ লাখ টাকার বেশি ব্যাংক থেকে তোলা যাবে না

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net