Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
স্বল্প ধারণক্ষমতা, বেশি ভাড়া নিয়ে পুনরায় চালু হলো ঢাকা-নারায়ণগঞ্জ রেল সার্ভিস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 August, 2023, 03:05 pm
Last modified: 01 August, 2023, 03:08 pm

Related News

  • ভারতীয় ঋণ নিয়ে অচলাবস্থায় বগুড়া-সিরাজগঞ্জ রেল প্রকল্প, বাস্তবায়নে নতুন উদ্যোগ সরকারের
  • সমালোচনার মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত
  • দেড় দশকে সবুজ হারিয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক
  • পদ্মা সেতু রেল প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক রেল ট্রাক চলাচল সফল 
  • বরাদ্দে ধীরগতির জন্য মন্থরগতিতে চলছে অধিকাংশ রেলওয়ে প্রকল্প

স্বল্প ধারণক্ষমতা, বেশি ভাড়া নিয়ে পুনরায় চালু হলো ঢাকা-নারায়ণগঞ্জ রেল সার্ভিস

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ও ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন রেল প্রকল্পের কাজের সুবিধার্থে গত বছরের ৪ ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
01 August, 2023, 03:05 pm
Last modified: 01 August, 2023, 03:08 pm
প্রতীকী ছবি

স্বল্প যাত্রী ধারণক্ষমতা এবং বেশি ভাড়া নিয়ে দীর্ঘ ৮ মাস পর আজ (১ আগস্ট) পুনরায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল পরিষেবা চালু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আজ ভোর ৫টায় কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন যাত্রা করেছে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ও ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন রেল প্রকল্পের কাজের সুবিধার্থে গত বছরের ৪ ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

কর্তৃপক্ষ তিন মাসের মধ্যে এ পরিষেবা পুনরায় চালু করার কথা বললেও, অবশেষে আরো পাঁচ মাস পর চালু হলো এই রুটের রেল পরিষেবা।

তবে, এবার বাড়ানো হয়েছে ভাড়া। ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাতায়াতের জন্য মাথাপিছু ২০ টাকা ভাড়া নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ; যা আগে ছিল ১৫ টাকা।

এছাড়া, এ রুটে প্রতিদিন মাত্র আট জোড়া ট্রেন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। করোনার আগে এ রুটে দ্বিগুণ সংখ্যক, অর্থাৎ ১৬ জোড়া ট্রেন চলতো। 

করোনা চলাকালীন সময়ে লকডাউনের পর রেল পরিষেবা পুনরায় চালু করার সময় কর্তৃপক্ষ ট্রেনের সংখ্যা ১০ জোড়ায় নামিয়ে আনে। এবার এটি আরো কমানো হচ্ছে।

ঢাকা থেকে এই রুটে আগে ভোর থেকে রাত ১০টা পর্যন্ত ট্রেন চলাচল করত। নতুন ব্যবস্থাপনা অনুযায়ী, শেষ ট্রেনটি কমলাপুর থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে যাবে।

এছাড়া, নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১১টা ৩৫ মিনিটে; আগে এই সময় ছিল রাত ১১টা।

রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্ট) শওকত জামিল মহসিনের ইস্যু করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-গেন্ডারিয়া রুটে নবনির্মিত ডুয়েল গেজ লাইন চালু করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জ রুটের ট্রেনটি আগে লোকাল ট্রেন হিসেবে চলত।

কিন্তু ট্রেনের কোচে ফ্যান ও পর্যাপ্ত আলোর সুবিধা থাকায় সেটিকে এখন কমিউটার ট্রেনে রূপান্তরিত করা হয়েছে।

"এক্ষেত্রে তাই ভাড়াও কিছুটা বাড়ছে," তিনি যোগ করেন।
 
Related Topics

টপ নিউজ

ঢাকা-নারায়ণগঞ্জ / রেল প্রকল্প / রেলওয়ে চালু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ভারতীয় ঋণ নিয়ে অচলাবস্থায় বগুড়া-সিরাজগঞ্জ রেল প্রকল্প, বাস্তবায়নে নতুন উদ্যোগ সরকারের
  • সমালোচনার মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত
  • দেড় দশকে সবুজ হারিয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক
  • পদ্মা সেতু রেল প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক রেল ট্রাক চলাচল সফল 
  • বরাদ্দে ধীরগতির জন্য মন্থরগতিতে চলছে অধিকাংশ রেলওয়ে প্রকল্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net