Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
৫০০ ক্রীড়াবিদকে বিসিবির আর্থিক সহায়তা

খেলা

টিবিএস রিপোর্ট
20 May, 2020, 05:50 pm
Last modified: 20 May, 2020, 06:00 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

৫০০ ক্রীড়াবিদকে বিসিবির আর্থিক সহায়তা

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই দুস্থ-অসহায়দের বিভিন্নভাবে সাহায্য করে আসছে বিসিবি। এবার আরও বড় পরিসরে সহযোগিতার হাত বাড়িয়ে দিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
টিবিএস রিপোর্ট
20 May, 2020, 05:50 pm
Last modified: 20 May, 2020, 06:00 pm

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই দুস্থ-অসহায়দের বিভিন্নভাবে সাহায্য করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিছুদিন আগেই ঢাকার ৭৬টি ক্রিকেট ক্লাবের কর্মচারীদের (অফিস স্টাফ, টিম বয়, মাসাজম্যানসহ অন্যান্য কর্মচারী) খাদ্য সহায়তা দেয় বিসিবি। এবার আরও বড় পরিসরে সহযোগিতা করল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

বিভিন্ন খেলার ৫০১ জন অস্বচ্ছল ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি। প্রতি খেলোয়াড়কে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছে ১০ হাজার টাকার ৫০১টি চেক তুলে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

২৩ ফেডারেশনের খেলোয়াড়দের দেওয়া এই সহায়তা বাবদ বিসিবির খরচ হয়েছে ৫০ লাখ ১০ হাজার টাকা। বিসিবির আর্থিক সহায়তা ব্যাপারে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের ক্রীড়া বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও নির্দেশনা দিয়েছিলেন খেলোয়াড়দের পাশে দাঁড়াতে। মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের আহ্বানে সাড়া দিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের সহযোগিতায় এগিয়ে আসায় আমি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।'

জাহিদ আহসান রাসেল আরও বলেন, 'আমি সকল ফেডারেশন ও খেলোয়াড়দের আশ্বস্ত করতে চাই,  আমাদের মানবিক এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা ইতোমধ্যে খেলোয়াড়দের সহায়তা করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছি। উনারা আমাদের আশ্বস্ত করেছেন। আশা করছি,  ঈদের পরে আমরা আরও অধিক সংখ্যক খেলোয়াড়কে সহযোগিতা করতে পারব।'

বিসিবির দেওয়া ১০ হাজার টাকার চেক সবচেয়ে বেশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া হয়েছে। ১০০টি চেক দেওয়া হয়েছে বাফুফেকে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৫০টি চেক হকি ফেডারেশনকে দেওয়া হয়েছে। এ ছাড়া টেনিস, বক্সিং, সাঁতার, আর্চারিসহ আরও ২০টি ফেডারেশনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

করোনাভাইরাস থেকে মুক্তি মিলছে না। দুই মাসেরও বেশি সময় হয়ে গেছে, কিন্তু ঘরবন্দি অবস্থাতেই সময় পার করতে হচ্ছে সবাইকে। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আগে যেখানে প্রতিদিন কয়েক'শ করোনা আক্রান্ত রোগী সনাক্ত হতো, এখন সেটা হাজারের নিচে নামছেই না। বুধবার ১ হাজার ৬১৭ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৬ জন।

এই অবস্থায় সবকিছু স্বাভাবিক হওয়ার তেমন সুযোগ নেই। অন্য সব জায়গার মতো সব ধরনের খেলাধুলাই বন্ধ আছে। এতে বিভিন্ন খেলার অনেক খেলোয়াড় উপার্জনের পথ হারিয়েছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্যই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবির এই উদ্যোগ।

Related Topics

টপ নিউজ

বিসিবি / করোনা প্রতিরোধ / আর্থিক সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net