Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
শান্ত-মুশফিকের ব্যাটে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি

খেলা

টিবিএস রিপোর্ট
09 May, 2023, 08:05 pm
Last modified: 09 May, 2023, 08:10 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

শান্ত-মুশফিকের ব্যাটে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি

পুরো ইনিংসে একটি ছক্কা, সেটাও মেরেছেন পেসার শরিফুল ইসলাম। এটাই বলে দেয়, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংটা চাওয়া মতো হয়নি বাংলাদেশের।
টিবিএস রিপোর্ট
09 May, 2023, 08:05 pm
Last modified: 09 May, 2023, 08:10 pm

বাংলাদেশের ইনিংসের অবস্থা বুঝতে স্কোরকার্ডের ছক্কার ঘরে তাকালেই চলছে। ৫০ ওভারের ইনিংসে একটি ছক্কা, সেটাও মেরেছেন পেসার শরিফুল ইসলাম। বুঝতে বাকি থাকে না আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংটা যে মন মতো হয়নি তামিম ইকবালের দলের। এলোমেলো শুরুর পর নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের জুটিতে কিছুটা প্রতিরোধ। এই দুজনের বিদায়ের পর মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরির সঙ্গে আরও কয়েকটি ছোট ইনিংস, সব মিলিয়ে লড়াইয়ের পুঁজি মিললো।

মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ৯ উইকেটে ২৪৬ রান তুলেছে। সর্বোচ্চ রানের ইনিংস খেলা মুশফিক ইনিংসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি পূর্ণ করতে পেরেছেন। শান্ত কাছে গিয়ে পঞ্চাশ ছুঁতে পারেননি। বাংলাদেশের আরও কয়েকজন ব্যাটসম্যান ভালো শুরু করে থিতুও হয়েছেন, কিন্তু আর কেউ-ই ৩০ এর কোটা পেরোতে পারেননি। 

প্রথম ওভারেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলেই আইরিশ পেসার জশ লিটলের অসাধারণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন লিটন কুমার দাস। প্রথম বলেই থামতে হয় তাকে। দেখেমুনে খেলা তামিমও বেশি সময় টিকতে পারেননি। চতুর্থ ওভারে আউট হওয়ার আগে ১৯ বলে ২টি চারে ১৪ রান করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। 

শুরুর চাপ কাটিয়ে তৃতীয় উইকেটে ৩৭ রানের জুটি গড়েন শান্ত ও সাকিব। দলীয় পঞ্চাশ পেরিয়ে বিদায় নেন সাকিব। এগিয়ে গিয়ে টেনে খেলার চেষ্টা করা অভিজ্ঞ এই অলরাউন্ডারের স্টাম্প ভেঙে দেন গ্রাহাম হিউম। এরপর আবারও প্রতিরোধ। এবার তাওহিদ হৃদয়ের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন শান্ত। এই জুটি ভাঙার আগে ৬৬ বলে ৭টি চারে ৪৪ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 

হৃদয়কে বেশি সাবলীল দেখাচ্ছিল, থিতুও হয়ে গিয়েছিলেন। কিন্তু ইনিংসটা বড় করা হয়নি তরুণ ডানহাতি এই ব্যাটসম্যানের। উইকেটের পেছনে ক্যাচ দেওয়া হৃদয় ৩১ বলে ২টি চারে ২৭ রান করেন। এরপর ইনিংসের সবচেয়ে বড় জুটিটি পায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৬৫ রান যোগ করেন মুশফিক।

৩৪ বলে ৪টি চারে ২৭ রান করে মিরাজ বিদায় নেন। ৭০ বলে ৬টি চারে ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিক। এটা তার ৪৪তম ওয়ানডে হাফ সেঞ্চুরি। তার বিদায়ের পর বাংলাদেশকে আড়াই'শ এর কাছাকাছি নিয়ে যান তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম। তাইজুল ৩৬ বলে ১৪ ও ইনিংসে একমাত্র ছক্কাটি মারা শরিফুল ১৫ বরে ১৬ রান করেন। আয়ারল্যান্ডের জশ লিটল ৩টি এবং মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হিউম ২টি করে উইকেট পান। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / ওয়ানডে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net