Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সরকারের প্রলোভন আন্দোলনকে বিভ্রান্ত করতে পারবে না: মির্জা ফখরুল 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2023, 02:20 pm
Last modified: 09 May, 2023, 02:27 pm

Related News

  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান 
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের প্রলোভন আন্দোলনকে বিভ্রান্ত করতে পারবে না: মির্জা ফখরুল 

মির্জা ফখরুল বলেন, সময় থাকতেই জনগণের মনোভাব বুঝে পদত্যাগ করতে হবে সরকারকে। অন্যথায় রাজপথে জনগণের দাবির ফয়সালা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
টিবিএস রিপোর্ট
09 May, 2023, 02:20 pm
Last modified: 09 May, 2023, 02:27 pm
ছবি: জয়নাল আবেদীন শিশির/টিবিএস

বিএনপি ঘোষিত ১০ দফা মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, দেশের সাধারণ জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছেন। সরকারের কোনো ধরনের ষড়যন্ত্র, দমন, প্রলোভন এই আন্দোলনকে বিভ্রান্ত, বাধাগ্রস্থ করতে পারবে না। তাই সময় থাকতেই জনগণের মনোভাব বুঝে পদত্যাগ করতে হবে সরকারকে। অন্যথায় রাজপথে জনগণের দাবির ফয়সালা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "২০১৮ সালে আমরা শেখ হাসিনার কথার উপর আস্থা রেখে নির্বাচনে গিয়েছিলাম, কিন্তু তারা তাদের কোনো প্রতিশ্রুতিই রাখেনি।"

তিনি অভিযোগ করেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দকে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করার লক্ষ্যে পূর্বের দায়ের করা মিথ্যা মামলায় সাজা দেওয়ার চেষ্টা করছে। আইন মন্ত্রণালয় থেকে মামলার তালিকা প্রস্তুত করা হচ্ছে।

তিনি বলেন, গাজীপুরের একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিএনপি নেতা-কর্মীদের উপর মামলা দিয়েছে। একতরফা বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন এবং বাড়ি-বাড়ি তল্লাশী অব্যাহত রেখেছে। সিলেটে বিএনপি নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার, বাসায় বাসায় তল্লাশী করছে।

"অন্যান্য বারের তুলনায় এবার অনেক আগে থেকেই গ্রেপ্তার, মামলা, হামলা শুরু করেছে; তাদের একটাই উদ্দেশ্য- নির্বাচনের আগে মাঠ খালি করা", বলেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, "বিএনপিসহ বিরোধী মতের দলগুলো এবং দেশবাসী যখন এই সরকারের অধীনে নির্বাচন না করা এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছে, ঠিক সেসময় অবৈধ সরকারের মন্ত্রী এবং শাসকগোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার ও অলীক কথাবার্তা বলছেন।"

মির্জা ফখরুল অভিযোগ করেন, দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং চলছে। ফলে এসএসসি পরিক্ষার্থীরা দূর্ভোগের শিকার হচ্ছে, কৃষক সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে বিগত দিনের ন্যায় ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী মতের নেতা-কর্মীদের উপর বিভিন্ন কৌশলে নির্যাতন-নিপীড়ণ শুরু করেছে সরকার। 

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / বিএনপি মহাসচিব / আন্দোলন / জনগণ / আওয়ামী লীগ সরকার / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান 
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net