Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
পতিসরে রচিত রবীন্দ্রসঙ্গীত নিয়ে 'দেশ মিউজিকে'র অ্যালবাম

বিনোদন

টিবিএস রিপোর্ট
05 May, 2020, 07:20 pm
Last modified: 05 May, 2020, 07:59 pm

Related News

  • রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ 
  • রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক
  • শিলাইদহ কুঠিবাড়িকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিমন্ত্রী
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • পূজায় ডি এল রায়ের গান 

পতিসরে রচিত রবীন্দ্রসঙ্গীত নিয়ে 'দেশ মিউজিকে'র অ্যালবাম

পতিসরে এবং পতিসর সংলগ্ন নাগর নদী ও চলন বিলে কবিগুরু বেশ কয়েকটি গান রচনা করেন। এর মধ্যে যে গানগুলোর সুর ও স্বরলিপি রয়েছে, সেগুলো নিয়ে আগামী ২৫শে বৈশাখ রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে ইউটিউবে একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 May, 2020, 07:20 pm
Last modified: 05 May, 2020, 07:59 pm
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

তৎকালীন পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের যে তিনটি কুঠিবাড়ি ছিল, তার মধ্যে নওগাঁর পতিসর অন্যতম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি কাজ দেখাশোনার জন্য এখানে কয়েকবার এসেছেন।

এই পতিসরে এবং পতিসর সংলগ্ন নাগর নদী ও চলন বিলে কবিগুরু বেশ কয়েকটি গান রচনা করেন। এর মধ্যে যে গানগুলোর সুর ও স্বরলিপি রয়েছে, সেগুলো নিয়ে ইউটিউবে 'দেশ মিউজিক'- এর ব্যানারে প্রকাশিত হয়েছে একটি অ্যালবাম। নাম, 'নওগাঁ জেলার পতিসরে রচিত রবি ঠাকুরের গান সমূহ'।

গান গেয়েছেন স্বর্ণময়ী মণ্ডল, দেবাশিস শুভ্র ও দিব্যময় দেশ। আগামী ২৫শে বৈশাখ রবীন্দ্র জন্মবার্ষিকী সামনে রেখে অ্যালবামটি  গত ১ মে প্রকাশ পায়।

গানের সঙ্গে বাদ্যযন্ত্রে ছিলেন- এসরাজে দেবাশিস হালদার, তবলায় বাবুল মুখার্জি এবং বাঁশীতে আলমগীর হোসেন। মিউজিক কম্পোজিশন, মিক্সিং ও মাস্টারিং করেছেন দেবাশিস শুভ্র। ঢাকার গোল্ডেন ভয়েস এবং কলকাতার ঐক্যতান স্টুডিতে গানগুলোর রেকর্ডিং হয়েছে।

কবিগুরুর লেখা 'তুমি সন্ধ্যার মেঘমালা', 'বঁধু মিছে রাগ কোরো না', 'আমি কান পেতে রই', 'বিধি ডাগর আঁখি', 'ওগো কাঙাল', 'যাবই আমি যাবই', 'সখী প্রতিদিন হায়', 'যদি বারণ কর তবে' এবং 'আমি চাহিতে এসেছি'- এই নয়টি গান রয়েছে অ্যালবামটিতে।

শিল্পী স্বর্ণময়ী মণ্ডল বলেন, বহুদিনের স্বপ্ন এবং প্রচেষ্টায় অবশেষে এই মহাসঙ্কটের সময়ই মুক্তি পেল আমাদের নতুন সঙ্গীত সংকলন 'নওগাঁ জেলার পতিসরে রচিত রবি ঠাকুরের গান সমূহ'। বিশ্বকবির ১৫৯তম জন্মোৎসব উপলক্ষে এই সামান্য প্রয়াস।

Related Topics

রবীন্দ্রসঙ্গীত / রবীন্দ্রনাথ ঠাকুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ 
  • রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক
  • শিলাইদহ কুঠিবাড়িকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিমন্ত্রী
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • পূজায় ডি এল রায়ের গান 

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net