Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মে দিবসে খাদ্যসামগ্রী বিতরণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 May, 2020, 04:50 pm
Last modified: 01 May, 2020, 04:57 pm

Related News

  • টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
  • ঈদে বাড়ি ফেরার পথে রড-বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত, এই দায় কার?
  • এক মাসের শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা; তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • মে দিবস উপলক্ষে ছায়ানটে সাংস্কৃতিক অনুষ্ঠান 
  • দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

মে দিবসে খাদ্যসামগ্রী বিতরণ

মহান মে দিবস উপলক্ষ্যে শুক্রবার টাঙ্গাইল ও দিনাজপুরে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
01 May, 2020, 04:50 pm
Last modified: 01 May, 2020, 04:57 pm
টাঙ্গাইলে সহস্রাধিক শ্রমিকের মাঝে বিতরণ করা হয় খাদ্যসামগ্রী। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

মহান মে দিবস উপলক্ষ্যে শুক্রবার টাঙ্গাইল ও দিনাজপুরে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের টাঙ্গাইল প্রতিনিধি জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দুই সহস্রাধিক শ্রমিকের মাঝে শুক্রবার সকাল ১১টায় টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ছোট মনিরের উদ্যোগে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন পৌরসভা মেয়র জামিলুর রহমান মিরন, প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ প্রমুখ। প্রত্যেক শ্রমিককে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, আটা ও আলু দেওয়া হয়।

অন্যদিকে, আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, শুক্রবার সকালে শহরের নিউ মার্কেট চত্বরে হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের ব্যানারে ৩ শতাধিক কর্মহীন শ্রমিকের মাঝে  ইফতার ও ত্রাণসামগ্রী  তুলে দেন সদর আসনের সাংসদ হুইপ ইকবালুর রহিম।

দিনাজপুরে খাদ্যসামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

এছাড়াও দিনাজপুর আইনজীবী সমিতি চত্বরে কর্মহীন হয়ে পড়া আইনজীবী সহকারীসহ অসহায় ও দরিদ্রদের মাঝ চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাংসদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়জ উদ্দীন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান জাহানী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তহিদুল ইসলাম সরকার, হোটেল রেস্তোরাঁ  শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক জগদীশ মহন্ত প্রমুখ।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ  হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিক, অসহায়, দরিদ্রসহ সকল মানুষের অধিকার নিশ্চিত করেছেন। একটিও মানুষ খাদ্যসামগ্রী থেকে বাদ যাবে না। প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, বন্ধ থাকা কল-কারখানার শ্রমিকদের বেতন ভাতা প্রদানের জন্য সরকার ২ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। প্রণোদনার এই অর্থ স্বচ্ছতার সঙ্গে শ্রমিক কর্মচারীদর কাছে সরাসরি পৌঁছানোর জন্য ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তা বাস্তবায়ন হতে শুরু করেছে।

এদিকে দিনাজপুর শিশু পার্ক এলাকায় শুভ সকাল ব্যায়াম কেন্দ্র নামে একটি সংগঠন আড়াই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

Related Topics

টপ নিউজ

টাঙ্গাইল / দিনাজপুর / মে দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
  • ঈদে বাড়ি ফেরার পথে রড-বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত, এই দায় কার?
  • এক মাসের শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা; তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • মে দিবস উপলক্ষে ছায়ানটে সাংস্কৃতিক অনুষ্ঠান 
  • দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net