Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সকালে দেশে ফিরে দুপুরে অনুশীলনে সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
27 February, 2023, 02:55 pm
Last modified: 27 February, 2023, 03:41 pm

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

সকালে দেশে ফিরে দুপুরে অনুশীলনে সাকিব

পিএসএলে খেলতে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় দলের কার্যক্রম থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। এ কারণে ইংল্যান্ড সিরিজ ঘনিয়ে এলেও প্রথম কয়েক দিনের অনুশীলনে অংশ নেওয়ার বাধ্যবাধকতা ছিল না তার। প্রথম ওয়ানডের দুদিন আগে অনুশীলনে যোগ দিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
টিবিএস রিপোর্ট
27 February, 2023, 02:55 pm
Last modified: 27 February, 2023, 03:41 pm

যুক্তরাষ্ট্র থেকে সকালেই দেশে ফিরেছেন। লম্বা ভ্রমণ শেষে দেশে ফিরে যে একটু বিশ্রাম দরকার, সেভাবে ভাবেননি সাকিব আল হাসান। সকাল সাড়ে ৭টায় ঢাকা পৌছাঁনো সাকিব ছুটে এসেছেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে চলা দলের অনুশীলনে ২টার আগেই যোগ দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।     

সদ্য সমাপ্ত বিপিএলে ব্যাটে-বলে দুর্বার ছন্দে ছিলেন সাকিব, তার দল ফরচুন বরিশালও ছিলো দারুণ ছন্দে। এরপরও অবশ্য ফাইনাল খেলা হয়নি তাদের। এলিমিনেটর থেকে বাদ বরিশাল। বিপিএল মিশন শেষ করেই পেশাওয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যান সাকিব। 

পেশাওয়ারের হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত খেলার কথা ছিল তার। কিন্তু জরুরি পারিবারিক কারণে এক ম্যাচ খেলেই ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যান সাকিব। সেখান থেকে সোমবার দেশে ফিরলেন বাংলাদেশের টেস্ট ও টি-টায়েন্টি অধিনায়ক। 

দেশে ফিরে টিম হোটেলে যান সাকিব, সেখান থেকে দলের সঙ্গে আসেন মাঠে। শুরুতে ফুটবল খেলে কিছুটা সময় কাটে তার। এরপর দলের সঙ্গে কিছুক্ষণ রানিং করে ইনডোরে যান। নেটে পেসারদের বিপক্ষে কয়েকটি বল খেলার পর থ্রো-ডাউনে ব্যাটিং শুরু করেন সাকিব। আধা ঘণ্টা ব্যাটিংয়ের পর বোলিং শুরু করেন তিনি।   

পিএসএলে খেলতে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় দলের কার্যক্রম থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। এ কারণে ইংল্যান্ড সিরিজ ঘনিয়ে এলেও প্রথম কয়েক দিনের অনুশীলনে অংশ নেওয়ার বাধ্যবাধকতা ছিল না তার। প্রথম ওয়ানডের দুদিন আগে অনুশীলনে যোগ দিলেন দলের গুরুত্বপূর্ণ এই সদস্য। 

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সাত বছর পর বাংলাদেশে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ১ মার্চ প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরে, পরের ম্যাচটি ৩ মার্চ এখানেই হবে। তৃতীয় ও শেষ ওয়ানডে ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে। ৯ মার্চ চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি খেলে ঢাকা ফিরবে দুই দল। পরের দুটি টি-টোয়েন্টি ১২ ও ১৪ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / জাতীয় ক্রিকেট দল / বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net