Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
শেয়ারবাজার কারসাজি কমাতে অন্য দেশের অভিজ্ঞতা কাজে লাগাবে বিএসইসি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 February, 2023, 01:00 pm
Last modified: 21 February, 2023, 01:35 pm

Related News

  • তৃতীয় প্রান্তিকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে; লোকসানে গ্যাস ও শিল্প খাত
  • বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ
  • পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফেরাতে ‘সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা সরকারের
  • তেলের দাম কমল, লাফিয়ে বাড়ল শেয়ারবাজার: কী ঘটছে মার্কিন অর্থনীতিতে?
  • ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমলো, চাঙ্গা শেয়ারবাজার

শেয়ারবাজার কারসাজি কমাতে অন্য দেশের অভিজ্ঞতা কাজে লাগাবে বিএসইসি

বিএসইসি বলছে, বর্তমানে নানা উপায়ে কারসাজির চেষ্টা করছে একটি চক্র। তবে শেয়ারবাজার পুরোপুরি অটোমেশন হলে এটি আরও কমে আসবে বলে মনে করছে সংস্থাটি।
টিবিএস রিপোর্ট
21 February, 2023, 01:00 pm
Last modified: 21 February, 2023, 01:35 pm

শেয়ারবাজারে কারসাজি কমাতে অন্যান্য দেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্রগুলো কারসাজি কমাতে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে; তা বিদেশিদের থেকে জানবে নিয়ন্ত্রক সংস্থা।

বিএসইসি বলছে, বর্তমানে নানা উপায়ে কারসাজির চেষ্টা করছে একটি চক্র। তবে শেয়ারবাজার পুরোপুরি অটোমেশন হলে এটি আরও কমে আসবে বলে মনে করছে সংস্থাটি।

সোমবার বিএসইসি ভবনে ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন্স (আইওএসসিও) এশিয়া প্যাসিফিক রিজিওন বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব বক্তারা এসব মনোভাব প্রকাশ করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, মাহবুব আলম, নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ।

সংবাদ সম্মেলনে সাইফুর রহমান বলেন, কারসাজিকারীরা থেমে নেই। নতুন নতুন উপায়ে কারসাজির চেষ্টা হচ্ছে। তবে বিএসইসি এটা নিয়ে প্রতিনিয়ত কাজ করছে।

কারসাজি চক্র ধরতে বিএসইসিতে অটোমেশন করা হচ্ছে। যাতে কারসাজি শুরুতে চিহ্নিত করা যায়, যাতে এ কাজে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি দেওয়া যায়।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, শেয়ারবাজারের স্বাস্থ্য ভালো হলে ফ্লোর প্রাইজ তুলে দেওয়া হবে।

আরও বলেন, ফ্লোর প্রাইজের কারণে বর্তমানে লেনদেন কম হচ্ছে। তবে বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার কারণে ফ্লোর প্রাইজের ভালো কোম্পানির শেয়ারের দাম কমেনি বলে দাবি করেন।

তিনি বলেন, এপিআরসির সভায় পুঁজিবাজারের বর্তমান অবস্থা, আইন এবং অন্যান্য দেশের কারসাজি চক্রের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় তা বিস্তারিত তুলে ধরা হবে। বাংলাদেশ সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে।

গত দুই বছরে বাংলাদেশের পুঁজিবাজারে যে শাস্তিমূলক ব্যবস্থা ও জরিমানা করা হয়েছে তা অন্যান্য বাজারের চেয়ে অনেক বেশি বলে দাবি করেন তিনি।

Related Topics

টপ নিউজ

শেয়ারবাজার / শেয়ার কারসাজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • তৃতীয় প্রান্তিকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে; লোকসানে গ্যাস ও শিল্প খাত
  • বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ
  • পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফেরাতে ‘সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা সরকারের
  • তেলের দাম কমল, লাফিয়ে বাড়ল শেয়ারবাজার: কী ঘটছে মার্কিন অর্থনীতিতে?
  • ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমলো, চাঙ্গা শেয়ারবাজার

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net