Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
কৃত্রিম বুদ্ধিমত্তায় আঁকা প্রাচীন শাসকদের প্রতিকৃতি নিয়ে হৈচৈ 

অফবিট

টিবিএস ডেস্ক
31 January, 2023, 10:15 pm
Last modified: 31 January, 2023, 10:19 pm

Related News

  • মার্কিন সরকারের চাপে ক্লডের ‘অতিরিক্ত শক্তিশালী’ এআই মডেল বন্ধ করল অ্যানথ্রোপিক
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • এআই ডেটা সেন্টারের কারণে বাড়ছে তাপমাত্রা; বিশ্বজুড়ে কোথায় গড়ে উঠছে এসব বিশাল স্থাপনা?
  • কৃত্রিম বুদ্ধিমত্তা কি শিগগিরই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে?
  • আপনার সব কথা মনে রাখে চ্যাটবট; কিন্তু এই ‘স্মৃতিই’ যখন বিড়ম্বনার কারণ

কৃত্রিম বুদ্ধিমত্তায় আঁকা প্রাচীন শাসকদের প্রতিকৃতি নিয়ে হৈচৈ 

সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে মুঘল শাসকদের ঘিরে। যদিও বহু মুঘল শাসক বংশসূত্রে মিশ্র, তবুও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরিকৃত প্রতিকৃতিতে একতরফাভাবে শুধু মঙ্গোলীয় ছাপ প্রকাশ পেয়েছে বলে অভিযোগ রয়েছে। 
টিবিএস ডেস্ক
31 January, 2023, 10:15 pm
Last modified: 31 January, 2023, 10:19 pm
সূত্র: এনডিটিভি

ছোটবেলায় মোটাদাগে সব শিশুই ভারতীয় উপমহাদেশের প্রাচীন শাসকদের রাজ্য শাসনের গল্প শুনেছে। বর্তমানে প্রাচীন শাসকদের প্রতিকৃতি হয়তো বইয়ের পাতায় পেইন্টিং আকারে কিংবা ঐতিহাসিক স্থানে তৈরিকৃত ভাস্কর্যের মাধ্যমে দেখা যায়। তবে সম্প্রতি একজন শিল্পী প্রাচীন এ শাসকদের প্রতিকৃতি নিয়ে ভিন্নভাবে চিন্তা করেছেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রাচীন বেশ কয়েকজন শাসকের প্রতিকৃতি পুনরায় ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আর টুইটারে পোস্টকৃত ভিন্নধর্মী এ প্রতিকৃতি নিয়ে নেটিজেনদের মাঝে চলছে চরম বিতর্ক। খবর এনডিটিভির। 

আলোচিত এ শিল্পী মোট ২১ জন শাসকের প্রতিকৃতি তৈরি করেছেন। এদের মধ্যে বিন্দুসারা, পৃথ্বীরাজ চৌহান, আশোকা, শিবাজি, রঞ্জিত সিং, শাহজাহান ও সিকান্দার লোদি অন্যতম। প্রাচীন শাসকদের নিয়ে আঁকা নতুন এ প্রতিকৃতিগুলো একদিকে কিছু নেটিজেনের ভাষ্য অনুযায়ী, ইতিহাসের প্রাণ ফিরিয়ে এনেছে। অন্যদিকে অন্য নেটিজেনরা প্রতিকৃতিগুলো বিশ্লেষণ করে একের পর এক ভুল বের করছেন। 

সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে মুঘল শাসকদের ঘিরে। যদিও বহু মুঘল শাসক বংশসূত্রে মিশ্র, তবুও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরিকৃত প্রতিকৃতিতে একতরফাভাবে শুধু মঙ্গোলীয় ছাপ প্রকাশ পেয়েছে বলে অভিযোগ রয়েছে। 

চন্দ্রগুপ্ত মৌর্য মূলত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরিকৃত নতুন প্রতিকৃতিতে চন্দ্রগুপ্তের গায়ের রঙ ধূসর দেখানো হয়েছে। একইসাথে তাকে বড় কালো চুল ও গহনা পরিহিত অবস্থায় দেখা যায়।     

অন্যদিকে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতী শিবাজি মহারাজের কৃত্রিম বুদ্ধিমত্তায় আঁকা প্রতিকৃতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। ইন্টারনেটে থাকা নানা পেইন্টিং এর মত করেই এ শাসককে ফুটিয়ে তোলা হয়েছে।

অন্যদিকে মুঘল শাসকদের মধ্যে বাবর, হুমায়ূন ও আকবরের প্রতিকৃতিতে অনেকটা মঙ্গোলিয়ান বংশোদ্ভূত বলে মনে হয়। এ তিনজন শাসকের প্রতিকৃতিতেই তির্যক চোখ ও দাড়ি রয়েছে। 'ভারতের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী শাসকেরা' এই ক্যাপশনে ছবিগুলো টুইটারে শেয়ারের পর এখন পর্যন্ত প্রায় ৪৭ হাজার ভিউ ও ৮০০ লাইক এসেছে।

সাধারণভাবে বহু নেটিজেন এমন মন্তব্য করেছেন যে, "বংশগত ও ভৌগলিকভাবে মুঘল শাসকদের মধ্যে ভিন্নতা ছিল। কিন্তু এআই ব্যবহার করে আঁকা প্রতিকৃতিতে সকল মুঘল শাসকদের তীক্ষ্ণ নাক ও চেহারার মধ্যে একই ধাঁচ ফুটিয়ে তোলা হয়েছে। 

ছবিগুলো দেখে এক নেটিজেন লিখেছেন, "একদিকে বিন্দুশালা, আশোকা ও রাজা রাজা ছোলা এবং অন্যদিকে ফিরোজ শাহ ও সিকান্দার লোদির গোঁফে সামান্য পরিবর্তন ছাড়া সবার চেহারা প্রায় একইরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে।" অন্য আরেক নেটিজেন বলেন, "বাবর, হুমায়ুন ও আকবরকে দেখে মনে হচ্ছে তারা সবাই চীন থেকে এসেছেন!"

অন্যদিকে প্রতিকৃতিগুলো মোটামুটি যথাযথ আছে বলে মন্তব্য করেছেন আরেকদল নেটিজেন। এক ব্যক্তি বলেন, "আমি মনে করি, মোঘলদের প্রতিকৃতিগুলো ঠিকই আছে। কেননা তাদের চেহারায় কখনো ভারতীয় ছাপ ছিল না। তারা প্রকৃতপক্ষে মঙ্গলই!"   

সম্প্রতি ওপেন এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি হুট করেই ব্যাপক আলোচনায় আসে। চ্যাটবটটি একদিকে অজস্র তথ্যকে গুছিয়ে একসাথে সাজিয়ে দিতে পারার ক্ষমতার জন্য এবং অন্যদিকে নানা জটিল বিষয়ের যৌক্তিক ও বিন্যাস্ত ব্যাখ্যা বিশ্লেষণের জন্য বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। চ্যাটজিপিটির আলোড়নের পর এবার নতুন করে হৈচৈ সৃষ্টি করলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি শাসকদের এ প্রতিকৃতি! 

সূত্র: এনডিটিভি

Related Topics

টপ নিউজ

এআই / কৃত্রিম বুদ্ধিমত্তা / চ্যাটজিপিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • মার্কিন সরকারের চাপে ক্লডের ‘অতিরিক্ত শক্তিশালী’ এআই মডেল বন্ধ করল অ্যানথ্রোপিক
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • এআই ডেটা সেন্টারের কারণে বাড়ছে তাপমাত্রা; বিশ্বজুড়ে কোথায় গড়ে উঠছে এসব বিশাল স্থাপনা?
  • কৃত্রিম বুদ্ধিমত্তা কি শিগগিরই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে?
  • আপনার সব কথা মনে রাখে চ্যাটবট; কিন্তু এই ‘স্মৃতিই’ যখন বিড়ম্বনার কারণ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net