Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছাড়ার নির্দেশ পিসিবির

খেলা

টিবিএস রিপোর্ট
25 January, 2023, 06:35 pm
Last modified: 25 January, 2023, 06:39 pm

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • স্থগিত আইপিএল, বাকি অংশ আয়োজন করতে চায় ইংল্যান্ড
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি

পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছাড়ার নির্দেশ পিসিবির

সিলেট পর্ব শেষে ৩ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবে বিপিএল। কিন্তু এই পর্ব থেকে পাকিস্তানি ক্রিকেটারদের আর পাচ্ছে না বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। ২ ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তানের সব ক্রিকেটারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পিসিবি।
টিবিএস রিপোর্ট
25 January, 2023, 06:35 pm
Last modified: 25 January, 2023, 06:39 pm

ঢাকা-চট্টগ্রাম-ঢাকা হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন সিলেটে। ২৭ থেকে ৩১ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আবারও ঢাকায় ফিরবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি, পরের পর্ব শুরু ৩ ফেব্রুয়ারি। কিন্তু এই পর্ব থেকে পাকিস্তানি ক্রিকেটারদের আর পাচ্ছে না বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। 

২ ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তানের সব ক্রিকেটারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির কয়েকটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও। 

বিপিএলের সব দলেই আছেন পাকিস্তানি ক্রিকেটার। এবারের আসরে মোট ২২জন পাকিস্তানি ক্রিকেটার খেলছেন। ব্যাটে-বলে আলো ছড়াচ্ছেন মূলত তারাই। এখন পর্যন্ত বিপিএলে হওয়া তিনটি সেঞ্চুরিই করেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। একই ম্যাচে আজম খান ও উসমান খান সেঞ্চুরি করেন, কদিন পর সেঞ্চুরি করে ইফতিখার আহমেদ। 

পাকিস্তানের ব্যাটসম্যানদের ব্যাট থেকে এসেছে আরও কিছু দারুণ ইনিংস। বল হাতেও তাদের দাপট। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে আছেন ওয়াহাব রিয়াজ। মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমসহ বাকিরাও পারফর্ম করছেন। পাকিস্তানি ক্রিকেটাররা সবাই ফিরে গেলে বিবর্ণ বিপিএল যে আরও রংহীন হয়ে পড়বে, তা বলাই বাহুল্য।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছে পিসিবি। আগামী ১৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পিএসএলের পরের আসর। টুর্নামেন্ট শুরুর বেশ কদিন আগে দলে যোগ দেওয়ার ক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি আছে পিএসলের দলগুলোর। তাদের অনুরোধেই ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছে পিসিবি। 

পিএসএলের কারণে আগেই ফিরে যেতে হবে পাকিস্তানি ক্রিকেটারদের, এটা অবশ্য আগেই জানা ছিল বিপিএলের দলগুলোর। পিএসএলের দলগুলোর সঙ্গে চুক্তির অংশ হিসেবে এটা জানতেন পাকিস্তানি ক্রিকেটাররাও। 

টিবিএসকে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'এটা আগেই ঠিক করা ছিল যে, কয় তারিখ পর্যন্ত খেলতে পারবে পাকিস্তানি ক্রিকেটাররা। পিসিবির সঙ্গে পিএসএলের দলগুলোর বোঝাপড়ার ব্যাপার এটা। ব্যাপারটা ছিল পিএসএল শুরুর আগে সব খেলোয়াড়কে রিলিজ করে দিতে হবে। ১৫ দিন তো আরও আগে হয়, কিন্তু বিপিএলে খেলছে বলে একটু সময় বাড়িয়েছে।'  

বিপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা:

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল শাহ, আবরার আহমেদ ও নাসিম শাহ। 

সিলেট স্ট্রাইকার্স: মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস ও ইমাদ ওয়াসিম। 

ঢাকা ডমিনেটর্স: শান মাসুদ, আহমেদ শেহজাদ ও সালমান ইরশাদ। 

ফরচুন বরিশাল: ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম ও হায়দার আলী। 

খুলনা টাইগার্স: ওয়াহাব রিয়াজ, আজম খান ও এমাদ বাট।

রংপুর রাইডার্স: শোয়েব মালিক, হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: উসমান খান ও খাজা নাফে। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / পাকিস্তান সুপার লিগ (পিএসএল) / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • স্থগিত আইপিএল, বাকি অংশ আয়োজন করতে চায় ইংল্যান্ড
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net