Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
বাংলাদেশের বিদ্যুৎকেন্দ্র উন্নয়নে ৩৮ মিলিয়ন ডলার দেবে ওপেক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 December, 2022, 10:30 am
Last modified: 17 December, 2022, 10:36 am

Related News

  • মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা
  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী
  • নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম পুনর্বিবেচনার অনুরোধ বিদ্যুৎ বিভাগের
  • বিদ্যুতের দাম বৃদ্ধি অর্থনীতি ও ভোক্তাদের চাপে ফেলবে: ক্যাব
  • বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জামায়াতের, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের ঘোষণা

বাংলাদেশের বিদ্যুৎকেন্দ্র উন্নয়নে ৩৮ মিলিয়ন ডলার দেবে ওপেক

২০২২ সালের শেষে নতুন ১৫টি প্রকল্পের জন্য ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি অনুমোদন দিয়েছে ওপেক ফান্ডের পরিচালনা পর্ষদ। এরই অংশ হিসেবে বেসরকারি খাতের বিদ্যুৎকেন্দ্রে দেওয়া হচ্ছে এই ঋণ।
টিবিএস রিপোর্ট
17 December, 2022, 10:30 am
Last modified: 17 December, 2022, 10:36 am

বাংলাদেশে বেসরকারি খাতের একটি বিদ্যুৎকেন্দ্র উন্নয়নে ৩৮ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ওপেক ফান্ডের ওয়েবসাইটে বলা হয়, "বেসরকারি খাতে ৩৮ মিলিয়নের এই ঋণ ৫৮৪ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহায়তা, এক হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করবে।"

২০২২ সালের শেষ প্রান্তিকে নতুন ১৫টি প্রকল্পের জন্য ৫০০ মিলিয়ন ডলারের বেশি অনুমোদন দিয়েছে ওপেক ফান্ডের পরিচালনা পর্ষদ। এরই অংশ হিসেবে বেসরকারি খাতের বিদ্যুৎকেন্দ্রে এই ঋণ দেওয়া হচ্ছে।

ওপেক ফান্ডের মহাপরিচালক আব্দুলহামিদ আলখালিফা বলেন, "চ্যালেঞ্জিং এই বছরে, ওপেক ফান্ড উল্লেখযোগ্যভাবে এর সমর্থন বৃদ্ধি এবং প্রভাবকে শক্তিশালী করতে সক্ষম হয়েছে৷ নতুন এই অনুমোদনগুলো আমাদের কৌশলগত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে খাদ্য ও শক্তি সংকট এবং জলবায়ু নিরাপত্তার মতো জরুরি বৈশ্বিক সমস্যাগুলো মোকাবেলায় প্রয়োজনীয় অর্থায়নে সহায়তা করবে।"

"একই সঙ্গে আমরা বিশ্বব্যাপী মানুষের জীবিকা ও কল্যাণ নিশ্চিতে টেকসই উন্নয়নের দ্রুত বাস্তবায়ন সমর্থন করি," যোগ করেন তিনি।

১৯৭৬ সালে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস (ওপেক) সদস্যভুক্ত দেশগুলো নিয়ে গঠিত হয় ওপেক ফান্ড। খাদ্য, শক্তি, অবকাঠামো, কর্মসংস্থান, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে উন্নয়ন প্রকল্প পরিচালনায় অর্থায়ন করে এই সংগঠন।

এ পর্যন্ত ১২৫টিরও বেশি দেশে উন্নয়ন প্রকল্পে ২২ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ওপেক ফান্ড।

Related Topics

টপ নিউজ

ওপেক / ওপেক ফান্ড / বিদ্যুৎকেন্দ্র / বিদ্যুৎ / ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা
  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী
  • নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম পুনর্বিবেচনার অনুরোধ বিদ্যুৎ বিভাগের
  • বিদ্যুতের দাম বৃদ্ধি অর্থনীতি ও ভোক্তাদের চাপে ফেলবে: ক্যাব
  • বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জামায়াতের, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের ঘোষণা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net