Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
রাজধানীতে পাহারায় ছিল আওয়ামী লীগ, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল সমাবেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 December, 2022, 10:15 am
Last modified: 10 December, 2022, 10:17 am

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

রাজধানীতে পাহারায় ছিল আওয়ামী লীগ, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল সমাবেশ

আজ শনিবারও মাঠে অবস্থানের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।
টিবিএস রিপোর্ট
10 December, 2022, 10:15 am
Last modified: 10 December, 2022, 10:17 am

ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে দলটিকে প্রতিহত করতে শুক্রবার (৯ ডিসেম্বর) মাঠে ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনভর ঢাকার প্রায় সব পাড়া-মহল্লায় সতর্ক পাহারার পাশাপাশি মিছিল করেছে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন।

ঢাকার বিভিন্ন প্রবেশমুখে পুলিশের পাশাপাশি অস্থায়ী ক্যাম্প বসিয়েছে আওয়ামী লীগও।  

আজ শনিবারও মাঠে অবস্থানের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।  

শুক্রবার পূর্ব ঘোষিত একটি কর্মসূচিতে যোগ দিতে মহানগর নাট্য মঞ্চে জড়ো হয় ঢাকা মহানগর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী। এই সমাবেশে যোগদানের আগে ও পরে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে মিছিল করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং বিএনপির বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে কোনো নাশকতার পরিকল্পনা থাকলে তা নশ্চাৎ করারও ঘোষণা দেন।

এদিকে ঢাকা মহানগর উত্তরের কোনো সমাবেশ না থাকলেও, প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে বলে জানান মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

তিনি বলেন, "আমরা সকাল থেকেই ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন গুরুত্ব পয়েন্টে অবস্থান নিই। পরবর্তীতে প্রতিটি ওয়ার্ডে বিএনপির নাশকতা বিরোধী মিছিল করা হয়। শনিবারও আমরা একইভাবে অবস্থান নেব। যাতে করে বিএনপি রাজধানীতে কোনো নাশকতা না করতে পারে।"

১০ ডিসেম্বর শনিবর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা, ওয়ার্ড ও মহল্লায় পাহারায় থাকার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ঢাকা উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক এবং দুই সিটির মেয়রদের সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের যৌথসভায় নেতা-কর্মীদের পাহারায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

এছাড়াও দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী, ইতোমধ্যে সারাদেশের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লগের পক্ষ থেকে।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / ঢাকায় বিএনপির সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net