Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
পেনাল্টি মিস করে খুবই বিরক্ত হয়েছিলাম: মেসি

টিবিএস ডেস্ক
01 December, 2022, 06:35 pm
Last modified: 01 December, 2022, 06:35 pm

Related News

  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

পেনাল্টি মিস করে খুবই বিরক্ত হয়েছিলাম: মেসি

টিবিএস ডেস্ক
01 December, 2022, 06:35 pm
Last modified: 01 December, 2022, 06:35 pm
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হয়। পরের দুটি ম্যাচে অপরাজিত থেকে গ্রুপ সি চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করে মেসির দল। পোল্যান্ডের সঙ্গে প্রথমার্ধে গোলশূন্য আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে এলিস্টার ও আলভারেজের গোলে ২-০ ব্যবধানে জয় পায়। 

মেক্সিকোর সঙ্গে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছিল আর্জেন্টিনা। পরের রাউন্ডে যেতে হলে পোল্যান্ডের সঙ্গে জয়ের কোনো বিকল্প ছিল না। আর্জেন্টিনার জেতার আশায় বাধা হয়ে দাঁড়ান ভয়চেক সেজনি; খেলার ৩৯ মিনিটে মেসির পেনাল্টি কিক ঠেকিয়ে দেন পোলিশ গোলরক্ষক। 

বিরতির ঠিক এক মিনিট পর, ৪৬ মিনিটে আলভারেজের গোলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার দৌড়ে এগিয়ে যান স্কালোনির শিষ্যরা। মেসি জানতেন তিনি পেনাল্টি মিস করা সত্ত্বেও আর্জেন্টিনা জিতবে; সতীর্থদের উপর অগাধ বিশ্বাস ছিল তার।

'পেনাল্টি মিস করে আমি খুবই বিরক্ত হয়েছিলাম। কিন্তু আমার ভুলের পর দল আরও শক্তিশালী হয়ে খেলায় ফিরেছে। দল আত্মবিশ্বাসী ছিল, ম্যাচটি আমরা জিতব। খেলায় প্রথম গোল করা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম গোলটি করার পর বাকি খেলা আমরা যেভাবে চেয়েছি সেভাবেই খেলেছি।' 

পোল্যান্ডের সঙ্গে ম্যাচে পুরো আর্জেন্টিনা দল ছন্দে ছিল। বিশ্বকাপের অন্য দুই ম্যাচে এত দুর্দান্ত খেলা উপহার দিতে পারেননি আলবিসিলেস্তারা। বড় ম্যাচে বড় অবদান রেখেছেন ম্যাক এলিস্টার, আলভারেজ ও এঞ্জো ফার্নান্দেজ। ভালো টিম কম্বিনেশন মেসির উপর অনেকটা চাপ কমিয়েছে, মেসির পেনাল্টি মিস করার পর অল্প ব্যবধানে দুই গোল স্বস্তিতে রেখেছিল মেসিকে। 

নিজের দলের সামর্থ্য নিয়ে মেসি বলেন, 'প্রথম থেকেই বলে আসছি, দলের প্রতিটি খেলোয়াড় জানে তার কাজ কী, এবং সে অনুযায়ী প্রত্যেকেই প্রস্তুত ছিল। আমাদের দলের সবচেয়ে বড় শক্তি ছিল একতা।' 

গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, রানার্স আপ হয়েছে পোল্যান্ড। নক-আউট পর্বের খেলায় শনিবার আল রায়ান স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। 

এক ম্যাচ থেকে অন্য ম্যাচের ব্যবধান কম বলে বিরক্তি প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, 'আজ বৃহস্পতিবার, এখন প্রায় রাত ২ টা বাজে। আমাদের আবার শনিবার খেলতে হবে। খেলার মাঝে এত কম সময়—এই বিষয়টা আমি কিছুতেই বুঝতে পারি না। কিন্তু আমাদের সেরা প্রস্তুতি নিয়ে আসতে হবে।' 

অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনাই ম্যাচ ফেভারিট। অজিদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্র অথবা নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে হতে পারে আর্জেন্টিনাকে। সৌদির বিপক্ষে পরাজয়ের কথা মনে রেখে দুটি ম্যাচ খেলতে হবে জানিয়ে মেসি বলেন, বিশ্বকাপ জয়ে আর কোনো জটিলতা পোহাতে চায় না তার দল। 

নক-আউট পর্বের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করে হলে মেসি বলেন, 'সৌদি আরবের বিপক্ষে হেরে আমরা বেশ কিছু জিনিস শিখেছি। এটা একটা খারাপ সূচনা হয়েছিল, সবাই-ই হতাশ ছিল এবং দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। শান্তভাবে খেলে পরের ম্যাচে জিততে হবে আমাদের। বাকি ম্যাচগুলো আমরা আজকের মতোই খেলতে চাই। আমাদের সেরা খেলাটা আমরা দেখাতে চাই।'


  • সূত্র:  ইএসপিএন

Related Topics

খেলা / টপ নিউজ

মেসি / বিশ্বকাপ ফুটবল ২০২২ / কাতার বিশ্বকাপ / ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net