Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
রেফারির উপর কেন খেপেছেন ঘানার কোচ?

টিবিএস রিপোর্ট
25 November, 2022, 02:35 pm
Last modified: 25 November, 2022, 02:46 pm

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রিংয়ে বক্সারের মৃত্যুর পর ঘানায় অনির্দিষ্টকালের জন্য বক্সিং স্থগিত
  • গবেষণা ও উদ্ভাবনে ঘানার চেয়েও পিছিয়ে বাংলাদেশ, বৈশ্বিক সূচকে স্থান ১০৬
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা

রেফারির উপর কেন খেপেছেন ঘানার কোচ?

নিজের জেতা পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো। আর সেই পেনাল্টি নিয়েই যতো ক্ষোভ ঘানার কোচ অটো আডোর। রোনালদো এবং পর্তুগালকে রেফারি উপহার হিসেবে পেনাল্টি দিয়েছেন বলে দাবি তার। 
টিবিএস রিপোর্ট
25 November, 2022, 02:35 pm
Last modified: 25 November, 2022, 02:46 pm
ছবিঃ এএফপি

এমনিই তার দল পর্তুগাল থেকে যোজন যোজন পিছিয়ে, ধারে-ভারে কিংবা শক্তি-সামর্থ্যে পর্তুগালের সঙ্গে ঘানার তুলনা হয় না। পর্তুগাল বিশ্বকাপে এসেছে ফেভারিট হিসেবে, আর ঘানা পরের রাউন্ডে যেতে পারলেই খুশি। সেই দলের বিপক্ষে ম্যাচেই যখন সমানতালে লড়াই করে নূন্যতম ব্যবধানে হারতে হয়, আর সেটিও যদি হয় রেফারির 'ভুল' সিদ্ধান্তের কারণে, মাথা গরম হওয়াটা তখন স্বাভাবিকই বটে। আর সেই কারণেই কিনা পর্তুগাল-ঘানা ম্যাচের রেফারি ইসমাইল এলফাথের উপর খেপেছেন ঘানার কোচ অটো আডো।

পর্তুগালের বিপক্ষে সমানতালে লড়াই করেও ৩-২ গোলের ব্যবধানে হার মানতে হয়েছে ঘানাকে। পর্তুগালের প্রথম গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যার ফলে তিনি প্রথম খেলোয়াড় হিসেবে ৫ বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন। 

নিজের জেতা পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো। আর সেই পেনাল্টি নিয়েই যতো ক্ষোভ ঘানার কোচ অটো আডোর। রোনালদো এবং পর্তুগালকে রেফারি উপহার হিসেবে পেনাল্টি দিয়েছেন বলে দাবি তার। 

পর্তুগাল-ঘানা ম্যাচের ৬৪ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিজেদের ডি-বক্সে ফাউল করেন ঘানার ডিফেন্ডার সালিসু। পেনাল্টির বাঁশি বাজান আমেরিকান রেফারি ইসমাইল এলফাথ। সেখান থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো। তবে সেটি পেনাল্টি ছিল না বলে দাবি করেছেন ঘানার কোচ অটো আডো। 

তার মতে, সালিসুর সঙ্গে অল্প সংঘর্ষেই পড়ে গেছেন রোনালদো, 'আমার মতে এটি কোনোভাবেই পেনাল্টি নয়। পর্তুগালের মতো শক্তিশালী দলের বিপক্ষে পিছিয়ে পড়লে ম্যাচে ফেরা কঠিন। ভুল সিদ্ধান্তের জন্য সেটি হলে তো আরো দুঃখজনক।'

পেনাল্টির সিদ্ধান্ত দেয়ার পর ভিএআর সেটি চেক করে দেখেনি কেন সেটি নিয়েও ক্ষোভ ঝেড়েছেন আদো, 'আমি বুঝলাম না যে ভিএআর কেন সিদ্ধান্ত চেক করে দেখল না। চেক করলেই সিদ্ধান্ত বদলে যেতো। আমার মনে হয় আজ আমরা এই রেফারির কাছেই হেরেছি। সে এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।' 

 এমন চাঁছাছোলা মন্তব্যের জন্য ফিফা কর্তৃপক্ষ থেকে ব্যবস্থা নেয়া হতে পারে আদোর বিরুদ্ধে। তবে ঘানার কোচ যে সেসবের থোড়াই কেয়ার করেন সেটি তার কথাতেই স্পষ্ট। 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / ক্রিশ্চিয়ানো রোনালদো / পর্তুগাল ফুটবল দল / ঘানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রিংয়ে বক্সারের মৃত্যুর পর ঘানায় অনির্দিষ্টকালের জন্য বক্সিং স্থগিত
  • গবেষণা ও উদ্ভাবনে ঘানার চেয়েও পিছিয়ে বাংলাদেশ, বৈশ্বিক সূচকে স্থান ১০৬
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net