Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
পেলে-উই সিলারদের ছাড়িয়ে রোনালদোর ইতিহাস

খেলা

টিবিএস রিপোর্ট
24 November, 2022, 11:45 pm
Last modified: 25 November, 2022, 12:39 am

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

পেলে-উই সিলারদের ছাড়িয়ে রোনালদোর ইতিহাস

ইতিহাস গড়ার পথে রোনালদো ছাড়িয়ে গেছেন জার্মানির কিংবদন্তি উই সিলার, ব্রাজিলের অবিসংবাদিত ফুটবলার পেলে ও জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে।
টিবিএস রিপোর্ট
24 November, 2022, 11:45 pm
Last modified: 25 November, 2022, 12:39 am

প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন বেশ আগেই। আলী দাইকে পেছনে ফেলে আন্তর্জাতিক ম্যাচেও হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। এ ছাড়া ক্লাব ফুটবলে ভুড়ি ভুড়ি গোল করে কতোই না সাফল্য ঝুলিতে পুরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো! এবার বিশ্বকাপের ইতিহাস নতুন করে লিখলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো। এ পথে তিনি ছাড়িয়ে গেলেন জার্মানির কিংবদন্তি উই সিলার, ব্রাজিলের অবিসংবাদিত ফুটবলার পেলে ও জার্মানির আরেক সাবেক ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসাকে। এই তিন সাবেক ফুটবলারই চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছিলেন। 

২০০৬ সাল থেকে বিশ্বকাপ খেলে আসা রোনালদো পাঁচ বিশ্বকাপে আটটি গোলের মালিক হলেন। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে ৩১তম মিনিটেই ইতিহাস লিখতে পারতেন রোনালদো। এ সময় বল জালেও জড়ান তিনি। কিন্তু ডি-বক্সে ফাউল করে বল দখল করায় গোলটি বাতিল করেন রেফারি।

৬৫তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বল নিয়ে বাঁ পাশ দিয়ে ঘানার ডি-বক্সে ঢুকে পড়েন রোনালদো। বল দখলের লড়াইয়ে রোনালদোকে ফাউল করেন ঘানার মোহামেদ সালিসু, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে অমরত্বের পথে পা বাড়ান রোনালদো। এই গোলে প্রতিদ্বন্দ্বী মেসিকেও ছাড়িয়ে গেলেন তিনি। এই ম্যাচের আগে বিশ্বকাপে সমান সাত গোলের মালিক ছিলেন বর্তমান সময়ের এই দুই সেরা ফুটবলার। 

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন উই সিলার। ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে গোল করেন জার্মানির এই প্রয়াত ফুটবলার। একইভাবে এই চার বিশ্বকাপে গোল করেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে। 

১৯৭০ বিশ্বকাপে ৩ জুন একই সময়ে জার্মানি ও ব্রাজিলের ভিন্ন ভিন্নম্যাচ ছিল। উই সিলার ৫৬তম মিনিটে গোল করেন, পেলে গোল করেন ৫৯তম মিনিটে। তিন মিনিট আগে রেকর্ডটির মালিক হন উই সিলার। অনেক পরে এসে ২০০২, ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে গোল করে উই সিলার, পেলেদের পাশে নিজের নাম বসান ক্লোসা। এবার সবাইকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিলেন রোনালদো। 

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / ইতিহাস / বিশ্বকাপ ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net