Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
‘এই হারটা কষ্ট দিচ্ছে’- সৌদির অঘটনের পর মেসি

হিন্দুস্তান টাইমস
22 November, 2022, 10:20 pm
Last modified: 22 November, 2022, 11:20 pm

Related News

  • ‘মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় মেসিদের খেলা দেখতে এসে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন

‘এই হারটা কষ্ট দিচ্ছে’- সৌদির অঘটনের পর মেসি

এ মন্তব্যের পর দলের খেলোয়াড়দের জন্য নয়া চ্যালেঞ্জ ছুড়লেন আর্জেন্টিনার অধিনায়ক।
হিন্দুস্তান টাইমস
22 November, 2022, 10:20 pm
Last modified: 22 November, 2022, 11:20 pm
ছবি: রয়টার্স

'এই হারটা কষ্ট দিচ্ছে', সৌদি আরবের বিরুদ্ধে অঘটনের পর এমনই মন্তব্য করলেন লিওনেল মেসি। তারইমধ্যে দলের খেলোয়াড়দের জন্য নয়া চ্যালেঞ্জ ছুড়লেন আর্জেন্টিনার অধিনায়ক। তার মন্তব্য, এবার দল হিসেবে আর্জেন্তিনাকে চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিতে হবে।

মঙ্গলবার গ্রুপ 'সি'-র ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে ২-১ গোলে হেরে গিয়েছে আর্জেন্টিনা। অথচ শুরুতেই গোল করে আর্ন্তেজিনাকে এগিয়ে দিয়েছিলেন মেসি। তারপরও হেরে যাওয়ার ধাক্কাটা কুরেকুরে খাচ্ছে ফুটবলের রাজপুত্রকে। তিনি বলেন, 'এটা জোরদার ধাক্কা। এই হারটা কষ্ট দিচ্ছে। কিন্তু আমাদের নিজেদের উপর ভরসা রাখতে হবে। এই দলের ছেলেরা (এত সহজে) হাল ছেড়ে দেবে না। আমরা মেক্সিকোকে হারানোর চেষ্টা করব।'

সৌদির বিরুদ্ধে হারের পর অনেকেরই ধারণা, সৌদিকে হালকাভাবে নিয়েছিলেন লিওনেল স্কালোনির ছেলেরা। যদিও সেই যুক্তি মানতে নারাজ মেসি। তিনি বলেন, 'আমরা জানতাম যে সৌদি আরবে ভালো খেলোয়াড় আছে। যারা মাঠের মধ্যে বল নিয়ে ভালোমতো ওঠানামা করে এবং পিছনের খেলোয়াড়রা উপরে উঠে আসে। সেটা সামলানোর চেষ্টা করেছিলাম। কিন্তু আমরা একটু তাড়াহুড়ো করে ফেলেছিলাম। কিন্তু কোনও অজুহাত দেব না।' 

তবে সতীর্থদের সামনে নয়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মেসি। যে দলটা ২০১৯ সালের জুলাইয়ের পর থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত একটি ম্যাচেও হারেনি, সেই দলটার মধ্যে যাতে নাছোড়বান্দা মনোভাব এবং ঘুরে দাঁড়ানোর মানসিকতা তৈরি হয়, সেই চেষ্টা করেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি বলেন, 'এবার আমরা আরও জোটবদ্ধ হয়ে উঠব। এই দলটা (মানসিকভাবে) দৃঢ়। যা আগেই দেখিয়েছে। দীর্ঘদিন আমরা এই পরিস্থিতির সম্মুখীন হইনি। এবার আমাদের অবশ্যই দেখাতে হবে যে আমরা (মানসিকভাবে শক্তিশালী) একটি দল।'

এবার বিশ্বকাপে  গ্রুপ 'সি'-তে আছে আর্জেন্টিনা। আগামী ২৭ নভেম্বর (ইংরেজি মতে) রাত ১২ টা ৩০ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) মেক্সিকোর বিরুদ্ধে নামবে আর্জেন্টিনা। তারপর ১ ডিসেম্বর (ইংরেজি মতে) রাত ১২ টা ৩০ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) মেসিদের নামতে হবে পোল্যান্ডের বিরুদ্ধে। আপাতত যা পরিস্থিতি, তাতে গ্রুপের সবথেকে 'দুর্বল' দলের কাছে হারের পর বাকি দুটি ম্যাচে পা ফসকালে মেসিরা বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন।

Related Topics

টপ নিউজ

মেসি / আর্জেন্টিনা / বিশ্বকাপ ফুটবল ২০২২ / কাতার বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ‘মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় মেসিদের খেলা দেখতে এসে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net