Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
সরকার-বিরোধী বিক্ষোভে সংহতি জানাতে খেলার আগে জাতীয় সঙ্গীত গায়নি ইরানি ফুটবল দল

টিবিএস রিপোর্ট
21 November, 2022, 08:30 pm
Last modified: 21 November, 2022, 08:33 pm

Related News

  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • দুইবার পিছিয়ে গিয়েও নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ইরানের ড্র
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

সরকার-বিরোধী বিক্ষোভে সংহতি জানাতে খেলার আগে জাতীয় সঙ্গীত গায়নি ইরানি ফুটবল দল

চলমান এ আন্দোলনের সমর্থনে ইরানের অনেক খেলোয়াড় জাতীয় সঙ্গীত না গাওয়া ও বিজয় উদযাপন না করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন।
টিবিএস রিপোর্ট
21 November, 2022, 08:30 pm
Last modified: 21 November, 2022, 08:33 pm
ফিফা বিশ্বকাপ ২০২২-এ ইরান ফুটবল দল। ছবি: এএফপি

সোমবার (২১ নভেম্বর) ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২২ বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নেমেছে ইরানের ফুটবল দল। তবে খেলা শুরু হওয়ার আগে দলের খেলোয়াড়েরা তাদের জাতীয় সঙ্গীত গাননি। খবর এনডিটিভি'র।

ইরানে চলমান সরকার-বিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করতে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।

কাতারে খেলা শুরু হওয়ার আগে ইরানের অধিনায়ক আলিরেজা জাহানবখশ জানিয়েছিলেন, আন্দোলন ও বিক্ষোভের সঙ্গে একাত্মতা জানাতে জাতীয় সঙ্গীত গাওয়া বা না গাওয়ার বিষয়ে দলের সবাই মিলে সিদ্ধান্ত নেবেন।

এ দিন কাতারের দোহায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইরানের জাতীয় সঙ্গীত বেজে উঠলে ১১ জন খেলোয়াড় পুরোটা সময় নির্বিকার হয়ে ও ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে ছিলেন।

২০২২ সালের ১৬ সেপ্টেম্বর ইরানের মরালিটি পুলিশের হেফাজতে মাশা আমিনি নামক এক ২২ বছর বয়সী তরুণীর মৃত্যু হলে দেশটিতে বিক্ষোভ শুরু করেন সাধারণ ইরানিরা। কুর্দি বংশোদ্ভুত আমিনি তেহরানে গ্রেপ্তার হওয়ার তিনদিন পরে মারা যান।

ইসলামিক রিপাবলিক দেশটিতে নারীদের জন্য বিদ্যমান পোশাক বিষয়ক বিধিবিধান ভঙ্গ করার অভিযোগে মাশা আমিনিকে গ্রেপ্তার করা হয়েছিল।

চলমান এ আন্দোলনের সমর্থনে ইরানের অনেক খেলোয়াড় জাতীয় সঙ্গীত না গাওয়া ও বিজয় উদযাপন না করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন।

ইরানে বিক্ষোভে এখন পর্যন্ত ৪০০-এর মতো মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়ের অসলোভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটস।

Related Topics

খেলা / টপ নিউজ

কাতার বিশ্বকাপ ২০২২ / ইরান ফুটবল দল / বিশ্বকাপ ফুটবল / জাতীয় সঙ্গীত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • দুইবার পিছিয়ে গিয়েও নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ইরানের ড্র
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net