Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
কুমিল্লায় বিভাগীয় সমাবেশ: ঝুলে থাকা মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 November, 2022, 07:15 pm
Last modified: 20 November, 2022, 07:16 pm

Related News

  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত

কুমিল্লায় বিভাগীয় সমাবেশ: ঝুলে থাকা মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ 

টিবিএস রিপোর্ট
20 November, 2022, 07:15 pm
Last modified: 20 November, 2022, 07:16 pm

আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে পুরনো ও ঝুলে থাকা মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। এছাড়া কিছু অতিউৎসাহী পুলিশ কর্মকর্তা আনঅফিসিয়ালি বিএনপি নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তাদের। তবে সবকিছু উপেক্ষা করে জনসমাবেশ সফল করার আশা বিএনপির নেতাকর্মীদের।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা নিজাম উদ্দিন কায়সার বলেন, 'প্রশাসনের একদল অতিউৎসাহী কর্মকর্তা আমাদের নেতাকর্মীদের হয়রানি করছেন। ১৭ নম্বর ওয়ার্ডে আমাদের স্বেচ্ছাসেবকদল নেতাদের ঘরে পুলিশ গিয়ে ওই নেতাকে না পেয়ে তার ছোটভাইকে গ্রেপ্তার করেছে। আরও অনেক জায়গায় তারা ভীতির সঞ্চার করছে।'

তবে যত বাধাই আসুক, কুমিল্লার সমাবেশ সফল হবেই বলে মন্তব্য করেন তিনি।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, 'শনিবার রাতে আমাদের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সমাবেশ পণ্ড করতে আনঅফিসিয়ালি হুমকি দিচ্ছে তারা। পুরনো ও পেন্ডিং মামলাগুলো হঠাৎ সচল করে তারা আমাদের ভয় দেখাচ্ছে। কিন্তু এসব ভয় দেখানোতে কিছু যায়-আসে না। আমরা ঐক্যবদ্ধভাবে সমাবেশ সফল করব।'

বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, 'বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতাকর্মীদের প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে পুলিশ। এমন বেশ কিছু তথ্য আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধে মামলা আছে কি না, সে ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে নেতাকর্মীরা বসে সিদ্ধান্ত গ্রহণ করব।'

তবে কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান বিএনপির নেতাকর্মীদের অভিযোগ অস্বীকার করে বলেন, 'বিএনপি যে অভিযোগ করছে, তা ঠিক নয়। নিয়মিত ওয়ারেন্টের ভিত্তিতে যেভাবে আসামি গ্রেপ্তার হয়, সে অনুসারেই অভিযান চলছে। কাউকে উদ্দেশ্য করে অভিযান পরিচালনা হচ্ছে না। এখন অভিযানে যদি তাদের কোনো আসামি গ্রেপ্তার হয় সেটা সাধারণ নিয়মেই হচ্ছে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বিএনপি / কুমিল্লা বিএনপি / কুমিল্লা / গণসমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net