Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
সিলেটে বিএনপির সমাবেশে আছেন সাইফুর-ইলিয়াসও

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
19 November, 2022, 12:30 pm
Last modified: 19 November, 2022, 12:34 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
  • ‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

সিলেটে বিএনপির সমাবেশে আছেন সাইফুর-ইলিয়াসও

এই দুই নেতাই আর রাজনীতিতে নেই। সাইফুর রহমান ২০০৯ সালে প্রয়াত হয়েছেন; আর ইলিয়াস আলী ২০১২ সাল থেকে নিখোঁজ। তবে দীর্ঘ অনুপস্থিতিতেও সিলেট বিএনপি ভুলেনি তাদেরকে
দেবাশীষ দেবু, সিলেট
19 November, 2022, 12:30 pm
Last modified: 19 November, 2022, 12:34 pm
ছবি- টিবিএস

আজ সিলেটে চলমান সমাবেশে মঞ্চের পাশে বিএনপির দুই প্রভাবশালী নেতা মৃত এম সাইফুর রহমান ও নিখোঁজ এম ইলিয়াস আলীর ব্যানার শোভা পাচ্ছে।

জীবদ্দশায় বিএনপির প্রভাবশালী নেতা ছিলেন এম সাইফুর রহমান। ছিলেন সংসদে ১২ বার বাজেট প্রদানকারী অর্থমন্ত্রী। সিলেটের উন্নয়নে তার অবদানের কথা স্বীকার করেন বিরোধী নেতারাও।

সিলেট বিএনপির আরেক প্রভাবশালী নেতা ছিলেন এম ইলিয়াস আলী। ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। সংসদ সদস্যও হয়েছিলেন। তবে বিএনপির সাংগঠনিক সম্পাদক থাকাকালে সিলেট বিভাগে তার সাংগঠনিক দক্ষতা সবার নজর কাড়ে।

এই দুই নেতাই আর রাজনীতিতে নেই। সাইফুর রহমান ২০০৯ সালে প্রয়াত হয়েছেন; আর ইলিয়াস আলী ২০১২ সাল থেকে নিখোঁজ। তবে দীর্ঘ অনুপস্থিতিতেও সিলেট বিএনপি ভুলেনি তাদের এই দুই নেতাকে।

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশে মঞ্চের পাশেই টানানো হয়েছে সাইফুর রহমান ও ইলিয়াস আলীর বড় দুটি ছবি। 

এক দলের হলেও শেষের দিকে রাজনীতির মাঠে পরষ্পরের সাথে বিরোধে জড়িয়ে পড়েছিলেন সাইফুর ও ইলিয়াস। তাদের দুজনের নামে দুই ধারায় বিভক্ত সিলেট বিএনপি। তবে শনিবার বিএনপির সমাবেশের মঞ্চের পাশে ছবিতে পাশাপাশিই দেখা যায় এই দুই নেতাকে।

এছাড়া সমাবেশ উপলক্ষ্যে নগরজুড়ে টানানো ব্যানার-বিলবোর্ড-ফেস্টুনের অনেকগুলোতেও সাইফুর-ইলিয়াসের ছবি দেখা গেছে।

গণসমাবেশে সাইফুর রহমান ও ইলিয়াস আলীর ছবি টানানোতে খুশি দলের কর্মীরাও।

হবিগঞ্জ থেকে আসা বিএনপির কর্মী সাইদুল ইসলাম বলেন, "সিলেটবাসী সাইফুর রহমানের অবদান কখনো ভুলতে পারবে না। আর ইলিয়াস আলী বিরোধী দলে থাকা অবস্থায় পুরো বিভাগে বিএনপিকে শক্তিশালী ও চাঙ্গা করে তুলেছিলেন। তাই আজকের সমাবেশে তাদের ছবি টানিয়ে কৃতজ্ঞতার প্রকাশ করা হয়েছে। দুই প্রিয় নেতার ছবি দেখে আমাদের সবারই ভালো লাগছে।"

এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, "সাইফুর রহমান ও ইলিয়াস আলী আমাদের নেতা। আমরা তাদের ভুলিনি। কখনো ভুলবোনা।" 

তিনি আরো বলেন, "এই সরকার সাইফুর রহমানের নাম মুছে ফেলতে চাচ্ছে। আর ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। কিন্তু সিলেটবাসীর মনে তারা আছেন। আজকের সমাবেশ তারই প্রমাণ।"
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

সিলেটে বিএনপির সমাবেশ / বিএনপির সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
  • ‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net