Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
এক মিনিটে ১১৪০ বার হাততালি দিয়ে গিনেস রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক!

অফবিট

টিবিএস ডেস্ক
06 November, 2022, 04:15 pm
Last modified: 06 November, 2022, 04:27 pm

Related News

  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • লক্ষ্য পূরণ না হলেও দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চায় দুই-তৃতীয়াংশ আমেরিকান: রয়টার্স
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • বাংলাদেশে নির্বাচনের আগে নাগরিকদের সতর্ক থাকতে বলল মার্কিন দূতাবাস
  • বিশ্বে সবচেয়ে বেশি বই পড়ে মার্কিনীরা, তালিকার তলানিতে বাংলাদেশ

এক মিনিটে ১১৪০ বার হাততালি দিয়ে গিনেস রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক!

২০ বছর বয়সী ডাল্টন মায়ার এক মিনিটে হাততালি দিয়েছেন ১১৪০ বার, অর্থাৎ প্রতি সেকেন্ডে ১৯ বার!
টিবিএস ডেস্ক
06 November, 2022, 04:15 pm
Last modified: 06 November, 2022, 04:27 pm
ডাল্টন মায়ার। ছবি: সংগৃহীত

এক মিনিটের ১১৪০ বার হাততালি দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন আমেরিকান স্পিড ক্ল্যাপার ডাল্টন মায়ার। এতদিন যাবত মিনিটে সবচেয়ে বেশিবার হাততালির রেকর্ড ছিল এলি বিশপের দখলে।

২০ বছর বয়সী ডাল্টন এক মিনিটে হাততালি দিয়েছেন ১১৪০ বার, অর্থাৎ প্রতি সেকেন্ডে ১৯ বার! শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি! এর আগের রেকর্ডধারী এলি বিশপের চেয়ে ৩৭ বার বেশি তালি দিয়ে এই বিজয় অর্জন করেছেন ডাল্টন। 

এরই মধ্যে ডাল্টনকে তার অর্জনের স্বীকৃতি দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ বলেছে, "এক মিনিটে সর্বোচ্চ ১১৪০ বার হাততালি দিয়ে রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের বাসিন্দা ডাল্টন মায়ার। তিনি ২০২২ সালের ১২ মার্চ এ রেকর্ড গড়েন। ডাল্টন এলিমেন্টারি স্কুলে থাকার সময় মিনিটে সবচেয়ে বেশিবার হাততালি দেওয়ার রেকর্ডটি দেখেন এবং এরপর থেকে নিজের চেষ্টা অব্যহত রেখেছেন এবং নিজেকে আরও নিখুঁত করে তুলেছেন।"  

এলিমেন্টারি স্কুলে পড়ার সময় ডাল্টন একদিন ইউটিউবে স্ক্রল করছিলেন, তখনই হঠাৎ স্পিড ক্ল্যাপার কেন্ট ফ্রেঞ্চের একটি ভিডিও দেখেন, যাকে তখন বলা হতো বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন ক্ল্যাপার। ডাল্টন জানান, ওই ভিডিও দেখেই তিনি স্পিড ক্ল্যাপিং শেখা শুরু করেন এবং শেষ পর্যন্ত সহজাতভাবেই এটি তার মধ্যে চলে আসে।

ডাল্টন মায়ার বলেন, "এটা সহজাতভাবেই আমার মধ্যে চলে আসে, আমার মনে হয়েছে যে আমার অনুশীলন করারও দরকার নেই। আমি এমনিতেই শিখে গেছি এটা কিভাবে করতে হয়।"

জানা যায়, স্পিড ক্ল্যাপিং এর ক্ষেত্রে এলি বিশপের আবিষ্কৃত রিস্ট ক্ল্যাপিং পদ্ধতি অনুসরণ করেন ডাল্টন মেয়ার। এর আগে মিনিটে ১১০৩ বার হাততালি দিয়ে গিনেস রেকর্ডে নাম লিখিয়েছিলেন এলি বিশপ। রিস্ট ক্ল্যাপিং পদ্ধতিতে কবজি ও আঙুল ব্যবহার করা হয়; অন্যদিকে, ভিন্ন আরেকটি পদ্ধতিতে তাহের তালুতে আঙুল দিয়ে তালি দেওয়া হয়। 

সূত্র: এনডিটিভি

Related Topics

টপ নিউজ

হাততালি / স্পিড ক্ল্যাপিং / গিনেস ওয়ার্ল্ড রেকর্ড / মার্কিন নাগরিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • লক্ষ্য পূরণ না হলেও দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চায় দুই-তৃতীয়াংশ আমেরিকান: রয়টার্স
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • বাংলাদেশে নির্বাচনের আগে নাগরিকদের সতর্ক থাকতে বলল মার্কিন দূতাবাস
  • বিশ্বে সবচেয়ে বেশি বই পড়ে মার্কিনীরা, তালিকার তলানিতে বাংলাদেশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net