Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
লক্ষ্য পূরণ না হলেও দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চায় দুই-তৃতীয়াংশ আমেরিকান: রয়টার্স

আন্তর্জাতিক

রয়টার্স
01 April, 2026, 11:40 am
Last modified: 01 April, 2026, 11:42 am

Related News

  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সুযোগ থাকলে ইরানের তেল দখল করতাম, কিন্তু আমেরিকানরা চায় আমরা দেশে ফিরে আসি: ট্রাম্প
  • মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

লক্ষ্য পূরণ না হলেও দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চায় দুই-তৃতীয়াংশ আমেরিকান: রয়টার্স

ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের মধ্যেও বিভক্তি দেখা গেছে। তাদের মধ্যে ৪০ শতাংশ দ্রুত সংঘাত শেষ করার পক্ষে।
রয়টার্স
01 April, 2026, 11:40 am
Last modified: 01 April, 2026, 11:42 am
ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের চলাকালীন একটি ক্ষেপণাস্ত্র বা বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্ধারিত লক্ষ্য পূরণ না হলেও যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধ থেকে দ্রুত সরে আসা উচিত—এমন মত দিয়েছেন দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ নাগরিক। রয়টার্স/ইপসোস-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের মধ্যে ৬৬ শতাংশ এই মত প্রকাশ করেন। অন্যদিকে, ২৭ শতাংশ মনে করেন—সংঘাত দীর্ঘায়িত হলেও যুক্তরাষ্ট্রের উচিত ইরানে তার সব লক্ষ্য অর্জনের জন্য কাজ চালিয়ে যাওয়া। ছয় শতাংশ এ প্রশ্নের কোনো উত্তর দেননি।

ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের মধ্যেও বিভক্তি দেখা গেছে। তাদের মধ্যে ৪০ শতাংশ দ্রুত সংঘাত শেষ করার পক্ষে, যদিও তাতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত না-ও হতে পারে। অপরদিকে, ৫৭ শতাংশ দীর্ঘমেয়াদি সম্পৃক্ততার পক্ষে মত দিয়েছেন।

এক মাস ধরে চলা এই যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে এবং এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব পড়েছে—জ্বালানি দামের ঊর্ধ্বগতি এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়িয়েছে।

জরিপে অংশ নেওয়া এক হাজার ২১ জনের মধ্যে ৬০ শতাংশ বলেন, তারা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিরোধী। অন্যদিকে, ৩৫ শতাংশ এই হামলাকে সমর্থন করেছেন।

এই যুদ্ধের সবচেয়ে দৃশ্যমান প্রভাবগুলোর একটি হলো যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান গ্যাসবাডির তথ্য অনুযায়ী, সোমবার গ্যাসোলিনের দাম প্রতি গ্যালনে চার ডলারের ওপরে উঠে গেছে—যা তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথম।

প্রায় প্রতি তিনজনের মধ্যে দুজন উত্তরদাতা জানিয়েছেন, তারা মনে করেন আগামী বছরে গ্যাসের দাম আরও বাড়বে। এর মধ্যে রিপাবলিকানদের ৪০ শতাংশও একই আশঙ্কা প্রকাশ করেছেন।

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকানরা ভোটারদের মুখোমুখি হবে। এই নির্বাচনে নির্ধারিত হবে তারা প্রতিনিধি পরিষদ ও সিনেটে তাদের অল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে কি না। সাধারণত মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল কংগ্রেসে আসন হারায়।

জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের অর্ধেকের বেশি মনে করেন, এই সংঘাত তাদের ব্যক্তিগত আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এর মধ্যে জরিপে অংশ নেওয়া রিপাবলিকানদের ৩৯ শতাংশও একই মত দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

দুই তৃতীয়াংশ / মার্কিন নাগরিক / আমেরিকান / ইরান যুদ্ধ শেষ / চান / যুদ্ধ শেষের পক্ষে / রয়টার্স / ট্রাম্প প্রশাসনের লক্ষ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সুযোগ থাকলে ইরানের তেল দখল করতাম, কিন্তু আমেরিকানরা চায় আমরা দেশে ফিরে আসি: ট্রাম্প
  • মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net