Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
ভেজা মাঠ ও ফেক ফিল্ডিং নিয়ে আইসিসির দ্বারস্থ হবে বিসিবি

খেলা

শান্ত মাহমুদ, অ্যাডিলেড থেকে
03 November, 2022, 11:25 am
Last modified: 06 November, 2022, 03:02 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

ভেজা মাঠ ও ফেক ফিল্ডিং নিয়ে আইসিসির দ্বারস্থ হবে বিসিবি

ফেক ফিল্ডিংয়ের দায়ে আইসিসির নিয়ম অনুযায়ী ভারতকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত ৫ রানেই হারে বাংলাদেশ। ভেজা মাঠ নিয়েও অস্বস্তি ছিল বাংলাদেশের, এ নিয়ে আম্পায়ারদের সাথে সাকিবকে বারবার কথা বলতে দেখা গেছে। 
শান্ত মাহমুদ, অ্যাডিলেড থেকে
03 November, 2022, 11:25 am
Last modified: 06 November, 2022, 03:02 pm

অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে ম্যাচে বৃষ্টি শেষে মাঠে নামার আগে আম্পায়ারদের সঙ্গে দফায় দফায় কথা বলছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক বোঝানোর চেষ্টা করছিলেন, মাঠ আরও শুকানো দরকার। কিন্তু আম্পায়াররা তাদের সিদ্ধান্তে অনড় ছিলেন।

আবার বৃষ্টিতে খেলা বন্ধের আগে বিরাট কোহলির ফেক ফিল্ডিং নিয়ে আম্পায়ারদের কাছে অভিযোগ করেও কোনো ফায়দা হয়নি। মাঠে দায়িত্বরত দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও মারাইস এরাসমাস জানান, বিষয়টি তারা খেয়াল করেননি। তাই আইসিসির নিয়ম অনুযায়ী ভারতকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত ৫ রানেই হারে বাংলাদেশ। 

বিশ্ব আসরের মতো জায়গায় এমন দুটি বিষয় বাংলাদেশের কাছে অপ্রত্যাশিত। বিষয় দুটি নিয়ে তাই আইসিসির দ্বারস্থ হওয়ার পরিকল্পনা আছে বিসিবির।এমনই জানিয়েছেন অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ' কথা হয়েছে আপনারা তো টিভিতেই দেখেছেন। সবাই আপনারা চোখের সামনেই দেখেছেন। দুটি ইস্যু ছিল। একটা ছিল যে ফেক থ্রো (ফেক ফিল্ডিং)। ফেক থ্রোটা আম্পায়ারদের নোটিশে আনা হয়েছে, তবে আম্পায়ার বলেছে 'আমি এটা খেয়াল করিনি।' যার জন্য সে রিভিউতে যায়নি।'

'সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে এরাসমাসের সাথে। খেলার পরও আলাপ করেছে। একই সাথে  মাঠ ভেজা নিয়েই আলাপ হয়েছে। সাকিব বারবার বলছিল 'তুমি আরেকটা সময় নিয়ে মাঠটা আরেকটু শুকাও। শুকানোর পর খেলা শুরু করো।' কিন্তু তারা আম্পায়ার্স…। ডিসিশন ইজ ফাইনাল। সে জন্যই এখানে তর্ক-বিতর্কের কোনো সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটা আপনি খেলবেন কি খেলবেন না '

ব্যাপার দুটি নিয়ে আইসিসিতে কথার বলা ব্যাপারে জালাল ইউনুস বলেন, 'এটা সহজ না কিছু হলেই যে বোর্ডে আলাপ। এটা তো স্কুল না কিছু হলেই হেড মাস্টারের কাছে নালিশ করবেন। এই ধরনের পরিস্থিতি না। তারপরও এটা নিয়ে প্রপার ফোরামে (আইসিসি) গিয়ে যেন কথা বলতে পারি, সেটা আমাদের মাথায় আছে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / ফেক ফিল্ডিং / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net