Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ইকোসকের সদস্যপদ পেল বাংলাদেশ

অর্থনীতি

অনলাইন ডেস্ক
15 June, 2019, 03:20 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ
  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 

ইকোসকের সদস্যপদ পেল বাংলাদেশ

টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে এবং এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে সহায়ক হবে এই সদস্যপদ
অনলাইন ডেস্ক
15 June, 2019, 03:20 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

জাতিসংঘের অংগসংগঠন ইকোনোমিক এন্ড সোশাল কাউন্সিল (ইকোসক) এর ২০২০-২০২২ মেয়াদের  সম্মানজনক সদস্যপদ পেয়েছে বাংলাদেশ। ১৯১ টি ভোটের মধ্যে ১৮১ টি পেয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত হয় বাংলাদেশ।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, শুক্রবার (১৪ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদের হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই অঞ্চল থেকে নির্বাচিত অন্য দেশগুলো হলো : থাইল্যান্ড, দক্ষিন কোরিয়া এবং চীন।

জাতিসংঘের ৬ টি অংগ সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ইকোসক। বিশ্বের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বহুমাত্রিক সিদ্ধান্ত গ্রহনের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে আসছে এই সংগঠন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী এবং যুগোপযোগী নেতৃত্বে ‘উন্নয়নের রোল মডেল’ হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে বাংলাদেশ।  ভিশন ২০২১ ও এজেন্ডা ২০৩০ অর্জনের পথে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩ তম সভাপতি মারিয়া ফারনান্দা এস্পিনোসা গারসেস এর তত্ত্বাবধানে গোপন ব্যালট পেপার ব্যবহারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

“ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ঠিক আগেই এই বিজয় আমাদের জন্য একটি অসাধারণ উপহার”, বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। শুক্রবার জাতিসংঘ ভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা বলেন তিনি। 

গতবছর উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের গ্র্যাজুয়েশনের বিষয়ে মোমেন সাংবাদিকদের বলেন, “ইকোসকের এই সদস্যপদ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে এবং ২০৩০ এর এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের জন্য সহায়ক হবে”।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুশাসনের প্রতিচ্ছবি এই বিজয়। গত কয়েক বছরে বাংলাদেশ সরকারের, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতিসংঘে যেসকল কূটনীতিক মিশন পরিচালিত হয়েছে , বিশেষ করে স্থায়ী মিশন - প্রত্যেকে এই নির্বাচনে বিজয়ের জন্য কাজ করেছে। আর তাই এই বিজয় দলগতভাবে আমাদের সবার”।

ইকোসকের এই সদস্যপদ আরও কার্যকরভাবে এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে  বাংলাদেশর জন্য সহায়ক হবে। ইকোসকের অধীনে বিভিন্ন ফোরাম, কমিশন, কমিটি, নির্বাহী বোর্ড, UNESCAP এর মতো আঞ্চলিক ফোরাম গঠন করার মাধ্যমে এই এজেন্ডা বাস্তবায়নে কাজ করা যেতে পারে।  এর ফলে উন্নয়নমূলক কর্মকান্ডে আমাদের চর্চাগুলোও পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে ভাগ করে নিতে পারব আমরা, এমনটাই মনে করেন মাসুদ আল মোমেন।

২০২০ এর জানুয়ারিতে ইকোসকের এই সদস্যপদ কার্যকর হবে। 

২০১৮ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ২০২০-২১ মেয়াদে সদস্য নির্বাচিত হয়েছিল বাংলাদেশ।              

  

 

Related Topics

ইকোসক / জাতিসংঘ / সদস্যপদ পেল বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ
  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net