Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
মুশফিকের ঘরই যেন জিমনেশিয়াম

খেলা

টিবিএস রিপোর্ট
31 March, 2020, 05:25 pm
Last modified: 31 March, 2020, 08:26 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • কক্সবাজারে দেড় হাজার রানারের অংশগ্রহণে উৎসবমুখর ম্যারাথন সম্পন্ন
  • বিজ্ঞানীর চোখে সবচেয়ে ফিট অ্যাথলেট: কেন এগিয়ে টেনিস খেলোয়াড়েরা?
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা

মুশফিকের ঘরই যেন জিমনেশিয়াম

ঘরেই দৌড়ানো থেকে শুরু করে ক্যাচিং, এমনকি ব্যাটিং অনুশীলনও চালাচ্ছেন মুশফিক। বেড রুম, ড্রয়িং রুম, চেয়ার, সোফা, পানির বোতলও ফিটনেস ট্রেনিংয়ে ব্যবহার করছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট
31 March, 2020, 05:25 pm
Last modified: 31 March, 2020, 08:26 pm

করোনাভাইরাসের কারণে সবকিছু থমকে আছে। প্রাণঘাতী এই ভাইরাস সতর্কতায় সবাই এখন ঘরবন্দী। দেশের সব খেলাধুলা স্থগিত হয়ে যাওয়ায় খেলার মাঠ পড়ে আছে বিরাণভূমি হয়ে। কিন্তু পেশাদার খেলোয়াড় হিসেবে ফিটনেস তো ঠিক রাখতেই হবে!

ঘরবন্দী অবস্থায় বেশিরভাগ ক্রিকেটার ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম তো ঘরকেই জিমনেশিয়াম বানিয়ে ফেলেছেন। ঘরের ব্যবহৃত জিনিসপত্রও ফিটনেসের কাজে লাগাচ্ছেন ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

করোনা সতর্কতায় ঘরবন্দী হয়ে পড়ার শুরুর দিকে ট্রেডমিলে দৌড়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে মুশফিক জানিয়েছিলেন, মিশন চালু আছে তার। আর মঙ্গলবার একটি ভিডিও পোস্ট পোস্ট করে মুশফিক দেখালেন, ফিটনেসের কাজে ঘরেই কতটা ঘাম ঝরাচ্ছেন তিনি। 

ঘরেই দৌড়ানো থেকে শুরু করে ক্যাচিং, এমনকি ব্যাটিং অনুশীলনও চালাচ্ছেন মুশফিক। নিজের ভেরিফাইড অফিসিয়াল পেজে একটি ভিডিও পোস্ট করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। যেখানে দেখা যায় বেড রুম, ড্রয়িং রুম, ঘরের জানালা, চেয়ার, সোফা, এমনকি পানির বোতলও ফিটনেস ট্রেনিংয়ে ব্যবহার করছেন মুশফিক। 

ভিডিওর শুরুতেই দেখা যায়, দেয়ালে টানানো ফিটনেসের সূচি। মেঝেতে ফিটনেস ট্রেনিংয়ের কিছু কিট। বিছানায় ব্যাট-বল। এরপর ঘড়ি দেখে টেড্রমিলে দৌড়ানো শুরু করেন মুশফিক। 

দৌড়ানো শেষে ফিটনেসের কিছু কাজ করার পর দেয়ালে বল ছুড়ে ক্যাচিং করেন মুশফিক। সবশেষে করিডোরে কিছুটা নকও করে নেন তিনি। পূর্ণাঙ্গ এই অনুশীলনের ভিডিও পোস্ট করে মুশফিক লিখেছেন, 'আজকের দিনের মতো শেষ। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।'

বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররাও ফিটনেস নিয়ে কাজ করছেন। এরআগে একটি ভিডিওতে দেখা যায় বেশ কয়েকটি বসার মোড়া একসঙ্গে বেঁধে হাতের ব্যায়াম করছেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। 

 

Related Topics

মুশফিকুর রহিম / অনুশীলন / ফিটনেস / করোনা আতঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • কক্সবাজারে দেড় হাজার রানারের অংশগ্রহণে উৎসবমুখর ম্যারাথন সম্পন্ন
  • বিজ্ঞানীর চোখে সবচেয়ে ফিট অ্যাথলেট: কেন এগিয়ে টেনিস খেলোয়াড়েরা?
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net