Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
যে দুই বাক্যে কর্মীদের দুর্দান্ত নেতৃত্ব দিতে শিখিয়েছেন ইলন মাস্ক

ফিচার

টিবিএস ডেস্ক
19 September, 2022, 11:45 am
Last modified: 19 September, 2022, 11:51 am

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প

যে দুই বাক্যে কর্মীদের দুর্দান্ত নেতৃত্ব দিতে শিখিয়েছেন ইলন মাস্ক

কয়েক বছর আগে মাস্ক তার এক কর্মীকে একটি ই-মেইল পাঠিয়েছিলেন; পরবর্তীতে যে ই-মেইলটি জনসাধারণের কাছে প্রকাশ পেয়ে যায়, সেখানে মাস্কের দেওয়া পরামর্শটি ছিল অনেকটা এরকম- 
টিবিএস ডেস্ক
19 September, 2022, 11:45 am
Last modified: 19 September, 2022, 11:51 am
ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

কর্ম ও ব্যক্তিগত জীবনে ভারসাম্যের ক্ষেত্রে অনুসরণীয় আদর্শ নাও হতে পারেন টেসলার সিইও ইলন মাস্ক; তবে উভয় জীবনেই তিনি যোগাযোগের দুর্বলতা এবং খারাপ ব্যবস্থাপনার পরিণতি স্পষ্টভাবে বোঝেন। কয়েক বছর আগে মাস্ক তার এক কর্মীকে একটি ই-মেইল পাঠিয়েছিলেন; পরবর্তীতে যে ই-মেইলটি জনসাধারণের কাছে প্রকাশ পেয়ে যায়, সেখানে মাস্কের দেওয়া পরামর্শটি ছিল অনেকটা এরকম- 

"যোগাযোগের কাজটি অবশ্যই স্বল্প সময়ে/সংক্ষিপ্ততম পথে হওয়া উচিত, এটি কখনই লম্বা 'চেইন অব কমান্ডের' মাধ্যমে হওয়া উচিত নয়।"

বার্তাটি স্পষ্টতই তার পরিচালকদের জন্য ছিল একটি সতর্কতামূলক পরামর্শ। কারণ মাস্ক জানেন, কর্মক্ষেত্রে সব সময় 'চেইন অব কমান্ড' বা নানান প্রোটোকল মেনে চলতে গেলে যোগাযোগ অনেকটাই ধীরগতি হয়ে পড়ে, সেইসঙ্গে এটি যেকোনো ধরনের নতুন উদ্ভাবনকেও বাধা দিতে পারে। চেইন অব কমান্ড অনুসরণের ক্ষেত্রে একজন কর্মীকে প্রথমে যেতে হবে তার ম্যানেজারের কাছে, এরপর পরিচালকের কাছে, এরপর তার ভিপির কাছে, এরপর আবার তিনি নিজের পরিচালকের কাছে ফিরে আসেন, সবশেষ আবারও নিজের ম্যানেজারের বা ব্যবস্থাপকের কাছে গিয়ে তিনি প্রয়োজনীয় কাজের অনুমতি পান। পুরো প্রক্রিয়াটি কেবল জটিলতা ছাড়া আর কিছুই নয়। 

আর এই জটিলতাকেই পছন্দ করেন না বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। 

সংক্ষিপ্ত পথে তথ্য

অফিসের সমস্ত স্তর, পদমর্যাদা এবং অবস্থান নির্বিশেষে সবচেয়ে সংক্ষিপ্ত পথে তথ্য পৌঁছানো উচিত, মাস্ক এ বিষয়টি ভালোভাবেই বোঝেন। এই বিকেন্দ্রীয় এবং 'বটম-আপ' ব্যবস্থাপনা পদ্ধতিই নেতৃত্বের ভবিষ্যৎ। মাস্কের কাছে যদি এমন কোনো বিষয় এসে হাজির হয় যা তার প্রতিষ্ঠানের দক্ষতা এবং উত্পাদনশীলতা বাড়াবে, তাহলে তিনি চেষ্টা করেন সেই তথ্য বা বিষয়টি যেনো সবচেয়ে সহজ উপায়ে এবং কম দূরত্ব পার হয়ে জায়গামতো এসে পৌঁছায়।

তবে অনেকেই বলবেন, এটি বলা যত সহজ, করা ততটাই কঠিন; বিশেষ করে আপনি যদি বর্তমানে একটি টপ-ডাউন, কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল পরিবেশে নিজেকে খুঁজে পান। তবে মাস্কের মতে, কর্মক্ষেত্রে সেরা ফলটি পাওয়া জন্য আপনাকে যা করতে হবে তা হল-

কর্মীদের সিদ্ধান্ত নেওয়ার, সিদ্ধান্তে অংশগ্রহণের এবং কীভাবে কাজটি সর্বোত্তমভাবে সম্পন্ন করা যায়, তা নির্ধারণের স্বাধীনতা এবং সুযোগ দেওয়া। কারণ কর্মীরা উদ্যোক্তা ধরনের পরিবেশে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অর্থাৎ, কাজের দায়-দায়িত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের লাইসেন্স তাদের নিজেদের ওপর ছেড়ে দিলেই কোম্পানি সর্বোত্তম ফলাফল পেতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, কর্মী যেনো দক্ষ ও বিচক্ষণ হয়; যদি তাদের মধ্যে সঠিক কর্মক্ষমতা এবং কর্মের সর্বোত্তম পদ্ধতি জানার দক্ষতা থাকে, তবেই আপনি কর্মীদের সেই স্বাধীনতা দিতে পারবেন। তাদের ওপর ভরসা রাখতে পারেন।

একজন দক্ষ নেতার সবচেয়ে বড় গুন হলো, তার কর্মীদের সাবলীলভাবে কাজ করার ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া। এর মধাম্যেই মূলত যেকোনো সমস্যার সমাধানে তারা বিচক্ষণতার সঙ্গে সক্রিয় হতে এবং সর্বোত্তম ফলাফল অর্জনে কাজ করতে পারে।

শুরুটি অবশ্যই ভালো হতে হবে

নিজের কাজের জন্য তিরস্কারের ভয় মানুষের আত্মবিশ্বাসকে একেবারে চূর্ণ করে দিতে পারে। কর্মীদেরকে ভয়ে বা চাপে রেখে তাই সেরা ফলটি আপনি কখনোই আশা করতে পারেন না। কর্মীদের সঙ্গে পরিচালক ও ব্যবস্থাপকদের সম্পর্ক হতে হবে বন্ধুত্বপূর্ণ। ভুল করলে তা পরবর্তী নির্দেশনা দিয়ে শুধরে দিতে হবে, তবেই আপনি প্রতিষ্ঠানের জন্য একটি দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে এবং সর্বোত্তম ফলটি পেতে পারেন। 

 

  • সূত্র: ইঙ্ক ডট কম

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / পরামর্শ / নেতৃত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net