Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
নাসিম বীরত্বে ফাইনালে পাকিস্তান, ভারতের বিদায়

খেলা

টিবিএস রিপোর্ট
07 September, 2022, 11:45 pm
Last modified: 08 September, 2022, 12:54 am

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’

নাসিম বীরত্বে ফাইনালে পাকিস্তান, ভারতের বিদায়

ছয় বল হাতে থাকলেও মাত্র দুই বল খরচা করলেন নাসিম শাহ। ব্যাট হাতে রূপকথা লিখে দলকে এশিয়া কাপের ফাইনালের টিকেট এনে দিলেন ১৯ বছর বয়সী এই পেসার। বিদায় হয়ে গেল ভারত ও আফগানিস্তানের।
টিবিএস রিপোর্ট
07 September, 2022, 11:45 pm
Last modified: 08 September, 2022, 12:54 am
দুই বলে ১২ রান তুলে দলকে জেতানোর পর বুনো উল্লাসে মাতেন নাসিম শাহ। ছবি: সংগৃহীত

ছোট লক্ষ্যেও অনেক চড়াই-উতড়াই পেরোতে হলো পাকিস্তানকে। জয়ের জন্য শেষ ছয় বলে দরকার পড়লো ১১ রান। টি-টোয়েন্টিতে এর আর এমন কী! কিন্তু পাকিস্তানের যে শেষ উইকেট জুটি। দলকে জেতানোর গুরুদায়িত্বেও নেই কোনো ব্যাটসম্যান। উইকেটে তখন দুই পেসার নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন। আফগানিস্তান হয়তো জয়ের গন্ধই পাচ্ছিল। কিন্তু মাত্র দুই বলেই রূপকথা লিখে ফেললেন নাসিম। আফগান পেসার ফজলহক ফারুকীর করা প্রথম দুই ফুল টসে ছক্কা মেরে পাকিস্তানকে রোমাঞ্চকর এক জয় এনে দিলেন ১৯ বছর বয়সী টগবগে এই যুবক।

বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টানা দুই জয়ে আসরের ফাইনালে উঠে গেল পাকিস্তান। ফাইনাল নিশ্চিত হলো দুই জয় পাওয়া শ্রীলঙ্কারও। এক ম্যাচ বাকি থাকা ভারত ও আফগানিস্তানের বিদায় ঘণ্টা বেজে গেল। সুপার ফোরে দুটি করে ম্যাচ হারা এই দুই দল নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে। 

টসে হেরে আগে ব্যাটিং করে নেমে ভালো শুরু পেয়েও সেই ধারায় থাকতে পারেনি আফগানিস্তান। দলটির ইব্রাহিম ছাড়া কেউ ইনিংস বড় করতে পারেননি। তাদের ব্যাটিং করা বাকি সাত ব্যাটসম্যানের মধ্যে একজন ছাড়া কেউই ২০ রানের কোটা পেরোতে পারেননি। ৬ উইকেটে ১২৯ রান তোলে আফগানিস্তান। 

জবাবে অল্প রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও ইফতিখার আহমেদ, শাদাব খান পাকিস্তানকে জয়ের পথেই রাখেন। কিন্তু শেষভাগে গিয়ে অগ্নি পরীক্ষায় পড়েন নাসিম শাহ। পেসার হলেও ব্যাট হাতে দলকে জেতানোর গুরুদায়িত্ব ওঠে তার কাঁধে। দুই ঝটকাতেই এই দায়িত্ব সেরে চার বল হাতে রেখেই পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন পেসার থেকে এক ম্যাচেই অলরাউন্ডারের ট্যাগ পেয়ে যাওয়া নাসিম।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই অধিনায়ক বাবর আজমকে হারায় পাকিস্তান। দারুণ ছন্দ নিয়ে এশিয়া কাপ শুরু করলেও এখন পর্যন্ত তার ব্যাটে রান দেখা যায়নি। শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফকর জামান ফেরেন সাজঘরে। ইফতিখার আহমেদকে সঙ্গে নিয়ে এই চাপ কাটিয়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান। 

যদিও তাদের জুটি বড় হয়নি। দলীয় ৪৫ রানে বিদায় নেন রিজওয়ার। উইকেটে গেলেই রানের দেখা পাওয়া এই ওপেনার এদিন ২৬ বলে একটি করে চার ও ছক্কায় ২০ রান করেন। এরপর জুটি বাধেন ইফতিখার ও শাদাব খান। এই জুটিতে ঝামেলাহীনভাবেই গন্তব্যের পথে এগোতে থাকে পাকিস্তান। কিন্তু ৪২ রানের জুটি ভাঙতেই খেই হারায় তারা। 

এ সময় পাকিস্তানকে চেপে ধরেন ফারুকী, রশিদ, ফরিদরা। ৩৩ বলে ২টি চারে ৩০ রান করে ফরিদের শিকারে পরিণত হন ইফতিখার। কিছুক্ষণ পরই শাদাবকে ফেরান রশিদ। এরপর অল্প সময়ের ব্যবধানেই মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ ও হারিস রউফকে হারায় পাকিস্তান। ৮ উইকেট হারিয়ে ফেললেও আসিফ আলীতে আশা বেঁচে থাকে তাদের। 

কিন্তু ৮ বলে ২টি ছক্কায় ১৬ রান করে ১৯তম ওভারের পঞ্চম বলে আসি আউট হলে মাঝ দরিয়ায় পড়ে যায় পাকিস্তান। বাকি থাকে দুই পেসার নাসিম ও হাসনাইন। যদিও দলকে কোনো চাপ নেওয়ার সময়ই দেননি নাসিম। টানা দুই ছক্কায় খেলা শেষ করেন ৪ বলে ৪ রান করা পাকিস্তানি এই পেসার। আফগানিস্তানের ফারুকী ও ফরদি ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট পান রশিদ। 

এর আগে ব্যাটিং করা আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান। এ ছাড়া হজরতউল্লাহ জাজাই ২১, রহমানউল্লাহ গুরবাজ ১৭, করিম জানাত ১৫, নাজিবুল্লাহ জাদরান ১০, আজমতউল্লাহ ওমরজাই ১০ ও রশিদ খান ১৮ রান করেন। পাকিস্তানের হারিস রউফ ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান নাসিম, হাসনাইন, নওয়াজ ও শাদাব। 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান ক্রিকেট দল / নাসিম শাহ / এশিয়া কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net