Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
সবার প্রিয় ছিলাম, আদিত্য-করণরা এখন আমায় আর ডাকে না: অনুপম খের  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
28 August, 2022, 10:30 am
Last modified: 28 August, 2022, 10:52 am

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

সবার প্রিয় ছিলাম, আদিত্য-করণরা এখন আমায় আর ডাকে না: অনুপম খের  

অনুপম খের করণ এবং আদিত্য প্রযোজিত কুছ কুছ হোতা হ্যায়, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, বীর জারার মতো বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছেন। তবে অজানা কারণে সবকিছু বদলে গিয়েছে।
হিন্দুস্তান টাইমস
28 August, 2022, 10:30 am
Last modified: 28 August, 2022, 10:52 am
করণ জোহর, অনুপম খের এবং আদিত্য চোপড়া; ছবি-সংগৃহীত

প্রায় পাঁচশোর বেশি ছবিতে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা অুপম খের। সম্প্রতি মূলধারার হিন্দি ছবিতে তার অনুপস্থিতি সম্পর্কে কথা বলেছেন অভিনেতা। 'দ্য কাশ্মীর ফাইলস' এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 'কার্তিকেয়া ২' ছবিতে সাফল্যে ভাসছেন তিনি। 

করণ জোহর, আদিত্য চোপড়া এবং সাজিদ নাদিয়াদওয়ালার অধীনে বড় ব্যানার থেকে অফার পাওয়া বন্ধ হয়ে গিয়েছে অনুপম খেরের মতো অভিনেতার! তাকে পরবর্তীতে দেখা যাবে সূরজ বরজাতিয়ার ছবি 'উনচাই'-য়ে।

অনুপম খের করণ জোহর এবং আদিত্য চোপড়া প্রযোজিত কুছ কুছ হোতা হ্যায়, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, বীর জারার মতো বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছেন। পুরনো দিনের কথা স্মরণ করে অনুপম বলেন, একসময় তিনি তাদের 'প্রিয়তম' ছিলেন, তবে অজানা কারণে সবকিছু বদলে গিয়েছে।

এক সাক্ষাৎকারে অনুপম বলেন, 'আমি এখন আর ভারতীয় মূলধারার চলচ্চিত্রের অংশ নই। আমি করণ জোহরের কোনও ছবি করছি না। আমি আদিত্য চোপড়ার কোনও ছবি করছি না। আমি সাজিদ নাদিয়াদওয়ালারও কোনও ছবি করছি না। কারণ প্রস্তাব আসেনি। আমি সবার প্রিয় ছিলাম। সবার সঙ্গে কাজ করেছি। কিন্তু আমি ওদের দোষ দিই না, আমাকে আর না ডাকার জন্য।'

তাদের বিরুদ্ধে মনে কোনও রাগ বা অভিযোগ পুষে রাখেননি অনুপম। তিনি অভিনেতা হিসাবে নিজেকে আবিষ্কারের নেশায় মজে রয়েছেন। তিনি বলেন, 'আমাকে তাদের ছবিতে কাস্ট না করার কারণে, আমি একটি পথ খুঁজে পেয়েছি। যেখানে আমি কানেক্ট নামে একটি তামিল ছবিতে কাজ করেছি। টাইগার নাগেশ্বরা রাও নামে একটি তেলুগু ছবিতে কাজ করেছি। আমি সুরজ বরজাতিয়ার 'উনচাই'তে রয়েছি।' 

অনুপমের কথায়, 'বলিউড আমাকে ডাকছে না তো কি হয়েছে। আমাকে যদি ওদের জন্য অপেক্ষা করতে হতো তাহলে তো আমাকে বলতে হয়, যারা একসময় আমার বন্ধু ছিল তারা এখন আমাকে উপেক্ষা করছে এবং সিনেমার প্রস্তাব দিচ্ছে না। তবে যাই হোক আমার সত্যিই খুব কষ্ট হয়। কারণ একটা সময় আমি ওদের সঙ্গে কাজ করেছি। আমি কিন্তু কোনও অভিযোগ জানাচ্ছি না। নিজের মনের কথাগুলো বললাম মাত্র। এক সময় যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন নতুন দিগন্তের উন্মোচন হয়। আমিও সেই দিগন্তেরই পথিক। নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছি। অভিনেতা হিসাবে নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ পেয়েছি।'

শীঘ্রই কঙ্গনা রানাওয়াতের 'এমারজেন্সি' ছবিতে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে রয়েছেন অনুপম খের। 

Related Topics

টপ নিউজ

বলিউড / অনুপম খের / করণ জোহর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net