Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
দুই বছর পর মুক্তি পেলেন খালেদা জিয়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 March, 2020, 02:10 pm
Last modified: 25 March, 2020, 04:58 pm

Related News

  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি

দুই বছর পর মুক্তি পেলেন খালেদা জিয়া

বুধবার বিকেলে মানবিক কারণে দণ্ড স্থগিত করে শর্ত সাপেক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে সরকার। ৬ মাসের জন্য তাকে এ মুক্তি দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
25 March, 2020, 02:10 pm
Last modified: 25 March, 2020, 04:58 pm
জেল থেকে মুক্তি পাওয়ার পর গুলশানের বাসভবনের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: জিয়া চৌধুরী/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। বুধবার বিকেলে মানবিক কারণে দণ্ড স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছে সরকার। ছয় মাসের জন্য তাকে এ মুক্তি দেওয়া হয়।

বিকেলে সোয়া ৪টার দিকে হুইল চেয়ারে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বের হন খালেদা জিয়া। এসময় তার মুখে ছিল নীল মাস্ক ও মাথায় গোলাপি হিজাব। খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দর গাড়িটি চালিয়ে গুলশানের বাসা ফিরোজায় নিয়ে যান।

২৫ মাস পর বিএনপি চেয়ারপারসনের মুক্তির খবর পেয়ে সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভিড় জমান দলের নেতাকর্মীরা। ভিড় করেন তার গুলশানের বাসা ফিরোজায়ও। করোনা ভাইরাসের কারণে বারবার নিষেধ করার পরও শত শত নেতাকর্মী বিএসএমএমইউতে ভিড় করেন। এসময় পুলিশকে বেগ পেতে হয়। মাইকিং করার পরও তারা স্থান ত্যাগ করেননি। অনেকেই খালেদা জিয়ার নামে শ্লোগান দেন।

এদিকে, খালেদা জিয়ার ফিরোজায় আগমন উপলক্ষে তার বাসা প্রস্তুত করা হয়েছে। বুধবার সকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসা পরিদর্শন করেন। নিরাপত্তায় প্রস্তুত তার বিশেষ নিরাপত্তা বাহিনী।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন।

খালেদা জিয়ার গাড়ি ঘিরে ভিড়

বুধবার সকালে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যে কোনো মুহূর্তে খালেদা জিয়া ছাড়া পেতে পারেন। কিছু আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে। আনুষ্ঠানিকতা পূরণ হলে তিনি মুক্তি পাবেন।

এরপর দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাান খাঁন কামাল সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার মুক্তির আদেশ সই হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মুক্তি পাবেন তিনি।

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রীর নির্দেশেই খালেদা জিয়ার ৬ মাসের মুক্তির জন্য সুপারিশ করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে আইনি প্রক্রিয়ায় দুই শর্তে দণ্ডাদেশ স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হোক।

খালেদা জিয়াকে দুইটি শর্তে মুক্তি দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান আইনমন্ত্রী। সেগুলো হলো, এই সময়ে খালেদা জিয়া ঢাকায় নিজের বাসায় অবস্থান করতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে, আইনি প্রক্রিয়ায় এই দুই শর্তসাপেক্ষে তার দণ্ডাদেশ স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়ার জন্য।

এর আগে বিদেশে চিকিৎসার জন্য মুক্তি চেয়ে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল খালেদার পরিবার। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন খালেদা জিয়ার ভাই-বোনসহ পরিবারের সদস্যরা।

এছাড়া স্বাস্থ্যগত অবস্থার অবনতির কথা উল্লেখ করে তার পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত দুই দফায় জামিনের জন্য আবেদন করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / খালেদা জিয়ার কারাবাস / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net