Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
বিরল রেকর্ডে জয়েস-মরগানের পাশে চ্যাপম্যান

খেলা

টিবিএস ডেস্ক
01 August, 2022, 07:25 pm
Last modified: 01 August, 2022, 07:27 pm

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

বিরল রেকর্ডে জয়েস-মরগানের পাশে চ্যাপম্যান

চ্যাপম্যানের চেয়ে জয়েস ও মরগানের গল্প অনেকটা ভিন্ন। দুজনের জন্মভূমিই আয়ারল্যান্ড, তারা দুজনই খেলেছেন আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের হয়ে।
টিবিএস ডেস্ক
01 August, 2022, 07:25 pm
Last modified: 01 August, 2022, 07:27 pm

দুই দেশের জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারের সংখ্যা খুব বেশি নয়, বলা যায় এটাই একটি ব্যতিক্রমী ঘটনা। দুই দেশের হয়েই কোনো ব্যাটসম্যান যদি সেঞ্চুরি করেন, সেটা যে বিরল রেকর্ডের তালিকায় জায়গা পাবে; তা বলাই বাহুল্য। আর এই রেকর্ডটিই গড়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান।

দুই দেশের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি। হংকংয়ের সাবেক এই ক্রিকেটার এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছেন। ওয়ানডে অভিষেকে জন্মভূমি হংকংয়ের হয়ে সেঞ্চুরি করেছিলেন চাপম্যান। সাত বছর পর এসে ব্ল্যাক ক্যাপদের হয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন বাঁহাতি এই অলরাউন্ডার। 

দুই দেশের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি করার রেকর্ডে বেশি ক্রিকেটারের নাম নেই। চ্যাপম্যানের আগে এই কীর্তি গড়েন আয়ারল্যান্ডের এড জয়েস ও ইংল্যান্ডের ইয়ন মরগান। তৃতীয় ক্রিকেটার হিসেবে এই তারিকায় নিজের নাম তুললেন চ্যাপম্যান। 

জয়েস ও মরগানের গল্পটা একই রকম। দুজনের জন্মভূমিই আয়ারল্যান্ড, তারা দুজনই খেলেছেন আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের হয়ে। আবার দুই দেশের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি করার রেকর্ডও গড়েছেন এ দুজন। 

১৯৭৮ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম নেওয়া জয়েস ২০০৬ সালে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ক্যারিয়ার শুরু করেন। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন তিনি। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তিনি। এ সময় নিজ দেশের জার্সিতে খেলার জন্য আইসিসির দেয়া শর্ত পূরণে ক্রিকেট থেকে দূরে থাকেন জয়েস।

শর্ত পূরণ করে ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন জয়েস। ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আয়ারল্যান্ডের হয়ে খেলা শুরু করেন তিনি। ২০১৩ সালে ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে আইরিশদের হয়ে অপরাজিত ১১৬ রানের ইনিংস খেলেন জয়েস। 

জয়েসের আগেই দুই দেশের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি করার নজির গড়েন মরগান। জয়েস ২০০৭ ও ২০১৩ সালে দুটি সেঞ্চুরি করেন। আর মরগান ২০০৭ ও ২০১০ সালে দুই দেশের হয়ে সেঞ্চুরির স্বাদ নেন। 

জয়েসের মতো মরগানের জন্মও আয়ারল্যান্ডের ডাবলিনে। ১৯৮৬ সালে জন্ম নেওয়া সাবেক এই ক্রিকেটার আয়ারল্যান্ডের হয়ে ২০০৬ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ২০০৭ সালে নাইরোবিতে কানাডার বিপক্ষে আয়ারল্যান্ডের হয়ে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেন বাঁহাতি এই ব্যাটসম্যান, খেলেন ১১৫ রানের ইনিংস। 

২০০৯ থেকে ইংল্যান্ডের হয়ে খেলা শুরু করেন মরগান। ২০১০ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে প্রথম সেঞ্চুরির দেখা পান দেশটির বিশ্বজয়ী এই অধিনায়ক। অপরাজিত ১১০ রানের ইনিংস খেলেন মরগান।

Related Topics

টপ নিউজ

মার্ক চ্যাপম্যান / নিউজিল্যান্ড ক্রিকেট দল / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net