Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
শ্রীলঙ্কায় আবারো জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
13 July, 2022, 12:50 pm
Last modified: 13 July, 2022, 03:31 pm

Related News

  • বিক্ষোভে বিতাড়িত রাজাপাকসে পরিবারের ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রীলঙ্কায়!
  • শ্রীলঙ্কায় ভোক্তা মূল্যস্ফীতি নেমেছে ৪.৬ শতাংশে, কমছে খাদ্যের দাম
  • শ্রীলঙ্কাকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • দেশ ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কেন আবার ফিরে এলেন?
  • শ্রীলঙ্কায় বিক্ষোভ শিবিরে সেনাবাহিনীর অভিযান, চলেছে গ্রেপ্তার-মারধর

শ্রীলঙ্কায় আবারো জরুরি অবস্থা জারি

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে
টিবিএস রিপোর্ট
13 July, 2022, 12:50 pm
Last modified: 13 July, 2022, 03:31 pm
গোতাবায়ার পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভ/ ছবি- রয়টার্স/ ৯ জুলাই

আজ সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপে পালিয়ে যাওয়ার পর এবার দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

বিক্রমাসিংহের মিডিয়া সেক্রেটারি দিনুক কলম্বেজ রয়টার্সকে বলেন, "ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রধানমন্ত্রী দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পশ্চিম প্রদেশে কারফিউ জারি করেছেন,"

গোতাবায়া রাজাপাকসের অবিলম্বে পদত্যাগের দাবিতে বুধবার (১৩ জুলাই) সকালে হাজার হাজার বিক্ষোভকারী শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রাস্তায় নেমে আসে।

ভিড় ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীকে টিয়ারশেল ব্যবহার করতে দেখা গেছে।

এদিকে, ব্যাপক অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কাতে চলমান বিক্ষোভের মধ্যেই দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়েছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে। 

বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আজ (১৩ জুলাই) সকালে রাজাপাকসে, তার স্ত্রী এবং দুই দেহরক্ষী শ্রীলঙ্কার বিমান বাহিনীর একটি বিমানে চড়ে মালদ্বীপ চলে গেছেন।

এছাড়া, একটি সরকারি সূত্র ও রাজাপাকসের ঘনিষ্ঠ ব্যক্তি জানান, তিনি মালদ্বীপের রাজধানী মালেতে আছেন। 

শহরের প্রতিবাদস্থলের কেন্দ্রবিন্দু গালে ফেস গ্রিনে অবস্থানরত অনেকেই গোতাবায়ার দেশ ছেড়ে পালানো নিয়ে ক্ষুব্ধ।

এখানে গত ৪৩ দিন ধরে বিক্ষোভরত জিপি নিমাল সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, "আমরা চাই তারা এই দেশে থাকুক। আমরা আমাদের টাকা ফেরত চাই! আমরা সব রাজাপাকসেকে একটি উন্মুক্ত কারাগারে রাখতে চাই যেখানে তারা কৃষিকাজ করবে।"

"তাদের কোনো বিচার নেই," যোগ করেন তিনি।

ছবি- রয়টার্স

এদিকে, কলম্বোতে নিযুক্ত ভারতীয় হাইকমিশন বলেছে, ভারত শ্রীলঙ্কার জনগণকে সমর্থন করা অব্যাহত রাখবে।

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের প্রধান সদস্যরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে তাদের প্রেসিডেনশিয়াল নমিনি হিসেবে সমর্থন করতে আগ্রহী, যদিও এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ক্ষমতাসীন দলের একটি শীর্ষ সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসে ঐকমত্যে পৌঁছান যে, বিক্রমাসিংহই রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসেকে প্রতিস্থাপনের যোগ্য।

এদিকে, বিক্ষোভকারীরা বিক্রমাসিংহের পদত্যাগের দাবিও জানায়।

তবে একটি সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার তৈরির সুযোগ দিতে নিজেই পদত্যাগের প্রস্থাব দিয়েছেন তিনি।

শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনা রয়টার্সের পার্টনার এএনআইকে বলেন, তিনি এখনও রাজাপাকসের সাথে যোগাযোগ করতে পারেন নি।

ক্ষমতাসীন দলের একটি সূত্র জানিয়েছে, আজ রাষ্ট্রপতি পদত্যাগের চিঠি পাঠাবেন।

গোতাবায়া পদত্যাগ করলে নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

তিনিও যদি পদত্যাগ করেন তাহলে সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশটির স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
 

Related Topics

টপ নিউজ

গোতাবায়া রাজাপাকসে / রাজাপাকসে / শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • বিক্ষোভে বিতাড়িত রাজাপাকসে পরিবারের ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রীলঙ্কায়!
  • শ্রীলঙ্কায় ভোক্তা মূল্যস্ফীতি নেমেছে ৪.৬ শতাংশে, কমছে খাদ্যের দাম
  • শ্রীলঙ্কাকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • দেশ ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কেন আবার ফিরে এলেন?
  • শ্রীলঙ্কায় বিক্ষোভ শিবিরে সেনাবাহিনীর অভিযান, চলেছে গ্রেপ্তার-মারধর

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net