Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
মারা গেছেন চিত্রশিল্পী যোগেন চৌধুরী

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
25 October, 2026, 02:35 pm
Last modified: 25 October, 2026, 02:38 pm

Related News

  • জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই
  • মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 
  • মারা গেছেন রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি
  • আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি
  • প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন

মারা গেছেন চিত্রশিল্পী যোগেন চৌধুরী

১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি যোগেন চৌধুরীর জন্ম বর্তমান বাংলাদেশের ফরিদপুরে। দেশভাগের সময় যোগেন চৌধুরী কলকাতায় চলে যান।
হিন্দুস্তান টাইমস
25 October, 2026, 02:35 pm
Last modified: 25 October, 2026, 02:38 pm
প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী। ছবি: হিন্দুস্তান টাইমস

দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর মারা গেছেন প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী। রোববার সকালে ভারতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

তৃণমূল কংগ্রেসের সাবেক রাজ্যসভা সদস্য যোগেন চৌধুরীর বয়স হয়েছিল ৮৭ বছর।

প্রায় ১৮ মাস ধরে তার ব্লাড ক্যানসারের চিকিৎসা চলছিল। এ সময় তাকে নিয়মিত কেমোথেরাপি দেওয়া হয়। সম্প্রতি মূত্রনালির সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সহায়তা দিতে হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "আমি তার আত্মার অমরত্ব কামনা করি। তার শিল্পকর্ম রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হচ্ছে। তিনি শিল্পীদের কয়েক প্রজন্মকে অনুপ্রাণিত করবেন।"

চিত্রশিল্পীর দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, "যোগেন ছিলেন উদার মনের মানুষ। তার হাসিমুখটাই আমরা সবাই সবচেয়ে বেশি মনে করব। এক বছর আগে থেকেই তিনি বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। খুব কমই টেলিফোন ধরতেন। একজন চিত্রশিল্পী হিসেবে তিনি অমর হয়ে থাকবেন।"

হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, "২০২৫ সালের শুরুর দিক থেকে যোগেন চৌধুরীর কেমোথেরাপি চলছিল। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সহায়তা দেওয়া হয়।"

১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি যোগেন চৌধুরীর জন্ম বর্তমান বাংলাদেশের ফরিদপুরে। সে সময় ফরিদপুর ছিল অবিভক্ত ভারতের অংশ। তার বাবা প্রমথনাথ চৌধুরী ছিলেন একজন জমিদার। তিনি শিল্পকলার পৃষ্ঠপোষকতাও করতেন। দেশভাগের সময় যোগেন চৌধুরী কলকাতায় চলে যান।

১৯৫৫ সালে তিনি কলকাতার সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬০ সালে সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি শিল্পকলার শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য তাঁত বোর্ডে নকশাবিদ হিসেবেও কাজ করেন।

১৯৬৫ সালে ফরাসি সরকারের বৃত্তি নিয়ে শিল্পকলা বিষয়ে পড়াশোনার জন্য তিনি প্যারিসে যান।

পরবর্তী সময়ে যোগেন চৌধুরী আধুনিক ভারতীয় শিল্পকলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি রাষ্ট্রপতি ভবনের শিল্পকলা প্রদর্শনশালার কিউরেটর হিসেবেও দায়িত্ব পালন করেন।

Related Topics

টপ নিউজ

যোগেন চৌধুরী / চিত্রশিল্পী / মারা গেছেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • ছবি: টিবিএস
    ১২ ঘণ্টায়ও নেভেনি ইনানীতে গ্যাস থেকে সৃষ্ট আগুন, ঘটনাস্থলে যাচ্ছে বাপেক্সের বিশেষজ্ঞ দল
  • অভিযোগকারী বিয়াত্রিস কিউলের সঙ্গে ট্রাম্প। ছবি: ডেইলি মেইল
    মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
  • ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
    ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

Related News

  • জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই
  • মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 
  • মারা গেছেন রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি
  • আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি
  • প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন

Most Read

1
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

2
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ ঘণ্টায়ও নেভেনি ইনানীতে গ্যাস থেকে সৃষ্ট আগুন, ঘটনাস্থলে যাচ্ছে বাপেক্সের বিশেষজ্ঞ দল

5
অভিযোগকারী বিয়াত্রিস কিউলের সঙ্গে ট্রাম্প। ছবি: ডেইলি মেইল
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

6
ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net