Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
‘গোদি মিডিয়া’ তকমা: ভারতে বিক্ষোভকারীদের রোষানলে গণমাধ্যম ও সাংবাদিকরা 

আন্তর্জাতিক

রয়টার্স 
25 July, 2026, 05:40 pm
Last modified: 25 July, 2026, 05:52 pm

Related News

  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • পকেট ফাঁকা, সমস্যা নেই: চেন্নাইয়ে তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা
  • অরুণাচল সীমান্তে এখনও উত্তেজনা, মুখোমুখি অবস্থানে ভারত ও চীনের সেনারা
  • ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে নেতানিয়াহুর আমন্ত্রণ
  • গ্রেপ্তারের এক সপ্তাহ পর কারামুক্ত হলেন ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা সৌরভ ও আশুতোষ

‘গোদি মিডিয়া’ তকমা: ভারতে বিক্ষোভকারীদের রোষানলে গণমাধ্যম ও সাংবাদিকরা 

২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারতে সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপক অবনতি ঘটেছে। ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’-এর বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচকে ২০২৬ সালে ১৮০টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১৫৭তম।
রয়টার্স 
25 July, 2026, 05:40 pm
Last modified: 25 July, 2026, 05:52 pm
ছবি: রয়টার্স

ভারতের ক্ষমতাসীন মোদি সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও এখনও বিক্ষোভ চলমান। আর এই বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে খোদ আন্দোলনকারীদের হামলার শিকার হচ্ছেন মূলধারার সংবাদমাধ্যমের কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ভারতের প্রভাবশালী টেলিভিশন চ্যানেলগুলো সরকারের 'লেজুড়বৃত্তি' করছে এবং জনগণের প্রকৃত সমস্যা আড়াল করছে।

গত সপ্তাহে মোদিবিরোধী এক বিশাল বিক্ষোভ কভার করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন টেলিভিশন সাংবাদিক দেব কোটাক। ভারতের প্রভাবশালী চ্যানেল 'টাইমস নাউ'-এর এই সংবাদকর্মী সরাসরি সম্প্রচার শুরু করতেই আন্দোলনকারীরা তাকে ঘিরে ধরে 'গোদি মিডিয়া' (সরকারের কোলের ওপর থাকা সংবাদমাধ্যম) বলে স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে কয়েক ডজন বিক্ষোভকারী তাকে মারধর করেন। এই লাঞ্ছনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ৩৬ বছর বয়সী কোটাক বলেন, 'উত্তেজিত জনতা আমাকে মেরেই ফেলত হয়তো। তাদের মধ্যে তীব্র ক্ষোভ কাজ করছিল, কারণ তারা মনে করে মিডিয়া তাদের পক্ষের কথা বলছে না।'

তিনি আরও বলেন, 'আমাকে চড়, লাথি ও ঘুষি মারা হয়েছে, পানির বোতল ছোড়া হয়েছে। আমি নিজের জীবন নিয়ে শঙ্কিত ছিলাম।'

গত সোমবার পার্লামেন্ট অভিমুখে হাজার হাজার শিক্ষার্থীর মিছিলে পুলিশের লাঠিচার্জের পর জনরোষ আরও তীব্র হয়। কোটাক জানান, বিক্ষোভকারীরা বারবার অভিযোগ করছিল যে সংবাদমাধ্যম তাদের ওপর হওয়া নির্যাতনের কথা তুলে ধরছে না। যদিও কোটাক দাবি করেছেন, তিনি উভয় পক্ষের আহতের খবরই প্রচার করেছেন। এই বিষয়ে টাইমস নাউ-এর প্রধান সম্পাদক নাভিকা কুমার কোনো মন্তব্য করতে রাজি হননি।

ভারতের ‘টাইমস নাউ’-এর সাংবাদিক দেব কোটাক। ছবি: রয়টার্স

গণমাধ্যমকর্মীদের ওপর এই আক্রমণ ভারতে গণমাধ্যমের ক্রমহ্রাসমান স্বাধীনতার চিত্রই ফুটিয়ে তুলেছে। ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপক অবনতি ঘটেছে। 'রিপোর্টার্স উইদাউট বর্ডার্স'-এর বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচকে ২০১০ সালে ১২২তম স্থানে থাকা ভারত ২০২৬ সালে ১৮০টি দেশের মধ্যে ১৫৭তম স্থানে নেমে এসেছে। সাংবাদিকদের ওপর সহিংসতা, প্রভাবশালী ব্যবসায়ীদের মালিকানায় সংবাদমাধ্যমের কেন্দ্রীকরণ এবং রাজনৈতিক মেরুকরণকে এই পতনের কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

প্রখ্যাত সাংবাদিক এবং র‍্যামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী রবীশ কুমার 'গোদি মিডিয়া' শব্দটি জনপ্রিয় করেছেন। তিনি বলেন, 'গোদি মিডিয়া হচ্ছে গণতন্ত্রবিরোধী ও জনবিরোধী। তারা বিরোধীদের ভিলেন হিসেবে তুলে ধরে এবং সমালোচকদের বিদেশি এজেন্ট হিসেবে চিহ্নিত করে। এদের কাজ এখন কেবল সরকারের গুণগান করা।'

এই বিক্ষোভের নেতৃত্বে থাকা 'ককরোচ জনতা পার্টি'র মুখপাত্র দীপক বালিয়ান বলেন, তারা বিক্ষোভকারীদের বারবার অনুরোধ করেছেন সাংবাদিকদের সাথে খারাপ আচরণ না করতে। তিনি বলেন, 'আমরা চাই তারা তাদের কাজ করুক। কেউ যেন অপদস্থ না হয় তা নিশ্চিত করতে চাই।'

ডিজিটাল সংবাদ প্ল্যাটফর্ম 'নিউজ লন্ড্রি'-র সম্পাদকীয় পরিচালক মনীষা পাণ্ডে মনে করেন, মূলধারার টেলিভিশনের প্রতি বছরের পর বছর ধরে জমে থাকা অনাস্থাই এই পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনি বলেন, '২০১৪ সালের পর সংবাদমাধ্যমের ধরনে একটি স্পষ্ট পরিবর্তন এসেছে; তারা এখন গণবিরোধী অবস্থানে চলে গেছে।'

সাবেক সাংবাদিক এবং বর্তমানের জনপ্রিয় ইউটিউবার আকাশ ব্যানার্জি বলেন, 'মূলধারার সংবাদমাধ্যম সরকারকে প্রশ্ন করা বন্ধ করে দেওয়ায় মানুষ এখন বিকল্প ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে। এখন একজন সাংবাদিককে আর ব্যক্তি হিসেবে দেখা হয় না, তাকে মনে করা হয় জনগণের দুঃখ-কষ্টের প্রতি উদাসীন একটি শক্তিশালী ব্যবস্থার মুখ।'

এদিকে, এডিটরস গিল্ড অব ইন্ডিয়া সাংবাদিকদের ওপর এই হামলার নিন্দা জানিয়েছে। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, 'পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে এবং সমাজের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে।'

সাংবাদিক পেটানোর এই ঘটনায় ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় বা ক্ষমতাসীন বিজেপি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

Related Topics

টপ নিউজ

গণমাধ্যম / গণমাধ্যমের স্বাধীনতা / ভারত / ককরোচ জনতা পার্টি / সিজেপি / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: জুমা প্রেস
    চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না
  • বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
    বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

Related News

  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • পকেট ফাঁকা, সমস্যা নেই: চেন্নাইয়ে তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা
  • অরুণাচল সীমান্তে এখনও উত্তেজনা, মুখোমুখি অবস্থানে ভারত ও চীনের সেনারা
  • ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে নেতানিয়াহুর আমন্ত্রণ
  • গ্রেপ্তারের এক সপ্তাহ পর কারামুক্ত হলেন ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা সৌরভ ও আশুতোষ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

2
কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

3
ছবি: জুমা প্রেস
আন্তর্জাতিক

চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না

4
বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
ফিচার

বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল

5
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net