Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ট্রাম্পকে হত্যা করলেই ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার দেবে ইরান, সংসদে বিল পর্যালোচনায় 

আন্তর্জাতিক

ইরান ইন্টারন্যাশনাল
17 May, 2026, 10:45 am
Last modified: 17 May, 2026, 10:50 am

Related News

  • ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ
  • 'তারা এতে রাজি হয়েছে': ইরান পারমাণবিক শর্ত মেনে নিয়েছে বলে দাবি ট্রাম্পের
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইরান চুক্তিতে সংশোধন আনতে বলেছেন ট্রাম্প, নতুন করে আলোচনা, চূড়ান্ত হতে সময় লাগবে
  • ট্রাম্পের ‘স্বাস্থ্য চমৎকার’, তবে ওজন কমাতে ও ব্যায়ামের তাগিদ ব্যক্তিগত চিকিৎসকের

ট্রাম্পকে হত্যা করলেই ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার দেবে ইরান, সংসদে বিল পর্যালোচনায় 

ইরান ইন্টারন্যাশনাল
17 May, 2026, 10:45 am
Last modified: 17 May, 2026, 10:50 am
২০২৪ সালের ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাটলারের বাটলার ফার্ম শো-তে একটি নির্বাচনী প্রচার সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ডান কানে গুলি লাগে। এরপর মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যদের সহায়তায় রক্তমাখা মুখে মঞ্চ থেকে নামার সময় হাত উঁচিয়ে ইশারা করছেন তিনি। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার হিসেবে ৫০ মিলিয়ন ইউরো প্রদানের একটি বিল পর্যালোচনা করছে ইরানের পার্লামেন্ট। ইরানের শীর্ষ নেতা ও কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ট্রাম্পকে হত্যা করতে পারলে এই অর্থ দেওয়া হবে। বৃহস্পতিবার ইরানের একজন জ্যেষ্ঠ আইনপ্রণেতা এই তথ্য জানিয়েছেন।

ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, গত মার্চের যুদ্ধ শুরুর পর থেকে আইনপ্রণেতারা বেশ কয়েকটি বিল তৈরি করেছেন। এর মধ্যে একটি হলো 'সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ'।

আজিজি বলেন, ' আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের ওই নরাধম প্রেসিডেন্ট, অশুভ ও কলঙ্কিত জায়নিস্ট প্রধানমন্ত্রী এবং সেন্টকম কমান্ডারকে অবশ্যই লক্ষ্যবস্তু করতে হবে এবং তাদের বিরুদ্ধে সমতুল্য ব্যবস্থা নিতে হবে।'

তিনি আরও বলেন, 'এটি আমাদের অধিকার। ঠিক যেভাবে আমাদের ইমাম শহীদ হয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধেও যেকোনো মুসলিম বা স্বাধীনচেতা মানুষকে একইভাবে ব্যবস্থা নিতে হবে।' 

বিলে প্রস্তাবিত পুরস্কারের বিষয়ে আজিজি জানান, 'যদি কোনো ব্যক্তি বা আইনি প্রতিষ্ঠান এই ধর্মীয় ও আদর্শিক মিশন সম্পন্ন করে, তবে সরকার তাকে ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার হিসেবে দিতে বাধ্য থাকবে।'

এর আগে মার্চের শুরুতে ইরানে মোবাইল ব্যবহারকারীদের কাছে একটি গণ-এসএমএস পাঠানো হয়েছিল। সেখানে ট্রাম্পকে হত্যার জন্য একটি 'আন্তর্জাতিক প্রচারণায়' সমর্থনের আহ্বান জানানো হয়। তেহরান-ভিত্তিক সংবাদমাধ্যম 'দিদবান ইরান' জানিয়েছে, এই প্রচারণায় ইতিমধ্যে প্রায় ২ লাখ ৯০ হাজার মানুষ সমর্থন জানিয়েছেন এবং সংগৃহীত অর্থের পরিমাণ ২৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

গত ফেব্রুয়ারিতে ব্রুকলিন আদালতের একটি ভিডিওতে দেখা গেছে, ইরান-সংশ্লিষ্ট এক ব্যক্তি ২০২৪ সালে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা বর্ণনা করছেন। নিউইয়র্ক পোস্টের প্রকাশিত ওই গোপন ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি দুইজনকে ভাড়া করার চেষ্টা করছেন এবং একটি ন্যাপকিনের ওপর ভ্যাপ পেন রেখে তার 'টার্গেট' বা লক্ষ্যবস্তু চিহ্নিত করছেন।

এছাড়া ২০২৪ সালের নভেম্বরে মার্কিন বিচার বিভাগ জানায়, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটি চক্রান্ত ব্যর্থ করে দেওয়া হয়েছে, যার পেছনে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হাত ছিল।

উল্লেখ্য, ২০২০ সালে ইরাকে মার্কিন হামলায় আইআরজিসি-র কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ থেকে নিয়মিতভাবে হত্যার হুমকির তালিকায় রয়েছেন।

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / ডোনাল্ড ট্রাম্প / হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ
  • 'তারা এতে রাজি হয়েছে': ইরান পারমাণবিক শর্ত মেনে নিয়েছে বলে দাবি ট্রাম্পের
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইরান চুক্তিতে সংশোধন আনতে বলেছেন ট্রাম্প, নতুন করে আলোচনা, চূড়ান্ত হতে সময় লাগবে
  • ট্রাম্পের ‘স্বাস্থ্য চমৎকার’, তবে ওজন কমাতে ও ব্যায়ামের তাগিদ ব্যক্তিগত চিকিৎসকের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net