হরমুজে ঢোকার চেষ্টা করা মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
হরমুজ প্রণালিতে ঢুকতে চেষ্টা করা মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা 'ফারস নিউজ'।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, জাস্ক দ্বীপের কাছে ইরানি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) থামার নির্দেশ উপেক্ষা করায় ওই রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণার পর এই হামলার খবর পাওয়া গেল। ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে পথ দেখিয়ে বের করে আনতে আগামী সোমবার থেকে 'প্রজেক্ট ফ্রিডম' শুরু করবে যুক্তরাষ্ট্র।
এই অভিযানে সহায়তার জন্য মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইতোমধ্যে বড় ধরনের সামরিক প্রস্তুতি নিয়েছে। তারা জানিয়েছে, এই মিশনে ১৫ হাজার সামরিক সদস্য, ১০০-এর বেশি স্থল ও সমুদ্রভিত্তিক বিমানসহ যুদ্ধজাহাজ এবং ড্রোন মোতায়েন করা হবে।
তবে এই হামলার বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
