Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ

আন্তর্জাতিক

দ্য নিউইয়র্ক টাইমস
13 April, 2026, 08:50 pm
Last modified: 13 April, 2026, 09:12 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১; ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন

ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ

দ্য নিউইয়র্ক টাইমস
13 April, 2026, 08:50 pm
Last modified: 13 April, 2026, 09:12 pm
রবিবার ওমানের মুসান্দাম প্রদেশের উপকূলে হরমুজ প্রণালীতে। ছবি: রয়টার্স

ইরানের সব সমুদ্রবন্দর অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি তার ধারাবাহিক পরিবর্তনশীল নীতির আরেকটি উদাহরণ। এর লক্ষ্য ইরানকে চাপের মুখে ফেলে আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য পুনরায় হরমুজ প্রণালি খুলে দেওয়া।

ট্রাম্প বলেন, সোমবার থেকে মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোর প্রবেশপথ অবরোধ করবে এবং যেসব জাহাজ ইরানকে টোল দেবে সেগুলো আটকানো হবে। অন্যান্য দেশের সামরিক বাহিনীও এই অভিযানে যোগ দেবে বলে ইঙ্গিত দেন তিনি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমরা মনে করি, অনেক দেশ আমাদের সঙ্গে এই উদ্যোগে যোগ দেবে।'

তবে সোমবার সকাল পর্যন্ত কোনো দেশ এই উদ্যোগে অংশ নেওয়ার ঘোষণা দেয়নি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তার দেশ এই অবরোধে সমর্থন দেবে না।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, তাদের সরকারকে এ বিষয়ে সহায়তার জন্য অনুরোধ জানানো হয়নি। তিনি উভয় পক্ষকে সংঘাত 'নিরসনের' আহ্বান জানান।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোব্লেস টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্পের প্রস্তাবিত অবরোধকে 'অর্থহীন' বলে মন্তব্য করেন।

তিনি বলেন, 'এই যুদ্ধ শুরুর পর থেকে কোনো কিছুই অর্থবোধক নয়। বিশ্ব যে অবনতিশীল সংকটে পড়েছে এটি তার আরেকটি ধাপ।'

এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর ছয় সপ্তাহ পেরিয়ে গেছে। এই যুদ্ধ বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। জ্বালানি বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক চাপ বেড়েছে—মিত্র ও প্রতিপক্ষ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাম্পের অবরোধ ঘোষণার পর বিশ্ববাজারে অস্থিরতা আরও বেড়েছে। সোমবার তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে পতন দেখা দিয়েছে।

এতে বোঝা যায়, এই অবরোধ দ্রুত সংকটের সমাধান করবে বলে মনে করছেন না বিনিয়োগকারীরা।

বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প নতুন চাপ প্রয়োগের কৌশল হিসেবে এই অবরোধ ঘোষণা করেছেন। তবে এই কৌশল কার্যকর হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

তুরস্কের আঙ্কারার টিইডি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক আহমেত কাসিম হান বলেন, ট্রাম্প হয়তো ভাবছেন অর্থনৈতিক চাপের কারণে ইরান অবস্থান বদলাতে বাধ্য হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত থাকায় শনিবার তেহরানে একটি নতুন বিলবোর্ড প্রদর্শিত হয়েছে। ছবি: আরাশ খামুশি, দ্য নিউইয়র্ক টাইমস

তিনি বলেন, 'ইরান ইতোমধ্যে চাপের মধ্যে আছে এবং তারা আরও আঘাত সহ্য করতে প্রস্তুত। ইরানের শাসনব্যবস্থা নাগরিক অসন্তোষকে গুরুত্ব দেয় না, ফলে অর্থনৈতিক চাপ দিয়ে পরিবর্তন আনা কঠিন।'

তিনি আরও বলেন, কোন কোন দেশ এই অবরোধে যোগ দেবে তা নির্দিষ্ট না করে ট্রাম্পের ঘোষণা তার বার্তার বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিয়েছে।

কয়েকটি দেশ ট্রাম্পের ঘোষিত অবরোধে সরাসরি প্রতিক্রিয়া না জানালেও, আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

কিয়ার স্টারমার বিবিসি রেডিও ৫-কে বলেন, 'আমার মতে, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেই লক্ষ্যেই সব প্রচেষ্টা চালাচ্ছি।'

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, 'আমরা উত্তেজনা প্রশমন দেখতে চাই এবং আলোচনা আবার শুরু হোক—এটাই আমাদের প্রত্যাশা।'

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য অনুষ্ঠিত আলোচনায় কোনো অগ্রগতি না হওয়াকে তিনি 'নিরাশাজনক' বলে উল্লেখ করেন।

এদিকে, সোমবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন যুদ্ধবিরতির আহ্বান জানান এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেন।

তিনি বলেন, 'চীন ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে ইচ্ছুক।'

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / যুক্তরাষ্ট্র / অবরোধ / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১; ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net