Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
সুযোগ থাকলে ইরানের তেল দখল করতাম, কিন্তু আমেরিকানরা চায় আমরা দেশে ফিরে আসি: ট্রাম্প

আন্তর্জাতিক

পলিটিকো, এনবিসি নিউজ
07 April, 2026, 08:35 am
Last modified: 07 April, 2026, 08:56 am

Related News

  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের
  • ইরান যুদ্ধে এক মাসে দু’বার বিধ্বস্ত হয় তার যুদ্ধবিমান, দু’বারই বেঁচে ফেরেন এই মার্কিন পাইলট
  • হরমুজে ৩ মাস ধরে আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় বন্দি দিন কাটাচ্ছেন নাবিকরা
  • রিপাবলিকানদের তোপের মুখে ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের ‘ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল

সুযোগ থাকলে ইরানের তেল দখল করতাম, কিন্তু আমেরিকানরা চায় আমরা দেশে ফিরে আসি: ট্রাম্প

হোয়াইট হাউসে আয়োজিত বার্ষিক ইস্টার উৎসবে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'সুযোগ থাকলে আমি সব তেল দখল করতাম, কারণ তা নেওয়ার জন্যই সেখানে আছে। এ নিয়ে তাদের (ইরান) কিছুই করার সাধ্য নেই।'
পলিটিকো, এনবিসি নিউজ
07 April, 2026, 08:35 am
Last modified: 07 April, 2026, 08:56 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তিনি ইরানের তেল 'দখল' করতে চান—তবে আমেরিকানরা এই যুদ্ধের অবসান চায় বলেই তিনি তা করছেন না।

হোয়াইট হাউসে আয়োজিত বার্ষিক ইস্টার উৎসবে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'সুযোগ থাকলে আমি সব তেল দখল করতাম, কারণ তা নেওয়ার জন্যই সেখানে আছে। এ নিয়ে তাদের (ইরান) কিছুই করার সাধ্য নেই।'

তিনি আরও বলেন, 'দুর্ভাগ্যবশত আমেরিকানরা চায় আমরা দেশে ফিরে আসি। আমার ইচ্ছামতো চললে আমি তেল নিতাম, নিজের কাছে রাখতাম এবং তা থেকে প্রচুর অর্থ আয় করতাম। পাশাপাশি আমি ইরানি জনগণেরও এখনকার চেয়ে অনেক ভালো দেখাশোনা করতাম।'

বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প ভেনেজুয়েলার তেলের প্রসঙ্গ উল্লেখ করেন। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর থেকে দেশটি থেকে তেল পাচ্ছে যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলা অভিযানের সাফল্যের কথা জানিয়ে ট্রাম্প বলেন, 'ভেনেজুয়েলার বিষয়টি অবিশ্বাস্যভাবে সফল হয়েছে। বর্তমানে হিউস্টনে আমাদের ১০ কোটি ব্যারেল তেল শোধনাগারে রয়েছে। এটি সত্যিই দারুণ একটি ব্যাপার।'

এ সময় যারা এই যুদ্ধ সমর্থন করছেন না, সেই আমেরিকানদের 'বোকা' বলে অভিহিত করেন ট্রাম্প।

গত সপ্তাহে প্রকাশিত রয়টার্স/ইপসোস-এর এক জনমত জরিপে দেখা গেছে, প্রতি চারজন আমেরিকানের মধ্যে তিনজনই ইরানে স্থল সেনা মোতায়েনের বিরোধী। এছাড়া জরিপে অংশগ্রহণকারী অর্ধেকেরও বেশি মানুষ মনে করেন, এই যুদ্ধ তাদের ব্যক্তিগত আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

ষষ্ঠ সপ্তাহে পা রাখা এই যুদ্ধের পরিচালনা নিয়ে নিজের অবস্থান রক্ষা করে ট্রাম্প বলেন, 'মনে রাখবেন, যুদ্ধ সাধারণত বছরের পর বছর চলে। আমরা সেখানে মাত্র ৩৪ দিন ধরে আছি। এই ৩৪ দিনেই আমরা একটি অত্যন্ত শক্তিশালী দেশকে বিধ্বস্ত করে দিয়েছি।' 

এ সময় তিনি গত মাসে সিএনএন-এর একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন যেখানে দাবি করা হয়েছিল, তার 'মেক আমেরিকা গ্রেট এগেইন' (আমেরিকাকে আবার মহান করো) সমর্থকদের মধ্যে এই অভিযানের প্রতি শতভাগ সমর্থন রয়েছে।

ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি দ্রুত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে দেশটির বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হবে। তার দেওয়া সর্বশেষ সময়সীমা অনুযায়ী মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যার মধ্যে ইরানকে পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, 'তারা সহজে হার মানতে চায় না। কিন্তু তাদের মানতে হবে। আর যদি না মানে, তবে তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না—তাদের আসলে কিছুই থাকবে না। আমি এর বেশি আর কিছু বলব না, কারণ এই দুটির চেয়েও ভয়াবহ আরও কিছু আছে।'

বেসামরিক বিদ্যুৎকেন্দ্রে বোমাবর্ষণকে 'যুদ্ধাপরাধ' হিসেবে গণ্য করার বিষয়ে তিনি বলেন, তিনি এ নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। ট্রাম্প বলেন, 'আপনারা কি জানেন যুদ্ধাপরাধ কী? পারমাণবিক অস্ত্র থাকাটা হলো যুদ্ধাপরাধ। একটি বিকারগ্রস্ত নেতৃত্বাধীন দেশকে পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়াটাই হলো আসল যুদ্ধাপরাধ।'

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / ট্রাম্প / ইরানের তেল / আমেরিকান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের
  • ইরান যুদ্ধে এক মাসে দু’বার বিধ্বস্ত হয় তার যুদ্ধবিমান, দু’বারই বেঁচে ফেরেন এই মার্কিন পাইলট
  • হরমুজে ৩ মাস ধরে আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় বন্দি দিন কাটাচ্ছেন নাবিকরা
  • রিপাবলিকানদের তোপের মুখে ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের ‘ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net