Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

আন্তর্জাতিক

মিডল ইস্ট আই; সেমাফোর
15 March, 2026, 02:40 pm
Last modified: 15 March, 2026, 02:39 pm

Related News

  • আমেরিকার ওপর ‘সীমাহীন’ গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েল, বাড়ছে পেন্টাগনের উদ্বেগ
  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
  • বিশ্বকাপে খেলোয়াড়দের ভিসা দিলেও কর্মকর্তাদের আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • হামলার পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরও বেড়েছে: আইএইএ

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

মিডল ইস্ট আই; সেমাফোর
15 March, 2026, 02:40 pm
Last modified: 15 March, 2026, 02:39 pm
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলের যুদ্ধ যখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, সেই সময়ে ইসরায়েল ওয়াশিংটনকে সতর্ক করে জানিয়েছে, তাদের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল প্রতিহতকারী 'ইন্টারসেপ্টর'-এর মজুতে বিপজ্জনকভাবে টান পড়েছে। সংবাদমাধ্যম সেমাফোর-এর কাছে এমনই দাবি করেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা।

গত বছর ইরানের সঙ্গে সংঘাতের সময়ই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ভান্ডারে কিছুটা ঘাটতি দেখা দিয়েছিল। সেবার ইরান থেকে ধেয়ে আসা মিসাইল রুখতে প্রচুর ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়েছিল তাদের। 

এখন চলমান সংঘাতে ইরানের ধারাবাহিক হামলার জেরে ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপরে চাপ আরও বেড়েছে।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ইরান তাদের বেশ কিছু মিসাইলে ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছবোমা ব্যবহার করছে। এর ফলে ওই মিসাইলগুলোকে মাঝপথে ধ্বংস করার কাজ আরও জটিল হয়ে উঠেছে। পাশাপাশি ইসরায়েলের মজুত অস্ত্রের ভান্ডারও দ্রুত ফুরাচ্ছে।

গত কয়েক মাস ধরেই ইসরায়েলের এই ঘাটতির কথা জানত ওয়াশিংটন। একজন মার্কিন কর্মকর্তা সেমাফোরকে বলেন, 'এমন পরিস্থিতি যে তৈরি হতে পারে, তা আমরা আগেই আচ করেছিলাম।'

ওই কর্মকর্তা অবশ্য জোর দিয়ে বলেছেন, আমেরিকার এমন কোনো ঘাটতি নেই। তাদের কাছে এখনও বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর মজুত রয়েছে। তবে ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মিসাইল-প্রতিরোধী অস্ত্রের মজুত দ্রুত তলানিতে এসে ঠেকতে পারে বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তার মাঝেই এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

ইসরায়েলকে আমেরিকা অতিরিক্ত ইন্টারসেপ্টর পাঠাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এর আগে আমেরিকার পাঠানো সামরিক প্যাকেজগুলোর মধ্যে মিসাইল-প্রতিরোধী ব্যবস্থাও ছিল। কিন্তু নতুন করে আবার অস্ত্র পাঠালে খোদ আমেরিকার নিজস্ব ভান্ডারের ওপরেই চাপ পড়তে পারে।

ওই মার্কিন কর্মকর্তার ভাষ্যমতে, 'ওই অঞ্চলে আমাদের সামরিক ঘাঁটি, বাহিনী এবং আমেরিকার নিজস্ব স্বার্থ রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব রকম সরঞ্জামই আমাদের কাছে রয়েছে।' তিনি আরও জানান, অস্ত্রের এই ঘাটতি মেটাতে ইসরায়েলও বিকল্প সমাধানের পথ খুঁজছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, তাদের হাতে 'কার্যত অফুরান' যুদ্ধাস্ত্র মজুত রয়েছে। তবে তার সেই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর তথ্য অনুযায়ী, গত জুনে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় আমেরিকা ১৫০-টিরও বেশি থাড ইন্টারসেপ্টর ছুড়েছিল। সংখ্যাটি সেই সময়ে আমেরিকার মোট মজুত অস্ত্রের প্রায় এক-চতুর্থাংশ। বিভিন্ন রিপোর্ট অনুসারে, চলতি যুদ্ধের প্রাথমিক পর্যায়েই প্রায় ২.৪ বিলিয়ন ডলার মূল্যের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে ওয়াশিংটন।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / ইন্টারসেপ্টর / ইরান / ইরান-ইসরায়েল / ইরান যুদ্ধ / ইরানে হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • আমেরিকার ওপর ‘সীমাহীন’ গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েল, বাড়ছে পেন্টাগনের উদ্বেগ
  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
  • বিশ্বকাপে খেলোয়াড়দের ভিসা দিলেও কর্মকর্তাদের আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • হামলার পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরও বেড়েছে: আইএইএ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net